| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশে সেরা পত্রিকার মধ্যে প্রথম আলো অন্যতম। তাদের গেটআপ, মেকআপ সত্যিই অসাধারন। তাদের স্লোগান আরও অসাধারন- বদলে যাও, বদলে দাও। প্রথম আলোর এই ঈর্ষনীয় সাফল্যের কারনে অনেকে বলে থাকেন কালের কন্ঠের জন্ম। প্রথম আলোর এই তড়তড়িয়ে লাফিয়ে উঠা থামাতে মূলত কালের কন্ঠের জন্ম হলেও পত্রিকাটিকে কতটুটু সফল হয়েছে তা সচেতন পাঠকরা বলতে পারেন। প্রথম আলো তার জন্মলগ্ন থেকে বলে আসছে তারা নিরপেক্ষ। প্রথম আলো নিয়ে অতিতে অনেকবার পাঠকরা সমালোচনা মূখর হলেও এবার জয়নাল আবেদিন ফারুকের বিষয়টি নিযে সচেতন মহল তীব্র সমালোচনা মুখর হয়ে পড়েছেন। অনেকে বলে থাকেন আওয়ামী লীগকে খুশী করার জন্য মূলত: প্রথম আলো এই কাজটি করেছেন।
পাঠকের কাছে আমার বিনীত দুটি প্রশ্ন -
আপনার কাছে এই পত্রিকাটি নিরপেক্ষ মনে হয়?
সত্যিকারার্থে আওয়ামী লীগ কে খুশি করার জন্য এই কাজটি করা হয়েছে বলে আপনী মনে করেন কি?
আপনার মূল্যবান উত্তর লক্ষ্ লক্ষ পাঠককে সঠিক পথটি বেছে নিতে সাহায্য করবে।
১০ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৪৪
প্রিয়ম ৭৫ বলেছেন: নিজেদেরকে নিরপেক্ষ না বললেই লেটা চুকে যায়। শুধু শুধু পাবলিককে বোকা বানানোর কি প্রয়োজন?
২|
১০ ই জুলাই, ২০১১ বিকাল ৫:২৯
সিস্টেম বলেছেন: এরা ভাটির পক্ষে সাতরায়
১০ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৪৫
প্রিয়ম ৭৫ বলেছেন: কাজটা কি ঠিক?
৩|
১০ ই জুলাই, ২০১১ বিকাল ৫:২৯
মোহাম্মদহারুন বলেছেন: যারা আমারদেশ ও দিনকাল পড়েন তাদের নিকট প্রথম আলো নিরপেক্ষনয়।
আবার যারা প্রথম আলো পড়েন। টিক উল্টেটা
১০ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৪৭
প্রিয়ম ৭৫ বলেছেন: তাহলে কি পাঠক আজীব্ন হতাশার মধ্যে হাবুডুবু খাবেন?
৪|
১০ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৪০
জহিরুল ইসলাম তাহা বলেছেন: আমি চোটবেলা থেকে দেখে আসছি আমাদের পরিবারে ২টি পত্রিকা রোজ আসে , তন্মধ্যে একটি প্রথমআলো ,প্রথমআলোতে গত ২ দিনে ৩ টি বানোয়াট-মিথ্যা রিপোর্ট প্রকাশ করায় অন্যদের মত আমার পরিবারও হতাশ হয়েছে।
ফেনীর নেজাম হাজারীর ডাকাত যুবলীগের ৩ সন্ত্রাসীকে শিবির বানিয়ে দেয়া আবার অন্যদিকে বিকারুন্নেসার ছাত্রী নির্যাতনকারী ধর্ষক পরিমলের ঘটনা আডাল করার চেষ্টা এবং বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের উপর পুলিশি হামলাকে ঘুরিয়ে দিয়ে ফারুককে উল্টা আসামী বানিয়ে দেয়া ২এক দিনে ৩টা বানোয়াট রিপোর্ট প্রথম আলো কিভাবে করতে পারলো???? চরম হলুদ সাংবাদিকতা.........
১০ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৪৮
প্রিয়ম ৭৫ বলেছেন: ভাবার সময় এসেছে বটে!
