| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অবস্থিত ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্রের দুই নং কুপ বন্ধ থাকার পর আবার গ্যাস উত্তোলন শুরু করেছে দেশীয় গ্যাস উত্তোলনকারী প্রতিষ্টান বাপেক্স। এত দিন কূপে গ্যাসের সন্ধান না পেলেও, গত সপ্তাহ আবার গ্যাসের সন্ধান পাওয়ার পর থেকে পরীক্ষা মূলক গ্যাস উত্তোলন শেষে শুক্রবার দুপুর ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্রের দুই নং কুপ থেকে শুরু হয়েছে জাতীয় গ্রিডে গ্যাস সঞ্চালন। গ্যাস ক্ষেত্রের ডিলিং ইনচার্য রেজাউল করিম জানিয়েছেন দিনে গড়ে ১৫ মিলিয়ন ঘন ফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত হবে। পর্যায়ক্রমে তা ২০ মিলিয়ন ঘন ফুটে রূপান্তিরিত হবে। নতুন এ সঞ্চালনের মাধ্যমে ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্রে বাপেক্স ২০০৪ সালে ফেঞ্চুগঞ্জ গ্যাস ফিল্ড ড্রিলিং করার পর ২০০৫ এবং ২০১১ সালে থেকে এই গ্যাস ফিল্ডের ৩নং কুপ থেকে ৩৬ এবং ৪ নং কুপ থেকে ৪৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে আসছে জাতীয় গ্রীডে । ১ নং কুপে গ্যাস পাওয়া যায়নি। দুই নং কুপ থেকে কিছুদিন উত্তোলনের পর বন্ধ হয়ে যায়। প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত তিন মাস ধরে ২নং কুপে পুনরায় কাজ শুরু করে বাপেক্স। এসময় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে গ্যাস ফিল্ড এলাকায়। করা হচ্ছে মিষ্টি বিতরন। বাপেক্স কর্মকর্তা রেজাউল করিম জানান, এই গ্যাস সংযোগের মধ্য দিয়ে দেশে গ্যাসের অনেক চাহিদা মেটানো সম্ভব হবে ।
©somewhere in net ltd.