| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারীর অবমাননা, রাজনীতির লজ্জা।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নারীদের উদ্দেশে যে শব্দটি ব্যবহার করেছেন“prostitute”তা কোনো ভাষাগত ভুল নয়, এটি নারীর মর্যাদার বিরুদ্ধে সচেতন ও ঘৃণ্য আঘাত। একটি শব্দে তিনি সমগ্র নারীসমাজকে অপমান করেছেন। এটি শুধু কুরুচি নয়, এটি একটি রাজনৈতিক দলের নারীবিদ্বেষী মানসিকতার প্রকাশ্য ঘোষণা।
প্রশ্ন হলো যে ব্যক্তি নারীদের সম্মান দিতে জানে না, সে কীভাবে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে? নারীকে গালি দিয়ে রাজনীতি করা গণতন্ত্র নয়, এটি নৈতিক দেউলিয়াপনা।
এই বক্তব্য নতুন কিছু নয়। ১৯৭১ সালে জামায়াতে ইসলামী ছিল বাংলালি নিধনের সহযোগী শক্তি। পাকিস্তানি হানাদারদের সঙ্গে হাত মিলিয়ে তারা ৩০ লক্ষ মানুষ হত্যার এবং দুই লক্ষ মা-বোনের ধর্ষণের ইতিহাস বহন করে। সেই দল আজও নারীর প্রতি ঘৃণা ছড়ায় এতে তাদের চরিত্র আরও স্পষ্ট হয়।
যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা নারীর মর্যাদাকে পদদলিত করে, তারা এই দেশের রাজনীতিতে থাকার নৈতিক অধিকার হারিয়েছে। শফিকুর রহমানের বক্তব্যের আমরা তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই এবং স্পষ্ট করে বলি।
বাংলাদেশে নারীকে অপমান করে, ইতিহাস অস্বীকার করে রাজনীতি করার কোনো জায়গা নেই। 
©somewhere in net ltd.