৫|
১০ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৪১
কলম.বিডি বলেছেন: নিরপেক্ষ বলতে কি কোন শব্দ আছে??? প্রথম আলো যাই লিখবে এটা কারোনা না কারো পক্ষেত অবশ্যই যাবে তাইনা???
১০ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৫০
প্রিয়ম ৭৫ বলেছেন: তাহলে - আমরা নিরপেক্ষ এটা না বললেই হয়।
৬|
১০ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৪৫
কলম.বিডি বলেছেন: আমি বুঝিনা মানুষ নিরপেক্ষ শব্দটা কিভাবে ব্যবহার করে?
৭|
১০ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৪৫
কলম.বিডি বলেছেন: আমি বুঝিনা পত্রিকাওয়ালারা নিরপেক্ষ শব্দটা কিভাবে ব্যবহার করে?
১০ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৫১
প্রিয়ম ৭৫ বলেছেন: সহমত
৮|
১০ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৪৫
প্রকৌশলী আতিক বলেছেন: আমি প্রথম আলো পড়ুছি, বিম্পি-জামাতের আমলে, এখনও পড়ি। মনে হয় নিরপেক্ষ।
১০ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৫২
প্রিয়ম ৭৫ বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ
৯|
১০ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৪৭
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
ফিল্ম এর ঘটনার সাথে বেশ মিলে। যদিও আমি প্রথম আলোর বিরোধী নই। যাই হোক যা বলছিলাম, ফিল্মে দেখা যায়, ধরা যাক, পুলিশ ৫ ট্রাক অস্ত্র ধরে। তার মধ্যে ৪ ট্রাক ছেড়ে দেয়, ১ ট্রাক সরকার ও জনগণকে দেখায়। প্রেসকে দেখায়। আর ঐ ৪ ট্রাকের জন্য গোপন আতাঁত, লেনদেন ইত্যাদি হয়।
প্রথম আলোও সেরকম কিছু ............
১০ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৫২
প্রিয়ম ৭৫ বলেছেন: হুমমমমমমমমমমমম
১০|
১০ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৫৯
ROKON বলেছেন: মূলত এই প্রথম মালু পত্রিকাটা হচ্ছে ভরতীয় চর, মানুষকে ফাকি দিয়ে মাঝে মাঝে দু একটা ভাল খরর দিয়ে পনের বিশটা জঘন্য খারাপ খবর দেয়। কথা আছে না, খালি কলসি বাজে বেশি? তারা জানে প্রচারেই প্রসার। আপনি ক্ষিয়াল করবেন, ওরা যে প্রচারনা চালায় আর সব পত্রিকা মিলেও এই প্রচারনা চালায় না। আসুন আমরা তাদের প্রচার রোধ করি এবং জনগনকে বুঝায় যে, আপনি যতই প্রথম মালুর ভক্ত হন না কেন, সুযোগ পেলে ওরাই মুসলিমদের বাশ দেয়।
আর হরতালের যে খরবটা দিসে তা একমাত্র ২১শে আগষ্ট গ্রেনেড মামলা থেকে বাচার একটা কৌশল মাত্র।
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:০৯
প্রিয়ম ৭৫ বলেছেন: ধন্যবাদ
১১|
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:০৫
