নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

সহজ পৃথিবী

দেশ ভাবনাঃ চলুন দেশটা'র পরিবর্তন করে ফেলি।

সহজ পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

কিভাবে মানুষ হত্যা করতে হয় দেখুন, তদন্ত দেখুন আর দেখুন আপনার আমার ভবিষ্যৎ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫৩



১ নং এ দেখুন রক্তাক্ত দেহ দুটির পাশে একটা সিগেরেটের গোড়া পরে আছে, পা গুলো কিভাবে বাঁধা, রক্ত জমে থাকা একটা স্লিপার দেখুন, রুনির কমোরে ছুরি চালানোর আংশটা দেখুন, ৫ নংয়ে বাঁচার শেষ চেষ্টায় রক্তে আঁকা সাগরের ভাষাটা বুঝুন, ৬ এ কি যেন একটা দেখুন, ৭'তে রক্তে জুতার ছাপ আর রাষ্ট্রের মুখ দেখুন।সুরতহালে আরও অনেক কিছু দেখার আছে।কতটা নিশংস ভাবে আয়েস করে খুনির খুন করেছে দুইটি মানুষকে ? কোন জন্তু জানোয়ারকে এভাবে জবাই করা হয় এমন বর্ননা কোন গল্পেও পড়িনি।



আপনাদের কি মনে হয় সামান্য পারিবারিক কোন কারনে ৩৬ ও ৩২ বছর বয়সের এক জোড়া নর নারীর এমন বিভৎস ভাবে খুন হওয়া কোন যুক্তি থাকতে পারে, এই সমজে ? কোথায় যেন দেখলাম পুলিশ বলছে, সাগর যখন জার্মানীতে, তখন রুনির কারো সাথে বন্ধুত্ব হয়েছিল ! বাঙালীকে কি এত উন্মাদ বা আহাম্মক মনে হয় আপনাদের, যে এরকম একটা বিভৎস হত্যাকান্ডের মোটিভেশন এরকম তুচ্ছ কোন কারন থেকে আসতে পারে, যদিও সত্য হয় ? আমার তো মনে হয় বাঙালী খুবই "টেডন" বা চতুর একটি জাতি।এর কর্মের সমরুপ কার্যকারন থাকে, স্বার্থ।



এর পেছনে, কিছু না কিছু কারো না কারো কোন না কোন স্বার্থ আছে।ছবিটার দিকে আবার দেখুন! মানুষের ইন্টুশন বলে একটা ইনস্টিংন্ট আছে, যা দিয়ে প্রথম দর্শনেই ঘটনা সম্পর্কে মন একটা সিদ্ধান্ত নেয়, যা পরে হয়তো ইতস্ততায় হারিয়ে যায়।কিন্তু সত্য লুকানো থাকে সেই প্রথমে মনে হওয়ার মধ্যই, যদিও প্রতিষ্টিত হয় মাথার যুক্তিতে, অন্য কিছু।এই খুনের দৃষ্যটিই বলছে, এর গভীরতা অনেক।খেয়াল করুন হত্যাকান্ডটি কতটুকু চাঞ্চলকর ? সাগর এখানে বলির পাঠাও হতে পারে অথবা সাগর কঠোর গোপনীয় কিছু জেনে গিয়েছিল ? খেয়াল করুন ঘটনাটি থেকে কেউ বা কোন গোষ্ঠি লাভবান হচ্ছে কিনা ? এমন অনেক পয়েন্ট ভাবুন! বাংলাদেশের মানুষকে আমার এতটা বোকা মনে হয় না, এদের কর্মের প্রকাশ স্বার্থের উপর নির্ভর করে প্রকাশ পায়।এই খুনের ডেমন্সট্রেশনটি দেখুন, কত গভীর হতে পারে এর অন্ত কারন ? চলুন পল্টি মারি!



আর এদিকে পুলিশ বলছে তাদের তদন্ত চুড়ান্ত পর্যায়ে।এখন ট্যানিক্যল কারনে কিছু বলা যাচ্ছে না, তদন্তের স্বার্থে।এখানে জাতিকে বরাবরের মত আবার হাইকোর্ট দেখানো হচ্ছে।এ অস্ত্রটিই চতুর হলেও বুদ্ধি জ্ঞানহীন বাংঙালী সব সময়ই বড় ভয় পায় ও মানে।বলেন তো এতো চুপিচুপির কি আছে।বর্তমান আধুনিক যুগে তদন্ত বিচার সব হবে ওপেন প্রকাশ্য, জনগণকে সাথে নিয়ে, পালাবে কোথায়, জঙ্গলতো আর নেই, যুগটাও আদিম যুগ না।



