| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি জানেন কি জাকারবার্গ সাহেব আপনার সব গোমর ফাঁস করে দিতে পারেন???
ফেসবুকের ফেক আইডি ডিএক্টিভেট নিয়ে যা শুরু হয়েছে তা নিয়ে না লিখে পারলাম না, আমি ভাই তথাকথিত ইস্যুবাজ না তাই লেখার মধ্যে কোনরকম ইতি উতি না টেনে সরাসরি বলে ফেলাই ভাল।
লেখাটা আপনার অকেজো নিউরনগুলোকে সজাগ করার জন্য,মনে প্রশ্ন জাগানোর জন্য।
আচ্ছা আপনার নামী দামি স্মার্টফোনে তো আপনার অনেক ব্যাক্তিগত অনেক কিছুই আছে যা লুকানোর জন্য আপনি পাসওয়ার্ড প্রোটেকশন অ্যাঁপ্সও ব্যবহার করছেন,কিন্তু লাভ কি জাকারবার্গ সাহেব তো আপনার সব গোমর ফাঁস করে দিতে পারেন। সারাদিন একটা স্ক্যামকে মানুষ নির্বোধের মত ইনবক্স করছে ২৫ জনকে না পাঠালে নাকি আপনার ইহকাল-পরকালের একমাত্র সম্পদ একাউন্ট ডিএক্টিভ্যাট হয়ে যাবে, চারপাশ থেকে শুনবেন " করলি কি দুনিয়ায় একটা ফেসবুক একাউন্টও টিকায়ে রাখতে পারলি না"
এখন প্রশ্নটা হচ্ছে জাকারবার্গ সাহেব কেমনে জানবেন আপনি কয়জনকে ইনবক্স করছেন?? আর যদি জেনেই যান তাইলে ভাবেন একবার আপনার ইনবক্সের কথা!!!! আপনার ব্যক্তিগত তথ্য সব ভাইয়ের সার্ভারে জমা।
এখন আসি একটু জ্ঞ্যানের কথায়, বাঙালী যে বিনে পয়সায় জ্ঞ্যান দিতে ওস্তাদ তার প্রমান রাখতে চাই,এতটুক পড়ে ফেলছেন বাকি টুক পড়তে কস্ট হবে না।
আধুনিক রাষ্ট্রগুলোর ধারনাই "Better surveillance means better governance'' মানে আমার রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে আপনার ঘরে বাইরের সব তথ্য জানা চাই। ব্রিটিশ রা যে আসলেই ব্রিটিশ তা বুঝাতে তারা প্রায় সবজায়গায় IMSI(international mobile subscriber identity) Catcher স্থাপন করছিল এমনকি তাদের নাগরিকদের নজরদারির জন্যে ফুটপাথের নিচেও স্থাপন করা হইছিল কিন্তু কপাল!!! আন্দোলনের মুখে বাধ্য হয় নাগরিক নজরদারির সব সরঞ্জামাদি সরায়ে নিতে।
এখন আসি আরেক বড় ভাইয়ের কথায়;তিনি আমার ভাই, আপনার ভাই সাদা চামড়ার মার্কিন ভাই।তিনিও কম চেষ্টা করেন নাই NSA রে দিয়া এমন একখান সফটওয়্যার বানাইছেন তামাম দুনিয়ায় কিংবা মাটির নিচে থাকলেও আপনার সব তথ্য উনি পেয়ে যাবেন,কিন্তু বাদ সাধলেন স্নোডেন ভাই!!! ফাঁস করলেন গোপন নজরদারির সবকিছু।শুরু হইল জালাও পোড়াও আন্দলোন,পিছু হটল অস্ত্রধারী ভাইয়েরা।
এখন ঘটনা হইল সিলিকন ভ্যালি নিয়া...যদি আপনার ন্যুনতম ধারনা থাকে তাইলে কানে কানে বলি,সিলিকন ভ্যালিতে সবচেয়ে বেশি কামায় কারা????
Data Analyst ভাইয়া...সারাদিন তারা আপনার পছন্দ-অপছন্দের দিকে তাকায় থাকে।
জি আপনি কোন রেস্টুরেন্টের পেজে লাইক দিছেন তো মরছেন,সারাজীবন আপনার সাজেশন রেস্টুরেন্ট এর বিজ্ঞাপন দিয়ে ভরা...তার মানে কি ফেসবুক আপনার সব পছন্দ-অপছন্দ জানে!!!
আর আমিও রেস্টুরেন্টের মালিক বিজ্ঞাপনের জন্য বস্তায় বস্তায় ডলার পাঠাই জাকারবার্গ ভাইয়ের কাছে, ভাবেন আরেকবার!!! সাব্বাশ আপনিতো জাকারবার্গ ভাইয়ের ব্যাবসার সবুজ বাতি জালায়ে দিছেন!
আমার এখন কি হবে!!!চিন্তা নাই কিছু হবে না ফেসবুক তার স্লোগান নিয়ে আগায়ে যাবে " MOVE FAST AND BREAK THINGS" আর আমরাও আমাদের নিরাপত্তার দেয়াল ভাইঙ্গা জাকারবার্গ ভাইয়ের হাতে ধরায় দিব।
জয়তু ফেসবুক,জয়তু সোশ্যাল মিডিয়া।।
ধুর মিয়া এত্ত কষ্ট কইরা পড়ছেন!!! যান ধুমায়ে চ্যাট করেন।আর দুঃখিত কারো মনে কষ্ট লাগ্লে নিজ দায়িত্বে মানসিক রোগের ডাক্তার দেখায় নিবেন।
২|
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১:০৮
সু-নাগরিক বলেছেন: আপনার আইডেন্টিক্যাল আই.পি আছে আপনার সব ওখানেই জমা হচ্ছে
৩|
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১:০৮
সু-নাগরিক বলেছেন: আপনার আইডেন্টিক্যাল আই.পি আছে আপনার সব ওখানেই জমা হচ্ছে
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৪
সচেতনহ্যাপী বলেছেন: আমি এখানেই করি যে।। ভয় নাই তো??