সুনীল রায় বলেছেন: পত্রিকার কাজ সংবাদ প্রকাশ করা। কোন সংবাদ কোন দলের পক্ষে বা বিপক্ষে গেল তা দেখা তার কাজ নয়। সেক্ষেত্রে প্রথম আলোকে আমার কাছে নিরপেক্ষ মনে হয়। প্রথম আলোতেই প্রথম ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার জজ মিয়ার আষাঢ়ে গল্পের কাহিনী প্রকাশ করেছিল। কোকোর দূর্নীতি বিষয়ক সিমেন্সে কেলেংকারিও তারা প্রকাশ করেছিল। ফলে বিএনপির অন্ধ ভক্তরা প্রথম অলোকে তাদের স্বার্থবিরোধী পত্রিকা মনে করে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক হয়রানিমূলক মামলার নাম করে খুনের আসামীর মামলাও প্রত্যাহার করে। প্রথম আলো সেই খবর প্রকাশ করার ফলে সরকার বিব্রত হয় এবং সেসব মামলা পুনরায় চালু করতে বাধ্য হয়। যারা কোটি কোটি টাকার বিনিময়ে এই মামলা প্রত্যাহার করার ব্যবস্থা করেছিল তারা প্রথম আলোর উপর ক্ষিপ্ত হয়।
এমপি কামাল মজুমদার আহসানিয়া মিশনের জমি দখল করে নিলে প্রথম আলো তা প্রকাশ করে। গত বছর এই সরকারের সবচেয়ে দূর্নীতিবাজ মন্ত্রী ফারুক খান তার ভাগ্নেকে দিয়ে টিসিবির জন্য বাজার মূল্যের চেয়ে অনেক বেশি দামে মুসুরীর ডাল কেনেন। প্রথম আলো সেই তথ্য প্রকাশ করে। টিসিবির সেই ডাল এখন গুদামে পচছে। কারণ মুসুরী ডালের বর্তমান খুচরা মূল্য ৮০ টাকা কেজি। আর টিসিবির মুসুরীর ডালের পাইকারী মূল্য ৮৯ টাকা কেজি। এই খবরটিও প্রথম আলোই প্রকাশ করেছে।
জয়নাল আবদিন ফারুক পুলিশকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন এবং পুলিশ তার উপর বর্বরোচি নির্যাতন চালাচ্ছে এই দুটি ছবিই প্রকাশ করেছে। সুতারং পত্রিকাটি নিরপেক্ষ ছিল। বিএনপি সমর্থকরা হয়ত চেয়েছিল শুধু পুলিশি নির্যাতনের ছবি প্রকাশ হোক।
কোন পত্রিকা নিরপেক্ষ নাকি পক্ষপাতদুষ্ট তা তার প্রকাশিত সংবাদগুলির ভিত্তিতে বলতে হবে। ঢালাওভাবে বলা উচিৎ নয়।
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:০৬
প্রিয়ম ৭৫ বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মতামেতর জন্য।
১২|
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:১৩
আকিক পাথর বলেছেন: বাংলাদেশের সব পত্রিকা বিভিন্ন গুপ অফ কোম্পানীর মুখপাত্র ।
সে হিসাবে তাদের কোম্পানীর স্বার্থটা পপ্রাধান্য পায় বেশি ।
ট্রন্সগ্রুপের -প্রথম আলো ,
বসুন্ধরার -কালের কন্ঠ,বাংলাদেশ প্রতিদিন,
যমুনা গ্রুপের -যুগান্তর ,
তবে জাতীয় ঘটনায় নিরপেক্ষ থাকার চেষ্টা করে ।তবে বামঘেষাঁ প্রথম আলো আওয়ামীলীগের পক্ষে টানে বেশি ।
জয়নুলের ঘটনায় তাদের নিরপেক্ষতার মুখোশ উন্মুক্ত হয়েছে ।
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:২৪
প্রিয়ম ৭৫ বলেছেন: পাঠক পত্রিকাগুলোর কাছ থেকে সঠিক তথ্য আশা করে। আর পত্রিকাগুলো যদি বিভ্রান্তিকর খবর ছাপায় তাহলে পাঠকের আর ভরসাস্থল থাকলো কোথায়?
১৩|
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:১৫
হা...হা...হা... বলেছেন: এত কঠিন প্রশ্ন করছেন কেন? আমি সহজ একটি প্রশ্ন করি দেখি জবাব দিতে পারেন কিনা, এই দেশের কোন পত্রিকাটি নিরপেক্ষ?