যাক, তদন্ত কোথায় যাচ্ছে বুঝা যাচ্ছে না, আর বাংলাদেশ পুলিশের প্রতি জনগণের আস্থাও হীমাংকের নিচে।গত বিশ বছরের রেকর্ডে একটি মামলাও নিরপেক্ষ তদন্তের নজির পুলিশের নাই।হয় টাকা, না হয় প্রভাব এই দুইটা ছাড়া পুলিশ আসলে কনো কাজই করতে পারে না।আজ কাল খেয়াল করে দেখবেন, ছোট্টো শিশুরা যখন এটা কি, ওটা কি বলতে শেখে তখন পিতা মাতারা তাদের দুইটা জিনিষ একই প্রকার গুরুত্ব নিয়ে শেখায়, এক কুত্তা, দুই পুলিশ।



ব্লগাররা এক কাজ করতে পারেন, সাগর রুনির পরিবারের পার্মিশন নিয়ে ওদের ফেইসবুক হ্যাক করে সেখানে ও আরও অন্যান্য সার্ভারের ওদের রাখা বিভিন্ন ডাটা পরিক্ষা করে দেখা যেতে পারে! ঘটনাটির পর কোথায় এক জায়গায় লিংক পেয়ে সাগরের ফেইসবুক টাইম লাইন প্রফাইলে দেখেছিলাম সাগর ফেইসবুক এ্যাকাউন্টটি খুলেছিল ২০০৭ সালে নভেম্বর মাসে, ওর প্রথম স্ট্যাটাসটি ছিল "Hello"



আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি সাগর রুনির ফেইসবুক এ্যাকাউন্টটি একবারের জন্যও দেখেছে ? তিনি কি এটা গুরুত্বপূর্ন মনে করেন না ? বর্তমান আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে সাগর রুনির মত স্মার্ট শিক্ষিত তরুনদের ব্যক্তিগত ও প্রফেশনাল এ্যাকটিভিটির একটা বড় অংশই যে নেটে থাকবে, তাকি "৩৬০ টি শয়তান মরে জন্ম নেয়া ১ টি উকিল" সাহারা খাতুন আন্দাজ করতে পারেন ? উনি কি মোবাইলের নম্বর সেইভ করতে জানে ? মোবাইল ফোনবুক থেকে নাম বের করে কল দিতে জানে ? এত মূর্খ হয়েও তিনি কিভাবে বললেন ৪৮ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করা হবে ? উনি কি জনগণের সাথে মসকরা বা ফাইজলামী করলেন ? আচ্ছা এরকম চেহারা, ব্যক্তিত্বের, যোগ্যতার একটা মহিলা কিভাবে বাংলাদেশের মত জটিল একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয় ? আমাদের দল দুইটি কি দেশটাকে রাজতন্ত্র পেয়েছে যে ক্ষমতায় গিয়ে বাড়ির বিশ্বস্ত আয়া বুয়াকেও মন্ত্রী, উপদেষ্টা, চেয়ারম্যান পদে বসিয়ে দেবে ?



অন্যসব বাদ দিলাম, ৪৮ ঘন্টার এই ফাইজলামী বা মসকরার জন্যই তাকে এই মুহুর্তে তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অপসার করে তার নেত্রীর প্রধান পাচকের দায়িত্ব দেওয়া উচিত।



ভাবছেন এত কঠোর ভাবে, কি ভাবে বলছি ? এই যে পুলিশকে গালি দিচ্ছি, সেও তো আমার ভাই, সেই তো ব্যাংকে গেলে সন্ত্রাসী ছাড়াই ডাকাতি করতো।আসলে দেখুন আপনার শরীরে আজ নানা জাতের বিষ ফোঁড়া একটা না, দুইটা না হাজার হাজার ফোঁড়া, সমস্ত অঙ্গে প্রতঙ্গে।একটা ফোঁড়ার পুজ বের করে নিরাময় হবে না, জাতির যন্ত্রনা কমবে না।লাগবে একটা মহাঔষধ, যে এক ঔষধেই সকল জ্বালার নিরাময় হবে।এখন সত্য সাহসের সাথে না বলার আর সুজোগ নেই।উপরে সাগর রুনির রক্তাক্ত দেহ গুলো আবার দেখুন।যে কোন সময় যেকোন স্থানে আপনারও এমন দশা হতে পারে, আপনার সন্তানের, ভাইয়ের, বোনের, মায়ের, বাবার, প্রতিবেশির একদিন পুরো জনগণের, কোন কারন ছাড়াই, এমনি।নিজে বাঁচার জন্য হলেও সত্য ও আলো ছাড়া অন্য কোন পথ নেই আপনার আমার সকলের সামনে।আপনি আপনার সন্তান ১৫ কোটি জনগণের কোন ভবিষ্যৎ নেই এই রাষ্ট্র ব্যবস্থায়।



