| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিভাবান বালক
আমি পিউর নোয়াখাইল্যা
নীলক্ষেতের পুরনো বইয়ের দোকান আমার খুব প্রিয় একটা জায়গা। ভিড়ের মধ্যে ফুটফাতে দাঁড়িয়ে বই দেখতে অনেকের ভালো না লাগলেও আমার অনেক ভালো লাগে। সময়টা ২০০৬ সাল, এসএসসি পাস করে ঢাকায়। একদিন এইভাবে ঘাঁটাঘাঁটি করার সময় মনোবিজ্ঞান সংক্রান্ত একটা বই পেলাম। বইয়ের নাম বা লেখকের নাম আমার মনে নেই কারণ খুব অল্প সময়ের জন্য বইটা পড়ার সুযোগ পেয়েছিলাম।বইটাতে অনেকগুলো অধ্যায় ছিল। একটা অধ্যায়ে এসে আমার চোখ আটকে গেল, বাংলা অনুবাদ করলে যা হয় তা হচ্ছে ''কি ভাবে আপনি দুটি ভিন্ন সময়ে একই সাথে থাকতে পারবেন''? ব্যাপারটা আমি অনেক হাল্কাভাবে নিয়েছিলাম, এটাই ছিল আমার অনেক বড় ভুল। একদিন বাসায় কেউ ছিল না। আমি বইয়ের পদ্ধতি অনুসারে সাধনায় বসলাম। সাধনার একটা পর্যায়ে আমার সামনে টানেলের মত কিছু একটা দেখতে পেলাম। কিছুক্ষণ পর আমার চোখের সামনে টানেলটা দৃশ্যমান হল। আমি টানেলে অন্ধের মত প্রবেশ করলাম। অন্ধকার কেটে যাওয়ার পর দেখি আমি আমার রুমে বসে আছি। বুঝলাম না কিভাবে আমি আমার রুমে আসলাম। হটাত মনে হল রুমে এমন কিছু একটা আছে যা এইখানে থাকার কথা না এবং পরক্ষনেই তাকে দেখলাম। দেখলাম কেউ একজন আমার পড়ার টেবিলে বসে আছে। আমি এই যে বলে ডাক দিলাম। দেখলাম ঠিক আমার মত একজন টেবিলে বসে আছে। আমি চিৎকার দিয়ে জ্ঞান হারালাম।
আমার সুস্থ হতে প্রায় এক মাস সময় লাগল। বাসায় এসে বইটা আর পেলাম না। ব্যাপারটা আমি ভুলেই গেছিলাম। আজ সকালে পড়ার টেবিলে বসে অঙ্ক করছিলাম। মনে হল পেছন থেকে আমাকে কেউ ডাকল। তাকিয়ে দেখি আমার মত একজন ফ্লোরে ভয়ার্ত দৃষ্টি নিয়ে বসে আছে ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
প্রতিভাবান বালক বলেছেন: চিন্তা নাই, আসলে ভুতটা প্যাকেট করে কুরিয়ার সার্ভিস আপনার ঠিকানায় পাঠিয়ে দেব
২|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২
ভালোরনি বলেছেন: খারাপ না। ভালো লাগছে। চালায়া যান।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৯
প্রতিভাবান বালক বলেছেন: থাঙ্কু
৩|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০
কালোপরী বলেছেন: এহ আমি ভয় পাইনা বুঝি
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০
প্রতিভাবান বালক বলেছেন: আপনি যে অনেক ভীতু তা আমার ভালো জানা আছে, তাই আপনারে পাঠামু
৪|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১১
আই ঠগ বলেছেন: ভাই সত্যই তাই নাকি ?
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২১
প্রতিভাবান বালক বলেছেন: হুম সইত্ত, আই ঠগ ন
৫|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
গৃহ বন্দিনী বলেছেন: এটা গল্প না অভিজ্ঞতা কিছুই তো বুঝতে পারলাম না পিউর নোয়াখাইল্যা ভাই।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২২
প্রতিভাবান বালক বলেছেন: আপনি যেভাবে নিতে পারেন
৬|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩
বিডি আইডল বলেছেন: ভালু
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
প্রতিভাবান বালক বলেছেন: থাঙ্কু
৭|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৪
মাক্স বলেছেন: ও আপনে নুয়াখাইল্লা? ![]()
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
প্রতিভাবান বালক বলেছেন: হুম আমি পিউর নোয়াখাইল্লা
৮|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯
গৃহ বন্দিনী বলেছেন: সামুতে দেখি নোয়াখাইল্যা ব্লগারের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে । ঘটনা কি??
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১
প্রতিভাবান বালক বলেছেন: নোয়াখাইল্লা ব্লগার সামুতে ছিল, আছে এবং থাকবে, চোখ রসগোল্লা কইরা কোন লাভ নাই
৯|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ঘটনা কি নুয়াখাইল্লারা আবার কি দুষ করলো????
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
প্রতিভাবান বালক বলেছেন: মনে অয় নুয়াখাইল্লারে ভয় পায়
১০|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫০
গৃহ বন্দিনী বলেছেন: দুষ করে নাই , হঠাৎ করে বেড়ে গেছে বলে মনে হচ্ছে @জনৈক গণ্ডমূর্খ
১১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
নেংটি ইদুর বলেছেন: ভালই হইছে
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২
প্রতিভাবান বালক বলেছেন: থাঙ্কু
১২|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮
মামুন রশিদ বলেছেন: বালক, তোমার খবর আছে । আজকে তোমার বই-পত্র নিয়ে টানাটানি করছে, পরশু বউয়ের ভাগ চাইবে
খুব দ্রুত একটা সমাধানে আসো । মানে তোমার ছায়াকে তাড়াতাড়ি দুর করো ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
প্রতিভাবান বালক বলেছেন: আমিও সেই চিন্তায় আছি, আমি ভাবছি ছায়াকে বলব তুই এখন যা, পারলে বিয়ার পর আমার বউয়ের ছায়া হয়ে ফেরত আসিস
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪
কালোপরী বলেছেন: হুম ভূত আসছে ভূত