প্রথম আলোর ব্যপারে আমার মতামত হলো অন্য অনেক পত্রিকা থেকে এই পত্রিকাটির বিশ্বাসযোগ্যতা অনেক বেশী। তবে অবশ্যই শত ভাগ না। তারা নিজেদের বিশ্বাসের সাথে মিলে এমন খবরকে বেশী হাইলাইট করে।
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:২৫
প্রিয়ম ৭৫ বলেছেন: ধন্যবাদ
১৪|
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:১৯
নগ্নবীজী বলেছেন: না
১৫|
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:২৫
কাজী জেসমিন আরা বলেছেন: জনাব হা..হা..হা.. বলেছেন, তারা নিজেদের বিশ্বাসের সাথে মিলে এমন খবরকে বেশী হাইলাইট করে।
আসলে ব্যাপারটা হলো, তারা বেশিরভাগ সংবাদ নিজেদের বিশ্বাস/আদর্শের ভিত্তিতে তৈরী করে প্রচার করে। আর কিছু সংবাদ এমনভাবে প্রচার করে যাতে নিজেদেরকে গ্রহণযোগ্য করে তুলতে পারে। আসলে এরা হলুদ পার হয়ে এখন লালে আছে।
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৩৩
প্রিয়ম ৭৫ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ
১৬|
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:২৮
রাতুল রেজা বলেছেন: মতি এই দেশের কারো পক্ষে হয়ে কাজ করেনা, ওর মাথার ওপরে বিদেশি হাঙ্গর আছে
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৪২
প্রিয়ম ৭৫ বলেছেন: আপনার মতামত যদি সত্য হয়ে থাকে তাহলে এটা অত্যন্ত দুঃখজনক।
আপনার মতামতের জন্য ধন্যবাদ
১৭|
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:২৯
লিফো বলেছেন: ভাই " হা...হা...হা...":: সেদিন "হলুদ সাংবাদিকতার প্রতিবাদ জানিয়ে বিডিনিউজকে একটি মেইল করলাম।" ও "হুররে......... আমি জিতছি। আমার প্রতিবাদে কাজ হয়েছে।" এই পোষ্ট দিয়েছিলেন, সে জন্যে ধন্যবাদ।
ফারুকের ছবি, পরিমল আর শিবির ক্যাডারের ব্যাপারেও যদি প্রথম আলোকে মেইল করতেন। কিন্তু আপনি মনে হয় তা পারবেন না।
কারন::
"০৭ ই জুলাই, ২০১১ রাত ১১:৪৪
শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনার গতকালের পোষ্ট আর আজকের পোষ্টে প্রমানিত আপনি একজন সুশীল ভাদা।
দাদা এইসব কইরা লাভ নাই, ভালা হইয়া যান
আমার তো ইচ্ছা করতাসে হাসিনার জন্য দূঃখ প্রকাশ করতে কারন আগামী বার বাশটা যে দিবনা
দেখার মত হবে, আপনি সহ
জয় বাংলা"
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৪৪
প্রিয়ম ৭৫ বলেছেন: আপনার বাকশাল স্টাইলের কথাগুলো আমার কাছে দুবোধ্য ঠেকছে।
ধন্যবাদ
১৮|
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৩৩
খামোশ বলেছেন: কোন সংবাদ কথনওই নিরপেক্ষ হতে পারে না।
কারো পক্ষে বা কারো বিপক্ষে যাবেই।
আমার মনে হয় নিরপেক্ষ সংবাদ মাধ্যম বলে যারা দাবী করে তাদের কে নিশ্চিতভাবেই ধরে নেয়াযায় স্ব ঘোষিত মিথ্যাবাদী।
অতএব মিথ্যাবাদীকে বিশ্বাস করবেন কী-না এটা আপনার ব্যাপার।
