নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার এই লিখে যাওয়া তেই আনন্দ...

আকাশের রং নীল, বেদনার রং নীল,সাফল্যের রং ও নীল...।

ভাঙ্গা পেনসিল

সুদুরের পানে চেয়ে থাকা, বিবাগি একজন...........

ভাঙ্গা পেনসিল › বিস্তারিত পোস্টঃ

আমার দুখিনী দেশের কথা

১০ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৯

বাংলাদেশ- এক অবিস্মরনীয় নাম, এক অসমাপ্ত কবিতা, এক অসীম সাফল্য গাথা ।



আমরাই পৃথিবীর একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছি, আমরাই পৃথিবীর একমাত্র দেশ যারা ৩০ লাখ প্রানের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছি। তাও আবার মাত্র ৯ মাসে।



যেই দেশ কে কিসিন্জার বলেছিলো তলা বিহীন ঝুরি, তার দেশের ই লোক এসে বলে যাচ্ছে আমরা হচ্ছি Emerging tiger। এতো সমস্যা থেকেও আমাদের প্রবৃত্তি ৫-৬ % হারে আগাচ্ছে, শিশু মৃত্যুর হার, মাতৃ মৃত্যুর হার সব কমছে। কদিন আগেই না পেপারে এল social index এ আমরা এগিয়ে যাচ্ছি তরতরিয়ে।প্রতি বছর বাম্পার ফলন হচ্ছে, না খেয়ে কেউ মারা যাচ্ছেনা। আরও অনেক কিছু বলা যায়, যার কোনো শেষ নেই।আমাদের ক্ষমতা সম্পর্কে আমাদের ই ঠিক ধারনা নেই।



একবার ভাবুন, এই মারামারি হানাহানি করে কার কি লাভ হচ্ছে?? হিসেব করে দেখুন গত কয়দিনে কারা প্রান হারিয়েছে। সব ই গরীবের সন্তান। ঢাকা তে ক্য়জন মারা গেছে? অনেকে তো জীবন দেবার উদ্যেশ্যেই রাস্তায় নেমেছিলো, হা্য় কপাল !!আর শুধু দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিলো কিছু পুলিশ।



সবচেয়ে ভয় লাগে যখন কেউ গৃহযুদ্বের কথা বলে। গৃহযুদ্ব লাগলে দেশের জন গন ই প্রান দিবে। হাসিনা, খালেদা, নিজামী,এরশাদ এদের কিছুই হবেনা, কোন দলের উপর সারির কারও কিছু হবেনা, প্রান দিবে কিছু হতভাগা জন গন।



এখন দেশে যা চলছে, তার ফায়দা যে কে নিবে আমরা কেউ জানিনা। আমার মতে সবচেয়ে লাভবান হবে ভারত আর পাকিস্তান। কি আজগুবি, আমাদের দেশের রাজনীতি কিন্তু এই দুই দেশের প্রভাবে প্রভাবিত।ভারত একটা দুর্বল প্রতিবেশী পাবে, যার উপর যখন খুশী যেভাবে খুশি িস্বদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে,চুষে খেতে পারবে, আরও ফেলানী পরে থাকবে কাটাতারের উপর। আর পাকিস্তান, সে তো হাসবে অট্ট হাসি। কারন তো obvious। পৈশাচিক আনন্দ তো আছেই, তার সাথে দখল করে নিবে আমাদের গার্মেন্টস শিল্প। সব অর্ডার চলে যাবে ওখানে। যখন স্বার্থ আসবে,ভারত পাকিস্তান কেন,কেউ ই এত টুকু ছাড় দিবেনা আমাদের।