বাংলার পরিবর্তনের একমাত্র পথ, সত্য, আলো, উন্মুক্ত, ওপেন ছারা আর কোন পহ্থায় সম্ভব না।শুরু আপনাকে করতেই হবে কোথাও না কোথাও, তবে আর ভুলপথে যাওয়ার টাইম নেই।খসড়া কোন ঘোষনাপত্র নিয়ে হলেও এবার আপনার নিজেকেই শুরু করতে হবে।

মন্তব্য ৪১ টি রেটিং +২৬/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:০১

আন্ধা পোলা বলেছেন: পোস্টের টপিকে বলার কিছু পাইতাছি না! তবে আপনার রাজতন্ত্রের কথাটা পছন্দ হইছে! কয়দিন পর সত্যিই দেখমু বংগবন্ধুর কাজের বুয়ার মাইয়া দেশের পররাষ্ট্রমন্ত্রী আর নায়লে জিয়াউর রহমানের চাচার ঘরের ছোট মেয়ের জামাই স্বরাস্ট্রমন্ত্রী! চমৎকার গনতন্ত্র আমাগো!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৫

সহজ পৃথিবী বলেছেন: বাংলাদেশ কি একটি গণতান্ত্রীক দেশ, না ইজারাতান্ত্রীক দেশ, এটা গণতন্ত্র না ইজারাতন্ত্র ?

এখানে কি সংঘবদ্ধ ইজারাদেরেরাই দেশ চালাচ্ছে না ? স্বাধীনতার পর থেকে এদেশের বড় বড় জাতীয় নেতারা কি এদেশের রাজনীতিকে ইজারানীতিতে পরিবর্তন করেনি ? এক সময় ইস্টইন্ডিয়া কোম্পানী কি ভারত উপমহাদেশ রানীর কাছ থেকে ইজারা নেয়নি, তারা রাজা জমিদারদের ছোট ছোট অংশ সাব লিজ দিয়ে কালেকশন করে চালায় নি ? আর গত চল্লিশ বছরে কি রাজনৈতিক দলগুলো সমাজের প্রতিটি স্তরে কমিটি, অংঙ্গসংগঠন করে দেশটাকে ছোট ছোট খন্ডে সাব লিজ দেয়ার সুসুংগঠিত কাঠামো তৈরী করেনি ? আজ এক একটি মন্ত্রনালয়, প্রতিষ্ঠান কি এক এক জনকে/অংঙ্গ সংগঠনকে নানা রকম সুবিধা নিয়ে সাব লিজ দিয়ে চালানো হচ্ছে না ? আজ কৃষক দল/লীগ, শ্রমিক দল/লীগ, মুজুর দল/লীগ, ছাত্র দল/লীগ, শিক্ষক দল/লীগ, পেশাজীবি দল/লীগ থেকে শুরু করে গ্রাম মহল্লা তথা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পর্যন্ত এই ইজারাদারেরা তাদের কমিটি গঠন করে সাব লিজ দিচ্ছে না ? গত চল্লিশ বছরে দেশের প্রতিটি সেক্টরে কি ডিগ্রেডেশন ছারা কোন মৌলিক উন্নয়ন কি হয়েছে, সব কি পঁচে গলে পুতিগন্ধ ছড়াচ্ছে না ?

বৃটিশ পাকিস্তান থেকে স্বাধীন হয়ে এদেশের রাজনীতি কি আজ নিৎকৃষ্ট ইজারানীতি হয়ে যায় নি ? তারচেয়ে বড় আতঙ্কের বিষয় সমস্ত ইজারারাদারেরা আজ সিন্ডিকেট করে ফেলেছে, তারা দুইটি গ্রুপে ভাগ হয়ে একবার এই গ্রুপ আরেক বার ঐ গ্রুপ ইজারা নিচ্ছে না ? মাঝে মধ্যে যে তৃতীয় শক্তির কথা শোনা যায় তারাও কি শুধু এই দুই ইজারাদার গ্রুপের মধ্যে শান্তি এনে ভাগাভাগি করে খাওয়ার জন্যই কাজ করছে না ? যেহেতু এরা দুই গ্রুপই অলটারনেটিভলী দেশ ইজারা নেবে/খাবে তাই এক গ্রুপ আরেক গ্রুপকে শান্তিতে মাছ ধরতে দেবে এমন চুক্তির পক্ষে কাজ করছে না তারা ? উদাহরন স্বরুপ ইজারাদার হাওর ইজারা নিয়ে যা করে, রাজনৈতিক দলগুলো বাংলাদেশ ইজারা নিয়ে কি কোন ব্যতিক্রম করে ?