তবে কোনরকম ম্যাকানিজম ছাড়া যে সংবাদ প্রকাশ করা হবে সেটাকেই আমরা নিরপেক্ষতার মাপকাঠিতে মাপব।
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৪৪
প্রিয়ম ৭৫ বলেছেন: ধন্যবাদ
১৯|
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৩৫
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
কোন-না-কোন কর্ণারে সব পত্রিকাকে কম্প্রোমাইজ করতেই হয়। কম্প্রোমাইজ ছাড়া পৃথিবীতে কোন পত্রিকা-ই নাই। এটা সিওর। কারো-না-কারো স্বার্থ রক্ষা করতেই হয়। কেননা এটা একটা ব্যবসা। সব জায়গায়, সব অঞ্চলে, সব দেশে। প্রতিযোগি বিরোধি পত্রিকা/পক্ষ আছে বলেই পরষ্পর গুঁতোগুঁতির মাধ্যমে সাধারণ মানুষ অনেক সত্য জানতে পারে। তা না-হলে তা-ও জানতে পারতো না।
প্রয়াত যায়যায়দিন পত্রিকায় একটি কলাম ছাপা হতো " প্রেস নোট্স্" নামে - যা বেশ উপভোগ্য ছিলো। এখন সেরকম কিছু দেখা যায় না। তা ছিলো বিভিন্ন জাতীয় দৈনিকের জাতীয় সংবাদ সমূহের প্রকাশ ও লুকোচাপা নিয়ে। তুলনামূলক বিশ্লষণ থাকতো। যায়যায়দিন বন্ধ হবার পর ঐ ধরণের কলামের/লেখার আর রিপ্লেসমেন্ট হয় নি। এখন যায়যায়দিন-এ ঐ কলাম আছে কি-না জানিনা। থাকলেও ঐ কোয়ালিটি আছে কি-না, জানি না।
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৪৬
প্রিয়ম ৭৫ বলেছেন: ধন্যবাদ
২০|
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৩৫
আমি নি (?) বলেছেন: হা হা হা সাহেবের সাথে মতের মিল।
২১|
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৪৭
দ্যা অক্সি সেভেন বলেছেন: মাঝে মাঝে কিছু খবর ভুল আসতেই পারে কিন্তু কোন পত্রিকাই নিরপেক্ষ নয় সেই দিক থেকে আমি প্রথমআলোই পড়ি
২২|
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৫৩
ShusthoChinta বলেছেন: নিরপেক্ষ ব্যাপারটাই যদি অবাস্তব হয় তাহলে ধর্মনিরপেক্ষতা অবাস্তব ধারনা হয় না ক্যান? প্রথম আলোর ব্যাপারে বলতে গেলে বলতে হয়,রাজনৈতিক দৃষ্টিকোন থেকে দেখতে গেলে এটা পুরোপুরি লীগপন্থি নয় কিন্তু প্রায় পুরোপুরিই বিএনপি বিরোধী,এটাতে কোনদিন জিয়া সম্বন্ধে ভাল কিছু পাইনি এমনকি স্বাধীনতা যুদ্ধে জিয়ার অবদান নিয়েও নয়! আর নিরপেক্ষতার নামে ইসলাম বিরোধিতা ও অপপ্রচারে প্রথম আলোর ভূমিকা অনন্য! কোনদিন ইসলাম নিয়ে কোন পজেটিভ খবর বা কলাম পাইনি,খবর দিয়ে সবসময় পক্ষ যাচাই করা সম্ভব না হলেও অনেক সময় করা যায় যেমন,কোন এক গ্রামের কলেজে বোরকা পড়তে বাধ্য করায় সেটা নিয়ে প্রথম আলো মহা হইচই শুরু করেছিল কিন্তু খোদ রাজধানীতে বিখ্যাত স্কুল এন্ড কলেজে বোরকা খুলতে বাধ্য করার পরও তা প্রথম আলোতে খবর হওয়ার যোগ্য হয়নি। খবর দিয়ে যাচাই করা না গেলেও নির্দিষ্ট পন্থি লেখকদের কলাম দিয়ে পত্রিকার পক্ষ যাচাই করা যায়। প্রথম আলো আদর্শিক দিয়ে পাশ্চাত্য পন্থি ও ইসলাম বিরোধী এটাই শেষকথা।
২৩|