নিজেদের মধ্যে মারামারি করতে আমরা অনেক ওস্তাদ। দল কে নিয়ে যত টুকু চিন্তা করি, দেশ কে নিয়ে যদি এত ভাবতাম, আমরা অনেক আগেই মালয়শিয়া হয়ে যেতাম। আমাদের লজ্জা হওয়া উচিত। ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, রাজনীতির এই মুল মন্ত্র টা আমরা অনেক ই ভুলে যাচ্ছি। আমরা নিজের দেশ টা কে যে কোরবানী দিয়ে দিচ্ছি তা এতটুকু ও যদি বুঝতাম, আজকে এই হানাহানী করতাম না। অকারনে মানুষের উপর হামলা, জান মালের ক্ষতি করতাম না।দেশের অর্থনীতির এতো অপুরনীয় ক্ষতি করতাম না।আমরা যাদের জন্য জীবন উৎসর্গ করছি ভাবছি, তারা ঠিক ই নিজের আখের গুছিয়ে নিয়েছেন, খালি আমরাই পারলাম না।



মতের অমিল সবখানে ই আছে, রাজনীতি থাকতেই হবে,কিন্তু যারা দেশ প্রেমিক তারা সব মতের উর্ধে গিয়ে দেশের কথা ভাববে আগে, দেশের জন্য কাজ করবে। যদি আমার দুখিনী এ দেশ টা কথা বলতে পারতো, আজ শুধু তার কান্না ই শুনতাম, তার বেদনার নীল ইতিহাস টাই শুনতাম।



আমাদের মনে রাখতে হবে, nothing goes unpaid। লীগ বলেন,দল বলেন, জামাত শিবির বলেন, সবার জন্য ই এটা প্রযোজ্য। আশা করেছিলাম এরশাদ কিছু টা সেন্স বলবেন, কিন্তু উনি নিজের গন্ডি থেকে বের হতে পারেন নি।জন গন ই যে সব ক্ষমতার উৎস, তা তো ওনারা ভুলেই গেছেন।



অনেক অনেক কষ্ট নিয়ে এই লিখাটা লিখতে বসেছি। আমরা যারা দেশের বাইরে, হতবাক হয়ে চেয়ে তাকিয়ে থাকা ছাড়া করার কিছু নেই। একসময় শুনতাম আমেরিকা যার বন্ধু, তার শত্রুর দরকার নেই, কিন্তু এখন দেখা যাচ্ছে, আমরা নিজে রাই নিজেদের শত্রু হয়ে দাড়িয়েছি, ধংশ করছি নিজেদের ঘর।পৃথীবির সবজায়গায় এখন বাংলাদেশ মানে হচ্ছে হানাহানীর জা্য়গা।অনিরাপদ একটা দেশ। আমি আমার মাতৃভুমি কে failed state হিসেবে দেখতে চাইনা। আমরা কেউ ই চাইনা।



যদি ভাংচুর করতে ইচ্ছে হয়, নিজের ঘর থেকেই শুরু করুন, গরীবের পেটে লাথি মেরে লাভ কি?? দেশের ক্ষতি করে লাভ কি??? নিজের ই তো ক্ষতি করছেন আসলে।



দেশের কথা ভাবুন, জনতার কথা ভাবুন.....ইহাকেই রাজনীতি বলে।





মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৫৫

ম্যাও পাগলা বলেছেন: ভাই খুব কষ্ট লাগে দেশটার জন্য ।কিন্তু কিছুই করার নাই । আপনার লেখা ভালো লাগলো ।

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৫

ভাঙ্গা পেনসিল বলেছেন: ধন্যবাদ ভাই, যতদিন না আমাদের মানসিকতা পরিবর্তিত হচ্ছে, ততদিন এটা চলতেই থাকবে মনে হচ্ছে।আশা করি একদিন আমরা ঠিক বুঝবো, কিন্তু তা যেন বেশী দেরী হয়ে না যায়।

২| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১২

বিপদেআছি বলেছেন: আমাদের কারনেই আজ আমাদের দেশের এই অবস্হা, আমরাই এই অপদা্র্থদের বারবার দেশ চালানোর সুযোগ দেই।

১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯

ভাঙ্গা পেনসিল বলেছেন: সহমত, আমরাই বারবার শামীম ওসমান কে ভোট দেই, সালাউদ্দিন কাদের কে ভোট দেই, নিজামী সাইদি কে ভোট দেই, ভোট এর আগের দিন বসে থাকি কে টাকার ঝুকি নিয়ে আসছে। তারপর ও আশায় বুক বাধি, একদিন যদি কোন একটা পরিবর্তন আসে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.