যেমন একটি হাওর বা বিল ইজারা নিয়ে ইজারাদার প্রথমে জাল দিয়ে মাছ ধরে। পরে পানি কমে আসলে পাম্প লাগিয়ে হাওরের পানি সেঁচ দিয়ে পানি বিহীন বিলের তলার সমস্ত মাছ ধরে।এরপর শুকনো বিলের মাঝখানে বিভিন্ন স্থানে রাতের বেলা বাঁশের খুটি গেরে হেজাকলাইট জ্বালিয়ে রাখে।রাতে হেজাকের আলোতে যখন প্রচুর পোকামাকড় ভির করে তখন কিছু মাছ, যেগুলো কাঁদার ভিতর লুকিয়েছিল সেগুলো ঐ পোকামাকড় খাওয়ার জন্য কাঁদার উপর উঠে আসে।ইজারাদার তখন সেই মাছগুলো ধরে।এরপর চৈত্রমাসের খরায় শুকনো বিলের মাটি কেটে বিক্রি করে।এই হলো ইজারাদারী।

বাংলাদেশের সরকার ব্যবস্থা প্রকৃতপক্ষে এরচেয়ে নিতকৃষ্ট ইজারাদারী প্রথায় চলছে।এখানে দুইটি রাজনৈতিক দল ৫ বছর অন্তর অন্তর দেশ ইজারা নেয়। বাংলাদেশের গণতন্ত্র আসলে ইজারাতন্ত্রের প্রকৃষ্ট উদাহরন।বিলে যেমন বড় বড় খন্দ/গর্ত থাকে দেশে তেমন মন্ত্রনালয়/সেক্টর থাকে, যেগুলি ইজারাদার পরিবারের সদস্যদের ভাগ করে/সাব ইজারা দেয়, তেমনি বাংলাদেশেও মন্ত্রনালয়/সেক্টরগুলো বিভিন্ন মন্ত্রী/ছেলেমেয়েদের দায়িত্ব দেয় মাছ ধরার জন্য এবং তারা ইজারার মেয়াদ কালে উপর্যুপরি মাছ ধরে ও নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়।যেমন এবারের ইজারায় টেলিযোগাযোগ ও জালানী মন্ত্রনালয়ে কারা পর্দার পেছনে থেকে কে মহাসমারহে মাছ ধরিতেছেন, বলুন দেখি ?

সমাধানের পথঃ অল্প কিছু দালালেররা দেশকে কোথায় নিয়ে এসেছে তা আমাদের ধারনাতেও নেই। এরা এক একটা কত বড় ইডিয়ট, খবিশ, মূর্খ, অপদার্থ, কুটিল, হিংসুক, কুটনি, ঝগড়াটে, স্বর্থপর, অহংকারী, গোবরমষ্তিষ্কধারী, শয়তানী বুদ্ধিসম্পন্ন, বদমাইশ, জাতির কলংক তার জীবন্ত এরা নিজেরা ছাড়া দুনিয়ায় বিরল।এদের কৃতকর্মের জন্য আগামী শত বছর বাঙালীর রাজনীতি শব্দটি গালি অর্থে ব্যবহার হবে।

নেটে ভবিষ্যৎ তরুন প্রজন্মকে আমরা বলে যাই, তোমাদের ১৬ কোটি পূর্বপুরুষদের জীবন নিয়ে এরা যা করে গেছে তার শাস্তি হিসেবে এরা মরার পর তোমরা কবর থেকে এদের পঁচা হাড়গোর তুলে, তাতে মুতে, সেই হাড্ডি বঙ্গপো সাগরের মহিসোপানের বাইরে ফেলে আসবে, এদের হাড্ডিরও স্থান বাংলার মাটিতে নাই।তাহলেই তোমাদের পূর্বপুরুষের ঋন শোধ হবে।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:০৪

মেহদী১০ বলেছেন: ভাল লেখা ।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:০৬

নিষ্‌কর্মা বলেছেন:


আমাদের দেশে কিছুই হবে না। পুলিশ যাদের ধরবে, তারা ঠিকই সাহারার আঁচলের নীচ দিয়ে বের হয়ে যাবে।

খামোখাই আমরা ব্লগে ফাটাইতেসি! ;) ;) ;)

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:০৭

স্পেলবাইন্ডার বলেছেন: হুমম...

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ।নিজে বাঁচার জন্য হলেও সত্য ও আলো ছাড়া অন্য কোন পথ নেই আপনার আমার সকলের সামনে।আপনি আপনার সন্তান ১৫ কোটি জনগণের কোন ভবিষ্যৎ নেই এই রাষ্ট্র ব্যবস্থায়।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:১৭

মুক্তির মিছিল বলেছেন: নিষ্‌কর্মা বলেছেন:


আমাদের দেশে কিছুই হবে না। পুলিশ যাদের ধরবে, তারা ঠিকই সাহারার আঁচলের নীচ দিয়ে বের হয়ে যাবে।

খামোখাই আমরা ব্লগে ফাটাইতেসি!

