| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিভাবান বালক
আমি পিউর নোয়াখাইল্যা
লেখাটি উৎসর্গ করলাম নিয়েল( হিমু), মামুন ৬৫৩ এবং জনৈক গণ্ডমূর্খ কে, যাদের দেখে আমি রম্য লেখার মত দুঃসাহস
করে ফেললাম
ছোটবেলায় আমাদের মাঝে ইয়ো ইয়ো নামে জনপ্রিয় একটা খেলা ছিল, খেলাটি শুরুর সময় সবাই গোল হয়ে দাঁড়াত তারপর ডান পায়ের তালু একসাথে করত। এরপর ইয়ো বলে চিৎকার দিয়ে সবাই পিছিয়ে আসত। খেলা ছিল এমন সবাই লাফ দিয়ে ইয়ো বলে একে অন্যর পা স্পর্শ করার চেষ্টা করবে। যাকে পা দিয়ে স্পর্শ করা হবে সে আউট হয়ে যাবে, এইভাবে শেষ পর্যন্ত একজন বিজয়ী হবে। যাই হোক, একদিন জিন্সের হাফপ্যান্ট পড়ে খেলছি, একজনকে আউট করার জন্য বেশ জোরেশোরেই একটা লাফ দিলাম। লাফ দেয়ার পর খুব জোরে একটা শব্দ শুনলাম। শব্দের উৎস আমার প্যান্ট। উহা আক্ষরিক অর্থে দুই টুকরা হয়ে গেছে। শুধু পায়ের কাছের কোন দুটি উপহাসের স্বরে ঝুলে আছে
বিরস মুখে উঠে দাঁড়ালাম, সবার দাঁত কেলানো দেখে মনে হল আমি সার্কাসের অ্যাক্রোব্যাটের মত বিরাট কোন কিছু দেখিয়ে ফেলেছি। দৌড় যে দিব সেই উপায়ও নাই তাই পা দুইটা একসাথে করে লাফিয়ে লাফিয়ে বাসার দিকে রওনা হলাম। পথে আমাদের এলাকার পিচ্চিদের হার্টথ্রুব জিএম আঙ্কেলের মেয়ের সাথে দেখা। আমাকে দেখে বলল কি ব্যাপার এইভাবে লাফিয়ে লাফিয়ে দৌড়াচ্ছ কেন? চেহারায় একটা ভাব নিয়ে বলতে নিলাম সবার সাথে বাজি ধরেছি এইভাবে লাফিয়ে বাসা পর্যন্ত যাব। কিন্তু মুখ দিয়ে কথা বের করার আগেই সবাই মিছিল নিয়ে আমার পিছনে হাজির। একজন অতি উৎসাহের সাথে আমার কর্মের বর্ণনা দিতে লাগলো। আমি আর কোনদিকে না তাকিয়ে লাফিয়ে লাফিয়ে বাসায় চলে আসলাম। কয়েকদিন আর শান্তিতে বের হওয়া ও বন্ধ হয়ে যায়। সবাই দেখা হলেই বলত '' আয় ইয়ো ইয়ো'' খেলি
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮
প্রতিভাবান বালক বলেছেন: আমিও আমাদের এলাকার বাইরে কাউরে এই খেলা খেলতে দেখি নাই, তবে ঝুঁকির খেলা, শুধু আমার না, আরও কয়েকজনের প্যান্ট ও গেছে
২|
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪
নিয়েল ( হিমু ) বলেছেন: ভাই এইবার ইয়ো ইয়ো খেলবই কৈলাম ছিরিয়াস
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১১
প্রতিভাবান বালক বলেছেন: আমিও খেলতাম, ছিরিয়াস
মাগার খেলতে অইলে একটাই শর্ত জিন্সের হাফপ্যান্ট পরে খেলতে হবে
৩|
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
নিয়েল ( হিমু ) বলেছেন: চেরমেন @ কি কন তাজ্জব কথা ? এইটা আম্রাও খেলতাম ছোট বেলায় । মজা আছে । টেংরি ফাটায়া ফালাইতাম লাথ্থায়া ।
আদনান ভাই মনে করায়া দিলেন ছোটবেলা ।
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১২
প্রতিভাবান বালক বলেছেন: হুম আমরও আজ মনে পড়ল তাই লিখলাম
৪|
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮
কামরুল হাসান শািহ বলেছেন: আয় ইয়ো ইয়ো খেলি
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩
প্রতিভাবান বালক বলেছেন: খেলতে অইলে একটাই শর্ত জিন্সের হাফপ্যান্ট পরে খেলতে হবে
৫|
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১১
আশিক মাসুম বলেছেন: আয় ইউ ইউ খেলি
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪
প্রতিভাবান বালক বলেছেন: এত্ত হাইসেন না, আপনি খেললেও ফাটাইতেন
৬|
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪
হারকিউলিস রিটার্নড বলেছেন: মজা পেলুম
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৫
প্রতিভাবান বালক বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ
৭|
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৫
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমি প্রথমে ভাবছিলাম ম্যারিডিয়ান চিপসের সাথে যে ইয় ইয় দিতো আপনি বোধ হয় ওইটারে নিয়া কিছু লিখছেন ।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৯
প্রতিভাবান বালক বলেছেন: এইডা প্যান্ট ছিরার ইয়ো ইয়ো
, পিলাছ এর জন্য ধইন্না
৮|
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫১
দায়িত্ববান নাগরিক বলেছেন: হাহাহা! মজা লাগল!
আসেন ইয়ো ইয়ো খেলি
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০২
প্রতিভাবান বালক বলেছেন: আসেন খেলি ইয়ো ইয়ো......................, নাহ আপনার সাথে খেলা যাবে না। আপনি দায়িত্ববান নাগরিক তাই লুঙ্গি পরে খেলতে চলে আসছেন, তাও আবার এটিএম লুঙ্গি পরে
৯|
০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি কেন যেন ইমো দিতে পারছি না।
জানা ইমোই দেই
০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২
প্রতিভাবান বালক বলেছেন:
১০|
০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৩
নেংটি ইদুর বলেছেন: ইয়ো ইয়া আউ :!>
০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪
প্রতিভাবান বালক বলেছেন: শুধু আউ না, লগে প্রেস্টিজটাও পাংচার
![]()
১১|
০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৬
আট আনা বলেছেন: হেহেহে
০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫
প্রতিভাবান বালক বলেছেন: হাইসেন না, ঠোঁট ফাটলে আট আনায় কাম অইব না ![]()
১২|
০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪
মাথাল বলেছেন: নেক্সট কবে খেল্বেন? ফোনের অপেক্ষায় আছি। ![]()
০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭
প্রতিভাবান বালক বলেছেন: ঠিক আছে, ফোন দিব। আর আপনি জিন্সের হাফপ্যান্ট পড়ে চলে আসবেন
১৩|
০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
মামুন রশিদ বলেছেন: এই আজব খেলাটার কথা আজই শুনলাম ।
অচলিল অচলিল
০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১
প্রতিভাবান বালক বলেছেন: প্যান্ট ফাটানো মানেই অশ্লীলতা নয়, পম নগ্নতা মানেই অশ্লীলতা নয়
১৪|
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০
সিলেটি জামান বলেছেন: ' আয় ইয়ো ইয়ো'' খেলি
০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৫
প্রতিভাবান বালক বলেছেন: আইসেন খেলমুনে
১৫|
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: শুধুমাত্র উত্সর্গপত্রে আমার নাম দেখে লগইন করার লোভ সামলাতে পারলাম না। যাই হোক রম্য ভালো হয়েছে। পোস্টে প্লাস+++
০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৬
প্রতিভাবান বালক বলেছেন: থাঙ্কু থাঙ্কু থাঙ্কু
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০১
চেয়ারম্যান০০৭ বলেছেন: এই খেলার সম্পর্কে আজই শুনলাম ,তবে লেখা ভালো হয়েছে।+