নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্মানুভুতি তে আঘাত লাগার চেয়েও গুরুত্ত্বপূর্ণ হচ্ছে সত্য কথা বলা

রায়হান জুয়েল

ধর্মানুভুতি তে আঘাত লাগার চেয়েও গুরুত্ত্বপূর্ণ হচ্ছে সত্য কথা বলা

রায়হান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

যে তরুনেরা শিবির করেন

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৭:২০

যে তরুনেরা শিবির করেন তারা দেশ কিম্বা এর স্বাধীনতা নিয়ে বেশি কিছু ভাবতে নারাজ। কারণ ধর্ম রক্ষা তাদের কাছে এসবের চেয়েও অনেক বড়। সুতরাং সেই ধর্ম রক্ষা যদি দেশের স্বাধীনতা বিরোধী রাজাকারদের হাত ধরে হয় তাতেও তারা তেমন একটা মাইন্ড করেন না। আমি বলি, একটু সময় দেন নিজের বাবা মা দাদা দাদি বা বয়স্ক অন্য যে কাওকে। কিছুক্ষণের মধ্যেই তারা আপনাকে জানাবেন সেই ৭১ এর পাক হানাদার আর তাদের এ দেশি দোশরদের বর্বরতায় নি:স্ব হয়ে যাওয়া একটি পরিবারের গল্প। সেই পরিবারটি আপনার পরিবার নয় জানি, কিন্তু পরিবারটি আপনার খুব দূরেরও হবার কোন সুযোগ নেই। হয়তো আপনার পাড়ার একটি পরিবার যাদের কাছ থেক আপনার মা হয়তো অসময়ে কয়েকটি পেঁয়াজ ধার করে নিয়ে এসেছিলেন একবার , কিম্বা হয়তো আপনার দাদার চাচাতো বোনের পরিবার ছিলো সেটা। হতেই পারে, অবাক হবার কিছুই নাই। আপনার পরিবারের জ্ঞাতি গুস্টির কেও না কেও ৭১ এর সেই ভয়াবহতার স্বিকার হয়েছে যা আপনি হয়তো আর মনে করতে চান না। এমনকি অন্যদেরকেও ৭১ কে ভুলে সামনে এগিয়ে যাবার পরামর্শ দেন। কিন্তু সেটা কিসের স্বার্থে রে ভাই?



৭১ এর চেয়েও কি এমন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল জাতির জীবনে যে ৭১ কে ভুলে যেতে হবে? আবার এক স্মার্ট শিবির লিখেছেন যে নাস্তিক হওয়া নাকি রাজাকার হওয়ার থেকেও বড় অপরাধ; তাই সাঈদীর বিচার হবার আগেই এসব নাস্তিকদের বিচার করতে হবে। ক্যা রে ভাই , কোন নাস্তিক কি আপ্নার নিজের বাড়িতে আপনার বাবাকে গুলি করে মেরে আপনার মাকে গনধর্ষন করে তারপর আপনার বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আপনার বোনকে তুলে নিয়ে যেয়ে ক্যাম্পে আটকে রেখে নির্যাতন চালিয়েছে? কি শুনতে খুব খারাপ লাগছে? লাগুক ।



আপনার এরকম একটু খারাপ লাগার দরকার আছে । নাহলে আপনি কখনোই বুঝবেন না যে এই সব রাজাকারেরা আসলে কতটা জঘন্য । এরকম অপরাধ তারা শত সহস্র বার করেছে এবং যারা সেই অপরাধের ভিকটিম হয়েছেন তারা আপনার মতোই কারও না কারও বাবা ভাই মা কিম্বা বোন।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৯

নায়করাজ বলেছেন: আর কাম পান নাই, ছাগুদের বুঝাইতাছেন। এরা সব বুঝে শুনেই এগুলো করে।
জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী :

শেষ জমানায় কিছু প্রতারক সৃষ্টি হবে। তারা ধর্মের নামে দুনিয়া শিকার করবে। তারা মানুষের নিকট নিজেদের সাধুতা প্রকাশ ও মানুষকে প্রভাবিত করার জন্য ভেড়ার চামড়ার পোষাক পড়বে (মানুষের কল্যাণকারী সাজবে)। তাদের রসনা হবে চিনির চেয়ে মিষ্টি। কিন্তু তাদের হৃদয় হবে নেকড়ের হৃদয়ের মতো হিংস্র। (তিরমিজী)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.