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:১৯

হাসান বায়জিদ বলেছেন: "আর বাংলাদেশ পুলিশের প্রতি জনগণের আস্থাও হীমাংকের নিচে
গত বিশ বছরের রেকর্ডে একটি মামলাও নিরপেক্ষ তদন্তের নজির পুলিশের নাই।
হয় টাকা না হয় প্রভাব এই দুইটা ছাড়া পুলিশ আসলে কনো কাজই করতে পারে না। "

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:২১

হাসান বায়জিদ বলেছেন: আচ্ছা এরকম চেহারা, ব্যক্তিত্ব, যোগ্যতার একটা মহিলা কিভাবে বাংলাদেশের মত জটিল একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয় ?

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:২১

রিয়াজুল ইস্‌লাম বলেছেন: বাংলার পরিবর্তনের একমাত্র পথ।

আমাদের বেশিরভাগই এই পরিবর্তন চাই। কিন্ত, লিডারশীপের বড়ই অভাব। আমাদের দরকার উপযুক্ত এবং দেশপ্রেমিক লিডার। তা সে মাহথির বিন মোহাম্মদ বা পার্ক চাং-হী যে টাইপের-ই হোক না কেন। যে পর্যন্ত আমরা এমন কাউকে না পাচ্ছি সে পর্যন্ত অপেক্ষা ছাড়া গতি নাই।

আবার সেরকম লিডার পেলে আমাদেরকে তার অনুসারী বা তাঁকে সমর্থনও দিতে হবে বৈকি। কবে এরকম নেতা আসবে বা আদৌ আসবে কিনা সেটা তো অবশ্য সময়ই বলে দিবে। তবে এটা তো অনেকাংশেই ঠিক যে নেতার চরিত্র সমাগ্রীকভাবে জনগনের চরিত্রকেই প্রতিনিধিত্ত করে! নীতি নৈতিকতার দিকটা আমাদেরও ভাবতে হবে।

ব্যাখ্যা যাই হোক না কেন, পরিবর্তন অবশ্যই দরকার!

বাই দ্যা ওয়ে, বেশ কয়েক বছর বিদেশ থেকে এখন দেশে ফেরত যাব, তবে মনে মনে বেশ ভয়েও আছি!!

আপনার লেখা ভালো লেগেছে। আপনার বেশিরভাগ লেখাই ভালো লাগে।

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:২৩

আরবিকে007 বলেছেন: Click This Link

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:২৭

অরিয়ন বলেছেন: আমাদের দল দুইটি কি দেশটাকে রাজতন্ত্র পেয়েছে যে ক্ষমতায় গিয়ে বিশ্বস্ত আয়া বুয়াকেও মন্ত্রী, উপদেষ্টা, চেয়ারম্যান পদে বসিয়ে দেবে ?

অন্যসব বাদ দিলাম ৪৮ ঘন্টার এই ফাইজলামীর জন্যই তাকে এই মুহুর্তে তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অপসার করে নেত্রীর প্রধান পাচকের দায়িত্ব দেওয়া উচিত।

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৩৫

সাদা মনের মানুষ বলেছেন:

আন্ধা পোলা বলেছেন: পোস্টের টপিকে বলার কিছু পাইতাছি না! তবে আপনার রাজতন্ত্রের কথাটা পছন্দ হইছে! কয়দিন পর সত্যিই দেখমু বংগবন্ধুর কাজের বুয়ার মাইয়া দেশের পররাষ্ট্রমন্ত্রী আর নায়লে জিয়াউর রহমানের চাচার ঘরের ছোট মেয়ের জামাই স্বরাস্ট্রমন্ত্রী! চমৎকার গনতন্ত্র আমাগো!

পোলাটা আন্ধা হইলেও দেখে বালা.........

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪০

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: হয়তোবা উনারা এমন কিছু জেনেছিলেন যেটা প্রকাশ হলে উপর মহলের অনেক হোমড়া-চোমড়ারা বিপদে পড়তো।

অনেকে পরকিয়ার গুজব ছড়াচ্ছেন। যেটা উচিত নয়।

জহির রায়হানকে হত্যা নিয়ে একটি পোস্ট পড়েছিলাম জহির রায়হানের স্ত্রী অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দা ও তার বোন অভিনেত্রী ববিতার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বড় বড় নেতার মুখোশ খুলে দিতে চাওয়ায় নিখোঁজ হন জহির রায়হান

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪১

কালো_সাদা বলেছেন: নিজে বাঁচার জন্য হলেও সত্য ও আলো ছাড়া অন্য কোন পথ নেই আপনার আমার সকলের সামনে।আপনি আপনার সন্তান ১৫ কোটি জনগণের কোন ভবিষ্যৎ নেই এই রাষ্ট্র ব্যবস্থায়।

১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪২

আসফি আজাদ বলেছেন: দেশের প্রধান দল দুইটিকে সিংহাসনে বসাবার দায়িত্ব কি আমরা নাগরিক হিসেবে এড়াতে পারি?

