নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

SuperNova

বলেছি যে কথা......

মুহাম্মদ রায়হান চৌধুরী

মুহাম্মদ রায়হান চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বিম্ব আর প্রতিবিম্ব

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০



আজকাল আমি বড় বেশি আতঙ্কিত হই

নপুংসক কোন রাজনীতিকের সাথে

চলে যায় যদি আমার প্রেমিকা

আমি আতঙ্কিত হব না?



কোন কোন রাজনীতিক হয় নপুন্সক

অথবা নপুন্সক বলেই ওরা রাজনীতিক

বেশ্যা কিংবা সোসাইটি-গার্লের

শাড়ী-ব্রা-পেন্টি খুলে

থাপ্পড় খেয়ে ওরা বার বার পালায়

ল্যাম্প-পোস্টের আলোয়

তখন ভাবেঃ

ল্যাম্প-পোস্টের আলো এত বেশি কেন?

ল্যাম্প-পোস্ট আরো কমানো দরকার



এই রকম এক রাজনীতিক

চাঁদের আলোর অগোচরে

আকাশ ঝলসানো ল্যাম্প-পোস্টের আলোয়

রিকসায় করে নিয়ে যায় আমার প্রেমিকা

তখন রাস্তার পাশে অগুণতি বেশ্যার দল

নেড়ি কুত্তার বাঁকানো লেজ সোজা করলে যেমন ঝুলে থাকে

সেই রকম এক ঝুলন্তর ইতিহাস মনে করে

প্রেমিকার হাতে রাখে হাত

মনে মনে ছুঁড়ে দেয়-আজন্ম ছেনালী তোরা

আর মুখে বলে-দেখো, কী বিচিত্র এই জীবন!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.