| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রায়হান জুয়েল
ধর্মানুভুতি তে আঘাত লাগার চেয়েও গুরুত্ত্বপূর্ণ হচ্ছে সত্য কথা বলা
ড: ইউনুসের সাথে যা করা হয়েছে তা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। নতুন কোন শক্তির উত্থানের ভয়ে আওয়ামী লীগ বিএনপি দুই মাস্তুত ভাই সবসময় উদ্বিগ্ন থাকে। কারন , এই দুই দলের মধ্যে দেশটাকে লুটেপুটে খাবার যে সহমত এবং বন্ধুত্বপুর্ন সহাবস্থান আছে তা অন্য কারও সাথে বিশেষ করে নতুন প্রজন্মের কোন দলের সাথে সম্ভব না। তাই প্রজন্ম চত্বর যেন আবার কোন প্রজন্ম দলে পরিনত না হতে পারে সে জন্য আওয়ামী লীগ প্রথম থেকেই সতর্ক অবস্থানে ছিলো। আমি নিশ্চিত ছিলাম এই গন জাগারণ কে তারা প্রথমে দলীয়করন করার চেষ্টা করবে এবং প্রয়োজনে এটাকে ধংস করারও ব্যবস্থা করবে। মঞ্চ থেকে সরকারের বিরুদ্ধে সামান্য কিছু কথা বলাতেই সরকারের যে প্রতিক্রিয়া দেখছি তাতে সবকিছু আরও স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু যে যা কিছুই করুক না কেন, আমিও স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশে রুগ্ন রাজনীতি করার দিন ক্রমেই শেষ হয়ে আসছে। দেশ যদি বেঁচে থাকে তবে জানবেন নতুন এক প্রজন্মই তাকে বাঁচিয়েছিলো।
২|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৪
জাহাঙ্গীর জান বলেছেন: সেটাই সত্য আর আমরা হলাম বোকা ওদের কথায় উঠা বসা করি।ওদের জন্য পুলিশের অত্যাচার এমনকি গুলি খাইতেও রাজি আর দেশের সম্পদ দ্বংসের তুলনা হয়না ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৮:২১
তোমোদাচি বলেছেন: মঞ্চ থেকে সরকারের বিরুদ্ধে কথা না বললেও সরকার এটার বিরুদ্ধে অবস্থান নিত; কারন সরকার বুঝতে পেরেছে ভোট গণজাগরণ মঞ্চের সামনের চেয়ে পিছনে বেশি!
টোবে এতা বূঝটে একটু বেশি সময় নিয়ে ফেলেছে আওয়ামীলীগ!
এখন আম ছালা সব যাওয়ার জোগাড় হচ্ছে!!!