১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪৯

চলো..... হাসান বলেছেন: আমরা ভেতো বাঙালি শুধু পারি ভয়ে কুঁকড়ে যেয়ে হয় মায়ের আঁচলের নিচে অথবা বউয়ের বুকে মুখ গুঁজে পড়ে থাকতে, আর কিছু না।

আগে নিজেদের ভীতু মানসিকতা আমাদের বদলানো উচিত।

১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫০

জানা বলেছেন:

প্রথম ছবিটি অনুগ্রহ করে মুছে দিন এখনই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:০৬

সহজ পৃথিবী বলেছেন: এই যে আর একটি দেখুন - কোথায় নেমেছেন আপনারা ?

আমাকে ৩০ মিনিট সময় দেন আপনার দেশের ২০০৭ থেকেই এরকম পাঁচশত হত্যাকান্ডের ছবি শুধু গুগল করেই দেখাবো, দেখবেন ? আপনি না দেখলেই সত্য মিথ্যা হয়ে যাবে না।ছবিটা একটু ডার্ক করে দিলাম।

১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫০

ক্লিকবাজ বলেছেন: এই লেখার গুরুত্বপূর্ণ প্যারা হলোঃ "এই খুনের দৃষ্যটিই বলছে, এর গভীরতা অনেক।খেয়াল করুন হত্যাকান্ডটি কতটুকু চাঞ্চলকর ? সাগর এখানে বলির পাঠাও হতে পারে অথবা সাগর কঠোর গোপনীয় কিছু জেনে গিয়েছিল ? খেয়াল করুন ঘটনাটি থেকে কেউ বা কোন গোষ্ঠি লাভবান হচ্ছে কিনা ? এমন অনেক পয়েন্ট ভাবুন!বাংলাদেশের মানুষকে আমার এতটা বোকা মনে হয় না, এদের কর্মের প্রকাশ স্বার্থের উপর নির্ভর করে প্রকাশ পায়।"

খবরটি শুনার সাথে সাথে সর্বপ্রথম এ কথাটিই আমার মনে হয়েছিল।

১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৩

ক্লিকবাজ বলেছেন: জানা আপা@আমি একমত নই।
ব্লগে এরচেয়েও বিভৎস ও করুণ ছবি পোষ্টানো হয়। তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে তা সবার জানা দরকার।

২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:০৭

শারমীন মাহমুদ রীমা বলেছেন: "আমাদের দল দুইটি কি দেশটাকে রাজতন্ত্র পেয়েছে যে ক্ষমতায় গিয়ে বিশ্বস্ত আয়া বুয়াকেও মন্ত্রী, উপদেষ্টা, চেয়ারম্যান পদে বসিয়ে দেবে ?"

মন্ত্রী হওয়ার জন্য আর যোগ্যতা লাগবে না। প্রধানমন্ত্রীর বাসায় বুয়ার কাজ করলেই হয়ে যাবে। চলেন সবাই দলে দলে গিয়ে উনার বাসার কাজ করি , যদি কিছু হয়।

২১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:০৮

অপ্রিয় বলেছেন: যেমন পন্ডিত ব্লগার তেমন পন্ডিত তার মন্তব্যকারীরা - যা মনে হচ্ছে তাদের দুই বন্ধুই তাদের হত্যাকারী এবং সম্ভবত সাংবাদকর্মী, এরমধ্যে এত রাজনীতি সান্ধাও কেন? সবকয়টা পত্রিকাইতো ঠিকমত পড় না আবার লেকচার মারো "চলুন দেশটা'র পরিবর্তন করে ফেলি", আগে নিজে পরিবর্তিত হও, চিন্তা ভাবনা করে কথা বলা শেখ।

খুনি শনাক্ত, হত্যাকারীরা মেঘের গলাচেপে ধরেছিল

দুই বন্ধু ঘাতক

১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪৯

সহজ পৃথিবী বলেছেন: আমাদের দুই নেত্রী দুইটি এতিমখানা বানাবে।তারা আপনাকে হত্যা করে আপনার ছেলেমেয়ের ভরনপোষনের দায়ীত্ব নিয়ে ওখানে লালন পালন করবে।আজ 2012 সালে এসেও আপনাকে যেখানে এরকম মধ্যযুগীয় একটি ইমোশনাল ব্লাগমেইল করা যায় আর তা দেখে আপনি আহা বলে স্বর্গ থেকে রানীর জন্য দোয়া চান তার কাছে ঘটনাটি এরচেয়ে বেশী কি আর অর্থ রাখে ?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২০