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৫৩
ShusthoChinta বলেছেন: নিরপেক্ষ ব্যাপারটাই যদি অবাস্তব হয় তাহলে ধর্মনিরপেক্ষতা অবাস্তব ধারনা হয় না ক্যান? প্রথম আলোর ব্যাপারে বলতে গেলে বলতে হয়,রাজনৈতিক দৃষ্টিকোন থেকে দেখতে গেলে এটা পুরোপুরি লীগপন্থি নয় কিন্তু প্রায় পুরোপুরিই বিএনপি বিরোধী,এটাতে কোনদিন জিয়া সম্বন্ধে ভাল কিছু পাইনি এমনকি স্বাধীনতা যুদ্ধে জিয়ার অবদান নিয়েও নয়! আর নিরপেক্ষতার নামে ইসলাম বিরোধিতা ও অপপ্রচারে প্রথম আলোর ভূমিকা অনন্য! কোনদিন ইসলাম নিয়ে কোন পজেটিভ খবর বা কলাম পাইনি,খবর দিয়ে সবসময় পক্ষ যাচাই করা সম্ভব না হলেও অনেক সময় করা যায় যেমন,কোন এক গ্রামের কলেজে বোরকা পড়তে বাধ্য করায় সেটা নিয়ে প্রথম আলো মহা হইচই শুরু করেছিল কিন্তু খোদ রাজধানীতে বিখ্যাত স্কুল এন্ড কলেজে বোরকা খুলতে বাধ্য করার পরও তা প্রথম আলোতে খবর হওয়ার যোগ্য হয়নি। খবর দিয়ে যাচাই করা না গেলেও নির্দিষ্ট পন্থি লেখকদের কলাম দিয়ে পত্রিকার পক্ষ যাচাই করা যায়। প্রথম আলো আদর্শিক দিয়ে পাশ্চাত্য পন্থি ও ইসলাম বিরোধী এটাই শেষকথা।
২৪|
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৫৬
অবধারিত বলেছেন: এই এত্তোগুলো বছর প্রথম আলো পড়তাম। পরিমলের খবর আড়াল আর ফারুকের খরব উল্টে দেবার প্রতিবাদে কাল থেকে পড়া বন্ধ করে দিয়েছি। মোটামুটি নিরপেক্ষ থাকার চেষ্টা করে এমন পত্রিকাও আর নেই। তাই ইন্টারনেট ভিত্তিক খবরের সাইট আর ব্লগই ভরসা।
২৫|
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:০৩
েপচাইললা বলেছেন: ফারুকের ঘটনার ভিডিও ফুটেজ পুরোটাই আমাদের কাছে আছে... প্রথম আলো এটি অন্যায় করেছে... হয় উদ্দেশ্যমূলকভাবে না হয় ভুলক্রমে...
ঢিল ছোঁড়ার যে ছবিটি তা হচ্ছে পুলিশের হাত থেকে ছাড়া পাবার জন্য ঝটকা মারা পরের মুহুর্ত... আর রাস্তায় পড়ে থাকা পুলিশ খুব জোরে দৌড় দিয়ে তাকে ধরার চেষ্টার পর তাল সামলাতে না পেরে পেড়ে গেছেন... তবে পুলিশকে ধাক্কা দেবার ঘটনা সত্যি, সেটা মারামারির কিছুক্ষণ আগে... সেসময় বেশ তর্কাতর্কি হয়... হারুন এসময় ফারুককে পাগল বলেছে অনেকবার...
সময় এবং এনটিভি সব দেখিয়েছে... আগের ফুটেজও আমার কাছে আছে...
আমার বাসায় প্রথম আলো রাখি, কারণ বাংলাদেশে এটাই সেরা। তাই বলে এই ঘটনায় প্রথম আলো যা করেছে তা সমর্থনযোগ্য না... গণমাধ্যমকর্মী হিসেবে এটি সমর্থন করি না...
২৬|
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:১৪
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
@ShusthoChinta
রাজনৈতিক দৃষ্টিকোন থেকে দেখতে গেলে এটা পুরোপুরি লীগপন্থি নয় কিন্তু প্রায় পুরোপুরিই বিএনপি বিরোধী,এটাতে কোনদিন জিয়া সম্বন্ধে ভাল কিছু পাইনি এমনকি স্বাধীনতা যুদ্ধে জিয়ার অবদান নিয়েও নয়!
