| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I Love The Ones Who Are In My Life And Make it Amazing And I thank The Ones Who Left My Life And Made It Even More Fantastic. For God Sake Hold Your Tongue And Let Me Love.
খেলা শেষে মাছরাঙ্গা টিভিতে প্রতিদিন টকশোতে আসেন ধারাভাষ্যকার শামিম সাহেব। তিনি গতকাল বাংলাদেশের হারটা মেনে নিতে পারছেন না। স্বাভাবিক নিজের দেশের এমন লজ্জাজনক হার কে বা মেনে নিবে?
আজ সিলেটে ছিলো আয়ারল্যান্ড -নেদারল্যান্ড এর ম্যাচ। আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করে ১৯১ রানের টার্গেট দেয় এবং নেদারল্যান্ডকে সুপার টেন যেতে হলে ১৩ .১ সে টার্গেটটি পরিবর্তন করতে হচ্ছিল।
নেদারল্যান্ড মাত্র ১২.৩ ওভারে ১৯৩ রান করে নিজেদের সুপার টেন নিশ্চিত করে।
টি-২০ তে ১২.৩ ওভারে ১৯৩ রান নেওয়া অনেক কঠিন একটা ব্যাপার। অস্ট্রেলিয়া , সাউথ আফ্রিকা ,ওয়েস্ট ইন্ডিজ , পাকিস্তান , ইন্ডিয়া এরা যদি টেস্টে ৪৭ রানে অল আউট হওয়া স্বাভাবিক হয় তবে বাংলাদেশ নেদারল্যান্ড এর কাছে শেষ ওভার পর্যন্ত লড়াই করে হারা স্বাভাবিক হবেনা কেন ?
যদি সাকিব অথবা মাহমুদুল্লাহ রিয়াদ বাজে বোলিং করত তখন কি হত? ১২ ওভারে যেখানে ১৯১ রান পরিবর্তন হয় , যে ক্রিকেটে ৪৩৯ রানের টার্গেট পরিবর্তন করে সাউথ আফ্রিকা জিতে , যুবরাজ ৬ বলে ছয়টা ৬ মারে সেখানে বাংলাদেশ একটা বাজে দলের কাছে হারা অস্বাভাবিক কিছু নয়। ২০০৭ সালে বাংলাদেশ কি ভালো দল ছিল ? মাত্র ২৫ ওভার ব্যাটিং শ্রীলংকার কাছে বাংলাদেশ ৬২ রানে টেস্টে অল আউট হয়েছিলো কার কার মনে আছে?
টাইগারদের গালি দেওয়ার নিন্দা জানাচ্ছি। একজন প্লেয়ার তার সবটুকুই দেন ম্যাচ জিতানোর জন্য। শুধুমাত্র শচীনের সেঞ্চুরির জন্য ইন্ডিয়া অনেক ম্যাচ হারছে।
ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। ছোট দল বড় দলের কাছে একটা ম্যাচ জিততেই পারে।
সত্য বলতে সংকোচ নেই বাংলাদেশ একসময় ছোট দল ছিলো । তখন তারা বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া , পাকিস্তান , ভারত , শ্রীলংকা এসব দলকে পরাজিত করেছে।
হংকং এর কাছে অস্ট্রেলিয়া/ভারত এসব দল হারলেও ক্রিকেটে অস্বাভাবিক কিছু নয় ।
ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা এবং এই খেলাই সব কিছুই সম্ভব। তার একটি বড় এক্সামপল আজ নেদারল্যান্ড মাত্র ১২ ওভারে ১৯৩ রান করে সুপার টেন নিশ্চিত করেছে। যেটা ছিলো কল্পনাতীত।
তাই আসুন টাইগারদের গালি না দিয়ে তাদের মনোবল বাড়িয়ে দেই।
২১ শে মার্চ, ২০১৪ রাত ১১:২২
পুরানো আমি বলেছেন: কিসে ফিদা ?