সহজ পৃথিবী বলেছেন: এখানে সমকালের আরেক সাংঘাতীকের রিপোর্ট দেখেন।কাউকে ভাল নাম দেয়নি সিস্টেমটি, সাংবাদীককে সাংঘাতীক, আবার ভুলও দেয়নি।ইন্টিলেক্টের এদের এত অভাব।

- মোবাইল অপারেটররা সাধারনত নেটওয়ার্কের ভয়েস রেকর্ড রাখে না, সীমিত পর্যায়ে টেক্সট নির্দিষ্ট কাল পর্যন্ত রেকর্ড রাখে, তবে কোন নির্দিষ্ট ভয়েস বিশেষ কোন রিকুইজিশনে রাখার ব্যবস্থা আছে -যেমন, এই মুহুর্তে জিপির সার্ভারে হেডফোন দিয়ে বসে যেকোন লাইভ কল সিলেক্ট করে শুনতে পারবেন, এ্যাপোর্ট ও রেকর্ডও করতে পারবেন।আর এত ভয়েস ফাইল রাখা প্রাকটিকল না।ধরুন গ্রামীনফোনের ৬ কোটি সীম চালু আছে, এর মধ্যে গড়ে ৫০ লাখ পার মিনিট কল এ্যাক্টিভ থাকে, তার মানে প্রতিমিনিটে ৫০ এমবি ডাটা তৈরী হচ্ছে, এক দিনে ৭২৯৯ টেরাবাইট ডাটা।বর্তমান বাজারে প্রতি টেরা এইচডি ১০০০০/= টাকা ধরলে দৈনিক ৭ কোটি টাকার স্পেইস যোগ করতে হবে।তবে এমন আইন থাকা উচিত যাতে অপারেটররা কয়েক ঘন্টা বা দিন ভয়েস রাখতে বাধ্য হয়, যা আইন শৃংখলা রক্ষায় হাজারও রকম উপকার করবে।

নির্জন অরণ্য বলেছেন: তিম মাসের সিডিআর রাখতেই জিপি টেপ ড্রাইভ গুইনা শেষ কর্তে পারে না...ভয়েস রাখতে বললে জিপিরই ঘাম ছুঁটে যাবে, অন্যদের কথা আর বললাম না..

২২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১৬

জীবন্মৃত০১ বলেছেন: বাপ্রে! আম্রা কোন্দেশে আছি?

২৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১৬

প্রকৌশলী আতিক বলেছেন: ওনাদের ইমেইল, ল্যাপটপ সব কিছু ভালভাবে চেক করা উচিত। সাগর এখানে বলির পাঠাও হতে পারে অথবা সাগর কঠোর গোপনীয় কিছু জেনে গিয়েছিল ? খেয়াল করুন ঘটনাটি থেকে কেউ বা কোন গোষ্ঠি লাভবান হচ্ছে কিনা? সহমত


মনে পড়ে জহির রায়হানের মৃত্যু।

২৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২৪

ক্লিকবাজ বলেছেন: অপ্রিয়@আপনার কথার উগ্রতা কিন্তু অন্য কোন অর্থের দিকে ইঙ্গিত করতে পারে।

২৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫২

জন্ম থেকে জ্বলছি বলেছেন: অন্যসব বাদ দিলাম ৪৮ ঘন্টার এই ফাইজলামীর জন্যই তাকে এই মুহুর্তে তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অপসার করে নেত্রীর প্রধান পাচকের দায়িত্ব দেওয়া উচিত। =p~

২৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:০৯

মতিউর রহমান মিঠু বলেছেন: চমৎকার পোষ্ট

২৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:২৭

সোহেল চৌধুরী বলেছেন: "এর পেছনে, কিছু না কিছু কারো না কারো কোন না কোন স্বার্থ আছে।ছবিটার দিকে আবার দেখুন! মানুষের ইন্টুশন বলে একটা ইনস্টিংন্ট আছে, যা দিয়ে প্রথম দর্শনেই ঘটনা সম্পর্কে মন একটা সিদ্ধান্ত নেয়, যা পরে হয়তো ইতস্ততায় হারিয়ে যায়।কিন্তু সত্য লুকানো থাকে সেই প্রথমে মনে হওয়ার মধ্যই, যদিও প্রতিষ্টিত হয় মাথার যুক্তিতে, অন্য কিছু।এই খুনের দৃষ্যটিই বলছে, এর গভীরতা অনেক।"

- পুরোপুরি একমত

২৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৩১

রিমন০০৭ বলেছেন: মিডিয়াতে যোগাযোগ থাকার সুবাদে যেটা জান্তে পেরেছি সেটা হ্ল, এখানে পরকীয়া একটা ব্যাপার ছিল। আর সেটা ধামাচাপা দিতে একটা টিভি চ্যানেলের কর্তারা উঠে পড়ে লেগেছেন। ২ চ্যানেলের ২ জন মারা গেল। অথচ শোক পালন করছে ১ টা চ্যানেল। আরেকটা চ্যানেল করছেনা কারণ ঐ চ্যানেলের বড় কেউ এর সাথে জড়িত।

২৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৩৭

কান্টি টুটুল বলেছেন:

কেউ রাগ কইরেন্না,একটা কথা জিগাই.......