আর নিরপেক্ষতার নামে ইসলাম বিরোধিতা ও অপপ্রচারে প্রথম আলোর ভূমিকা অনন্য! কোনদিন ইসলাম নিয়ে কোন পজেটিভ খবর বা কলাম পাইনি,খবর দিয়ে সবসময় পক্ষ যাচাই করা সম্ভব না হলেও অনেক সময় করা যায় যেমন,কোন এক গ্রামের কলেজে বোরকা পড়তে বাধ্য করায় সেটা নিয়ে প্রথম আলো মহা হইচই শুরু করেছিল কিন্তু খোদ রাজধানীতে বিখ্যাত স্কুল এন্ড কলেজে বোরকা খুলতে বাধ্য করার পরও তা প্রথম আলোতে খবর হওয়ার যোগ্য হয়নি। খবর দিয়ে যাচাই করা না গেলেও নির্দিষ্ট পন্থি লেখকদের কলাম দিয়ে পত্রিকার পক্ষ যাচাই করা যায়। প্রথম আলো আদর্শিক দিয়ে পাশ্চাত্য পন্থি ও ইসলাম বিরোধী এটাই শেষকথা।
আপনার ঐ কথাগুলো ফেলে দেয়ার মতো নয়। আর অন্য দিকে সাবেক বামপন্থি মতির ইসলাম-প্রীতি আশা করাটা বোধহয় বেশী বেশী। আওয়ামী লীগের দিকে একটু ঝুকে থাকার কারণও কিণ্তু ঐ "ধর্ম"। বি.এন.পি একটু ধর্ম ঘেষা, আর আওয়ামী লীগ একটু বিপরীত। যদিও বর্তমানে আওয়ামী লীগ ভোটের জন্য "ইসলাম" নিয়ে কম্প্রোমাইজ করতে বাধ্য হয়েছে।
ধন্যবাদ।
২৭|
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:১৭
মোঃ নাজমুজ্জামান বলেছেন: প্রথম আলো কতটা নিরপেক্ষ তা আলোচনার শুরুতে ম্যাগসেসে পুরুষ্কার নিয়ে বলতে চাই---
এ পুরুষ্কার আজ অবদি কোন মুসলিম রাষ্ট্রের জনগন পেয়েছে বলে আমার মনে হয় না। কিন্তু প্রথম আলোর মতিউর রহমার কি করে পেলেন তার উত্তরে কি বলবেন???
আমি ফিচার পড়তে অভ্যস্ত তাই এ পত্রিকার ফিচার নিয়োমিত দেখি। কিন্তু ফিচারে সেসব সফলতাই প্রকাশ পায় যাতে প্রথম আলোর সম্প্রিক্ততা বা সহযোগীতা রয়েছে।
ইসলাম ধর্মকে পুরোপুরি উপেক্ষা করে এ পত্রিকা দেশের নানা সমস্যা যেমন এসিড, মাদক, জঙ্গি এসব প্রথম পাতায় প্রকাশ করছে। যা অন্যান্য দেশের জাতীয় দৈনিকে আমরা দেখতে পাই না। এখন যদি জঙ্গি সন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দেশে ইরাক ইরানের মত হামলা চালায় তখন মতিউর রহমান তার প্রথম আলো নিয়ে কোথায় যাবেন????
অবশ্য তার সেরকম কোন সমস্যা নেই বলেই মনে হয়। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র তো তার হাতের মুঠোয়।
২৮|
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:২৬
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .তবে আমি এখন, প্রথম আলোর চাইতে বিডি নিউজ২৪.কম-এ স্বাচ্ছন্দ্য বোধ করি। সম্পাদক তাওফিকের বক্তব্যও টিভিতে দেখেছি। খুবই মেধাবী ও আকর্ষণীয় মনে হয়েছে আমার। প্রথম আলো না-হলেও চলে আমার এবং অনেকেরই। প্রতিযোগিতার এই বাজারে একবার ইমেজ খারাপ হলে, সে শূন্যস্থান অপূরণ থাকে না। এতগুলো ইলেকট্রনিক মিডিয়া, এতগুলো প্রিন্ট মিডিয়া। সংবাদ গোপন রাখাটা, চালাকির আশ্রয় নেয়াটা নিষ্ফল প্রতিপন্ন হয়। তাছাড়া দেখা গেছে যে-কোন সংবাদ আগে আসে বিডি নিউজে। সেখান থেকে অন্যরা নেয়। বা ফলো করে।
বিডি নিউজে আমি তৃপ্ত। মনে রাখতে হবে কোন সংবাদ পত্রই নিখুঁত নয়। কোন-কোন-সময় মন্দের ভালো। কোন-কোন-সময় তুলনামূলক ভালো।
সবাইকে ধন্যবাদ।
২৯|
১০ ই জুলাই, ২০১১ রাত ৮:১৮
জামিল০৯ বলেছেন: হা...হা...হা... বলেছেন: এত কঠিন প্রশ্ন করছেন কেন? আমি সহজ একটি প্রশ্ন করি দেখি জবাব দিতে পারেন কিনা, এই দেশের কোন পত্রিকাটি নিরপেক্ষ?
