নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি লিখুম খুইজা পাইনা

পুরাতন

আজাইড়া ছবির ব্লগ

পুরাতন › বিস্তারিত পোস্টঃ

শবে বরাতের আমল সমূহ

০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৫

বরাত শব্দের অর্থ মুক্তি আর শব অর্থ রাত। অতএব শবে বরাত অর্থ মুক্তির রাত। ১৪ই শাবান দিবাগত রাতই হল শবে বরাত। হাদীস শরীফের আলোকে এবং ফেকাহর কিতাবে বর্ণীত তথ্য অনুযায়ী শবে বরাত উপলক্ষ্যে ৬ টি আমলের কথা প্রমাণিত হয়:



১. ১৪ই শাবান দিবাগত রাতে জাগরণ করে নফল ইবাদত বন্দেগী, যিকির-আযকার ও তিলাওয়াতে লিপ্ত থাকা। যে কোন নফল নামাজ যে কোন সুরা দিয়ে যত রাকাত ইচ্ছা পড়তে পারেন। নফল নামাজ ঘরে পড়াই উত্তম। একান্ত ঘরে যদি পড়ার পরিবেশ না থাকে তাহলে মসজিদে পড়তে পারেন।



২. এ রাতে বেশী বেশী দুআ করা।



৩. এই রাতে কবর যিয়ারতে যাওয়া যায়।



৪. এই রাতে মৃতদের জন্য দুআ করা ছাড়াও অন্যান্য ইছালে ছওয়াব করার অবকাশ আছে। যেমন কিছু দান খয়রাত করে বা নফল ইবাদত করে তার সওয়াব মৃতদেরকে বখশে দেওয়া। এরূপ করাও উত্তম।



৫. পরেরদিন অর্থাত ১৫ই শাবান নফল রোজা রাখা উত্তম।



৬. শবে বরাতে (১৪ই শাবান দিবাগত রাতে) গোসল করাও মোস্তাহাব।



উপরিল্লিখিত ৬টি বিষয় ব্যতীত শবে বরাত উপলক্ষ্যে আর বিশেষ কোন আমল কুরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। হালুয়া রুটি তৈরী, মোমবাতী জালানো, আতশবাজী ও পটকা ফোটানো ইত্যাদি নিষিদ্ধ। এগুলো রছম, বিদআত ও গুনাহের কাজ।





তথ্য: আহকামে যিন্দেগী



শবে বরাতের আমল সম্পর্কে বিস্তারিত পড়ুন প্রথম আলোর এই পোষ্ট টিতে

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-২

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫১

নাম বলা যাবে না বলেছেন: zazak allahu khairan

০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৩

পুরাতন বলেছেন: আপনাকেও ধণ্যবাদ

২| ০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৬

তোমোদাচি বলেছেন: গত সপ্তাহে মিশরের একজন বড় আলেমের কাছে শুনলাম, শ'বে বরাত এবং শ'বে মিরাজে বিশেষ ইবাদত করা বিষয়ে কোন প্রতিষ্ঠিত হাদিসে কিছু বলা নাই। বরং এইদিন গুলোতে বিশেষ উদ্দেশে ইবাদতের রেওয়াজ চালু করলে গোনাহ্গার হতে হবে।
এখানে আপনি বলছেন অন্য কথা।
আমরা কোন দিকে যাই !!!

০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:১২

পুরাতন বলেছেন: আশা করি ইউসুফ ভাইয়ের পোষ্টে আপনার কমেন্টের উত্তর পেয়েছেন

৩| ০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:১১

ভাবনাহীন আমি বলেছেন: আমার জানা মতে হাদিসে এই রাতে কোন ইবাদত সম্পর্কে বলা নাই ।আপনি যে হাদিস, ফিকাহের কথা বলেছেন তার নাম যদি বলেন তাহলে সকলেই উপকৃত হবে।

০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:২৪

পুরাতন বলেছেন: আহকামে যিনদেগী বইটির শেষে রেফারেন্স দেয়া আছে....বইটি আমার কাছে নেই এই মুহূর্তে

৪| ০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:১৩

ম্যাক্স পেইন বলেছেন: হালুয়া রুটি তৈরী করলে গুনাহ হইব?

০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:১৭

পুরাতন বলেছেন: শবে বরাত কে উদ্দেশ্য করে করলে হবে

৫| ০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৫

কল্যাণকামী বলেছেন: সহীহ হাদীসে শবে বরাতের আমল সম্পর্কে কোন উল্লেখ পাইনি, দয়া করে আপনি সহীহ হাদীসের রেফারেন্স দিলে আমরা উপকৃত হব।

০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:২১

পুরাতন বলেছেন: হাদীসঃ রাসুলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- পনেরো শাবানের রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত-বন্দেগীতে কাটাও এবং দিনের বেলা রোযা রাখ। - সুনান ইবনে মাজাহ্‌, হাদীস ১৩৮৪

৬| ০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৪১

ম্যাক্স পেইন বলেছেন: আজকে শবে বরাত
রাতে অনেক ইবাদত আছে
একটু ভালো খাওয়া পাইলে মন্দ হইত না
তাইলে?

০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:২৪

পুরাতন বলেছেন: খাইতে কুনু সমস্যা নাই....তয় শবে বরাত আইছে ..... হালুয়া রুটিই বানাইতে হইব .....ইরাম করা ঠিক না

৭| ০৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৪

ম্যাক্স পেইন বলেছেন: শবে বরাতে সওয়াব পাবার উদ্দেশ্যে হালুয়া রুটি বানানো, খাওয়া এবং বিতরন গুনাহের কাজ।

যদি এইটা সামাজিক আচরনে পরিনত হয়? সওয়াবের চিন্তা বাদ দিয়েই? তখন?

৮| ০৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:০৫

পুরাতন বলেছেন: তারপরেও তো শবে বরাত উপলক্ষে হয়ে গেল না??

৯| ০৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৪

জনৈক আরাফাত বলেছেন: আজকের আমল সম্পর্কে একজনকে জিজ্ঞাসা করেছিলাম। পরে কথা প্রসংগে ভুলে গেছিলাম। এখানে সেটা পেয়ে ভালো লাগলো। ধন্যবাদ। :)

০৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৫

পুরাতন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ

১০| ০৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০৭

কানা বাবা বলেছেন:
মাইনাচ্...

০৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১০

পুরাতন বলেছেন: মু হা হা হা

১১| ০৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২০

কানা বাবা বলেছেন:
মুহ্তারাম, অ্যাত্তো খুশি হৈলেন যে?

১২| ০৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৭

পুরাতন বলেছেন: মাইনাচ দিলেন যে.....;)

১৩| ০৮ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:২৭

সবাক বলেছেন:
৬. শবে বরাতে (১৪ই শাবান দিবাগত রাতে) গোসল করাও মোস্তাহাব।


কারো জন্য যদি গোসল ফরজ থাকে তবে কি মোস্তাহাবই গণ্য হবে?

০৮ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৪১

পুরাতন বলেছেন: ফরয গোসল বাকি থাকলেতো অবশ্যই ফরয গোসল করতে হবে

১৪| ২৮ শে জুলাই, ২০১০ সকাল ১০:১০

কি নাম দিব বলেছেন: +++

২৮ শে জুলাই, ২০১০ বিকাল ৫:০৩

পুরাতন বলেছেন: :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.