আপনাদের কি মনে হয় মেয়র লোকমান হোসেন হত্যার প্রকৃত খুনী শাস্তি পাবে?
যদি না পায় তবে ধরে নিতে পারেন সাগর রুনির হত্যার প্রকৃত কারন হয়ত আড়ালেই থেকে যাবে।

৩০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৫৫

লেখোয়াড় বলেছেন:

কিছু মনে কইরেন না। রাগ কইরেন না।

আপনারা সবাই এই দুদলের গাল দেন, ভাল কথা।
কিন্তু অন্য কেউ ডাক দিলে তো আপনারা রাজপথে বা অন্য কোন আন্দোলনে আসেন না।
কেউ তো এই দুদলের বাইরে আসেন না, তাহলে পরিবর্তন আনবেন কি করে?

বলি, এখনো এই দুদলকে বিশ্বাস করার মতো কোনো কারন আছে কি?
তাই বলে আবার জামাত বা এরশাদের ডাকে যাইয়েন না।

৩১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:০৮

ঢাকাবাসী বলেছেন: রাগে দুঃখে কিছু বলার ভাষা পাচ্ছিনা। লেখককে ধন্যবাদ।

৩২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৫৮

তুগান বলেছেন: ১৬ কোটি পূর্বপুরুষদের জীবন নিয়ে এরা যা করে গেছে তার শাস্তি হিসেবে এরা মরার পর তোমরা কবর থেকে এদের পঁচা হাড়গোর তুলে, তাতে মুতে, সেই হাড্ডি বঙ্গপো সাগরের মহিসোপানের বাইরে ফেলে আসবে, এদের হাড্ডিরও স্থান বাংলার মাটিতে নাই।তাহলেই তোমাদের পূর্বপুরুষের ঋন শোধ হবে।

এর চাইতে কঠিন কিছু করতে মন চাইতাছে। এরা এই দেশটারে নেংটা কইরা চাইটা পুইটা খাইতাছে।

৩৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:০৩

পেনড্রাইভ বলেছেন: এত মূর্খ হয়েও তিনি কিভাবে বললেন ৪৮ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করা হবে ?
বিষয়টা খুব সহজ। আলীগের চরিত্র খুজলে সহজেই পাওয়া যাবে। বর্তমান সরকারের সব ঘটনাই সাজানো। আর সাজানো বলেই তারা সহজেই বলে দেয় কে খুন করেছে। কখন ধরা হবে। কাকে কাকে ধরা হবে। এ ঘটনাও তার ব্যাতিক্রম না। শুধু মাত্র আপোষ করতে ৪৮ ঘন্টা সময়ের দরকার।

৩৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৩৭

অপর্না হালদার বলেছেন: দূর্বল মার খাবে, অপরাধী ছাড়া পাবে, প্রশাসন কুত্তার মত ঘেউ ঘেউ করবে, প্রকৃতি বিচার করবে..... এটাই কি তাহলে মেনে নিতে হবে ।


জাগো জাগো বাঙ্গালী । শক্ত হাতে এদের প্রতিবাদ কর । নিজের হাতে অস্ত্র তুলে নাও । আদালতের উপর বিশ্বাস ????????? এ বাংলা শক্তের ভক্ত, নরমের জম !!!!!!! যার যা আছে, যে যেভাবে পারেন প্রতিবাদ, প্রতিহত কর । আর কোন শোক নয় । নয় কোন কান্না । যত দিন বাঁচো বাঁচার মতো বাঁচো ।।।।।।। ধন্যবাদ ভালো থাকুন ও ভালো কাজের সঙ্গে থাকুন । সাবধান থাকুন । চোখ কান খোলা রাখুন ।

৩৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৩৯

অডি বলেছেন: অপেশাদার খুনীরা খুন করলে তো হাজারো প্রমাণ রেখে যায়। এখানেতো দেখছি প্রমান বের করতে পুলিশের হিমশিম খাইতেছে।

আমার মনে হয় পেশাদার লোক, ঠান্ডা মাথায়, ধীরে-সুস্থে এবং নিশ্চিন্তে কাজটা করেছে।

৩৬| ০২ রা মার্চ, ২০১২ রাত ৯:৫৪

পলাশ_গমেজ বলেছেন: If not now....................When???

If not you......................Who???


Lets start now...............................

০২ রা মার্চ, ২০১২ রাত ১০:৩৭

সহজ পৃথিবী বলেছেন: উই নিড ফাইভ পার্সেন্ট মোর ইন্টারনেট পেনিট্রেশন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.