প্রথম আলোর ব্যপারে আমার মতামত হলো অন্য অনেক পত্রিকা থেকে এই পত্রিকাটির বিশ্বাসযোগ্যতা অনেক বেশী। তবে অবশ্যই শত ভাগ না। তারা নিজেদের বিশ্বাসের সাথে মিলে এমন খবরকে বেশী হাইলাইট করে
সম্পূর্ণ একমত ।
৩০|
১০ ই জুলাই, ২০১১ রাত ৮:৩৬
বল্টু মিয়া বলেছেন: পাকিদিগন্ত+আবালের দেশ+যৌনকন্ঠ+বসুন্ধরা প্রতিদিন = যেইটা হয় সেইটাই সবচেয়ে নিরপ্যাক্ষ।
৩১|
১০ ই জুলাই, ২০১১ রাত ৮:৫৩
মহা ভাবনা বলেছেন: প্রথম আলো চরম ভারতঘেষা এবং আওয়ামী পন্থী পত্রিকা। ইসলামিক যে কোন দল যেন এদের চোখের বিষ। যে কোন ইসলামিক দলই এদের কাছে জঙ্গি। ইরাক, আফগানিস্তান, কাশ্মির এ সব দেশের স্বাধীনতাকামীদের জঙ্গি হিসেবে উপস্থাপন করে এই পত্রিকা। আজ কের হরতালের ফলোআপ কাল কেমন করে দেইখেন---- বলবে হরতাল সফল হয়নাই .... নাই বলবে জনগন সমর্থন নাই।
৩২|
১০ ই জুলাই, ২০১১ রাত ৯:১০
তানিম৭১৯ বলেছেন: "এই দেশের কোন পত্রিকাটি নিরপেক্ষ?"
"যারা আমারদেশ ও দিনকাল পড়েন তাদের কাছে প্রথম আলো নিরপেক্ষ নয়,
আবার যারা প্রথম আলো পড়েন তাদের কাছেও ঠিক উল্টা।"
"পত্রিকার কাজ সংবাদ প্রকাশ করা। কোন সংবাদ কোন দলের পক্ষে বা বিপক্ষে গেল তা দেখা তার কাজ নয়।"
প্রথম আলোর ব্যপারে আমার মতামত হলো অন্য অনেক পত্রিকা থেকে এই পত্রিকাটির বিশ্বাসযোগ্যতা অনেক বেশী।
৩৩|
১১ ই জুলাই, ২০১১ বিকাল ৩:২৭
মেঘনা পাড়ের ছাওয়াল বলেছেন: মিডয়াতে এখন অনেক ক্ষেত্রেই সাংবাদিকের তুলনায় সাংঘাতিক মানুষের সংখ্যা বেড়ে গেছে। অন্যদিকে বড় কোন গ্রুপের গোলামির বিষয়টা তো থাকছেই।
৩৪|
১৫ ই জুলাই, ২০১১ রাত ৯:০৩
খােলদ রাজা বলেছেন: প্রথম আলোর মত চুতিয়া পত্রিকা সারা দুনিয়া তে আর একটা ও নাই । এই পত্রিকার জন্মের ঠিক নাই তাই এইটা জারজ ও বলা যায় ।
৩৫|
১৮ ই জুলাই, ২০১১ রাত ২:২৬
কলম.বিডি বলেছেন: ভিকারুন্নিসার ঘটনার প্রেক্ষাপটে কিছু প্রস্তাবনাঃএটি একটি জরিপ,আপনার মতামত দিন Click This Link
৩৬|
১৮ ই জুলাই, ২০১১ রাত ২:৪৫
শায়েরী বলেছেন: Kokhonoi niropekkho noy
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১১ বিকাল ৫:২৬
সেলিম জাহাঙ্গীর বলেছেন: হয় সরকারের পক্ষ, নাহয় জনগণের পক্ষ, না হয় কালো বাজারীদের পক্ষ, না হয় মন্ত্রীদের পক্ষ। কারো পক্ষ কখনো না কখনো নিতেই হয়, তাহলে নিরপেক্ষ আবার কিসের?????