২|
২১ শে মার্চ, ২০১৪ রাত ৮:২৫
ভোরের সূর্য বলেছেন: টািইগারদের গালি আমিও দিচ্ছিনা কিন্তু আমাদের দেশের খেলোয়াড়দের কমিটমেন্টের খুব অভাব এবং সাথে সাথে ধারাবাহিকতার।
আর বড় দলগুলো ছোট দল গুলোর কাছে এক আধবার হারবে সেটাই স্বাভাবিক।
কিন্তু আমরা মিডিয়া এবং দর্শকরা খুব বেশী ইমোশোনাল।একবারে গাছের আগায় নিয়ে যাই খেলোয়ারদের প্রশংসা করতে করতে।কিন্তু আমরা আমাদের খেলোয়াড়দের সামর্থ্য বিবেচনা করে প্রশংসা করিনা বরং বেশিই করে ফেলি যার ফলে খেলাতে পরাজয় হলে সেটা আমাদের কাছে অনেক বড় হয়ে যায়।
আপনি বলেছেন সত্যি বলতে বাংলাদেশ একসময় ছোট দল ছিল কিন্তু ভারত,পাকিস্তান,অস্ট্রেলিয়ার মত বড় দল কে হারিয়েছে।খুব ভাল কথা কিন্তু বলেনতো ভাই কত বছর আগে বাংলাদেশ শেষ পাকিস্তান কে হারিয়েছিল?বা গত ২০ বছরে কতবার আমরা ভারত,শ্রীলংকা কিংবা অস্ট্রেলিয়াকে হারিয়েছি?
আর ইংল্যান্ড,ভারত,শ্রীলংকা,পাকিস্তান কতবার করে ছোট দলগুলোর কাছে হেরেছে? আর তারা হারলে সেটা হয় অঘটন কারণ তারা নিয়মিত ছোট দলগুলোর কাছে হারেনা। আর বাংলাদেশের কথা চিন্তা করুনতো।
কানাডা,আয়ারল্যান্ড,হল্যান্ড,আফগানিস্তান,হংকং কার সাথে হারেনি? শুধু তাই নয় গত ১০ দিনে আফগানিস্তান,হংকং এর মতন দলের কাছে হেরেছে।
তাই আমার মনে হয় সবসময় খেলোয়াড়দের কমিটমেন্ট থাকা উচিৎ দেশ এবং মানুষের কাছে। আর আমাদেরও উচিৎ অতিরিক্ত আশা না করা এবং প্রশংসা না করে সামর্থ্য অনুযায়ী প্রশংসা করা এবং আশা করা।
২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:১৩
পুরানো আমি বলেছেন: ভাই বুঝতে হবে আপনি যাদের হারানোর কথা করতে বাংলাদেশ এখনো তাদের চেয়ে ভালো খেলার মত দল হয়নি। তবে আপনাকে মনে রাখতে হবে ২০১২ সালে বাংলাদেশ ভারত-শ্রীলংকার মত দলকে পেছনে ফেলে এশিয়া কাপে ফাইনাল খেলেছে। ফাইনালে পাকিস্তানের সাথে খুব ফাইট করেছে। নিউজিল্যান্ডকে বাংলা ওয়াশ করেছে।
বুঝতে বাংলাদেশকে আফঘান-হংকং- নেপাল এর সাথে সুপার টেন এ আসার জন্য কোয়ালিফায়িং হতে হয়েছে।
আমার মনে হয় সবসময় খেলোয়াড়দের কমিটমেন্ট থাকা উচিৎ দেশ এবং মানুষের কাছে। আর আমাদেরও উচিৎ অতিরিক্ত আশা না করা এবং প্রশংসা না করে সামর্থ্য অনুযায়ী প্রশংসা করা এবং আশা করা। অবশ্যই।
৩|
২২ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৪
আমিনুর রহমান বলেছেন:
পোষ্টের কথাগুলো পছন্দ হইছে ![]()
টাইগার্সদের সাথেই আছি এবং থাকবো সবসময়।
২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:১৫
পুরানো আমি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
আমিও আছি।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
দালাল০০৭০০৭ বলেছেন: পুরাই ফিদা ।