নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য পথে সবসময়, রণে নির্ভিক নির্ভয় .....

প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ..

সামুরাই হান

অপছন্দ করি মিথ্যা , ধোঁকাবাজি ..... স্বপ্ন দেখি সত্য প্রতিষ্ঠার । জানি একদিন স্বপ্ন সত্যি হবেই হবে ।

সামুরাই হান › বিস্তারিত পোস্টঃ

প্রতারনার নতুন ফাঁদ - বিদেশে লোভনিয় চাকুরী- ৫১০০ টাকা ধরা :P!!!

১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৪

কিছুদিন আগে বিডি জবসের মাধ্যমে আবেদন করেছিলাম বাবুল কনস্ট্রাকশন নামের এক কোম্পানিতে , তারা লোক চেয়েছিল তাদের সিংগাপুর অফিসের জন্য ।এক সপ্তাহ পরে একটা মেইল পেলাম হাজলিল রিয়েল স্টেট কোম্পানি থেকে , পোস্টিং সিংগাপুরে বেতন ১৪০০ ডলার এবং সপ্তাহে ৪০ ঘন্টা কাজ সাথে থাকা খাও্য়া ফ্রী । মেইলে তারা তাদের বাংলাদেশ এজেন্টের নাম দিল সন্দিপ ওভারসিজ ৬৩৫ মেহেদিবাগ চিটাগাং । একটা ফোন নাম্বার দেয়া ছিল । মেইলে পরদিন দুপুর ১২ টার মধ্যে মেডিকেল করার কথা উল্লেখ করে দিয়েছিল ।অতি উত্তেজিত আমি রাতে বার বার ঐ নম্বরে ফোন করতে লাগলাম কিন্তু কেউ ধরলো না। ভাবলাম মনে হয় ভুয়া কিছু হবে কারণ আমি তো এ কোম্পানিতে আবেদন ই করি নাই । কিন্তু পরদিন সকালে ঐ নম্বরে ফোন ঢুকলো আমি মেইলের কথা বলতেই আমাকে জানালো তারা ১০ জন লোক সিংগাপুরে নিচ্ছে তার মধ্যে আমি একজন । আমি বললাম আমি তো এখানে এপ্লাই করি নি তারা আমার সিভি কিভাবে পেল । সে জানালো বিডি জবসে আমি যে কানাডিয়ান জবস এর আবদন করেছি সেখান থেকে আমার সিভি নেয়া হয়েছে । আমি বললাম আমি তো কোন কানাডিয়ান জবসে ও এপ্লাই করি নি । সে বললো যেভাবেই হোক এটা কালেক্ট করা হয়েছে আমি যদি ইন্টারেস্টেড না থাকি তবে ওয়েটিং এ আরো তিনজন আছে তাদের সাথে যোগাযোগ করা হবে। আমি বললাম ঠিক আছে এখন আমাকে কি করতে হবে । সে বললো আপনাকে আজকের মধ্যেই মেডিকেল করতে হবে এবং মেডিকেল আই ডি নম্বরটি ওদের জব অফার লেটারে সাইন করে স্ক্যান করে হাজলিল কোম্পানিতে মেইল করতে হবে এবং কাল মেডিকেল রিপোর্ট আসলে সেটা রিসেন্ট সিভি সহ পুনরায় মেইল করতে হবে। আমি বললাম মেডিকেল ছাড়া আর কোন টাকা লাগবে নাকি সে আমাকে জানালো যে আর কোনো খরচ নেই । ৫১০০ টাকা খুব বেশি একটা টাকা না তাই ভাবলাম একটা রিস্ক নিয়ে দেখি। ওদের দেয়া ঠিকানা অনুযায়ি মেডিনেট মেডিক্যাল সার্ভিসেস লি: ২৯১, ফকিরাপুল(৩য় তলা) জমিদার বাড়ি, ইনার সার্কুলার রোড , মতিঝিল এ গিয়ে মেডিকেল করালাম ৫১০০ টাকা দিয়ে।তারপর পরদিন রিপোর্ট পেয়ে পাঠিয়ে দিলাম হাজলিল রিয়েল এস্টেট কোম্পানির মেইল এড্রেসে। সন্ডিপ ওভারসিজ কে যখন জানালাম আমি তাদের কথা মত সব করেছি ।তখন তারা জানালো এবার আমাকে পাসপোর্ট রেডি করতে হবে ।পরে জানলাম সবি ভুয়া একই ধরনের জব ওফার লেটার আমার কাজিনের কাছেও এসেছে , তবে সেটা এসেছিল দুবাই থেকে , একই ধরনের অফার লেটার বেতন ও সুযোগ সুবিধা সব একই রকম তবে ওর কোম্পানির নাম ছিল লিরিল রিয়েল এস্টেট। পরে ঐ নাম্বারে ফোন করে দেখি ওরা আমাকে সম্ভবত ব্লক করে রেখেছে । ওদের দেয়া এড্রেসটাও সম্ভবত ভুয়া । তবে আমর এবং কাজিনের দু জনের কাছেই এ ধরনের ওফার লেটার এসেছিল বিডি জবসে বাবুল কন্সট্রাকশন কোম্পানিতে আবেদনের পর। যাক ৫১০০ টাকা গেলেও একটি ভাল শিক্ষা দিয়ে গেলো বাবুল কন্সট্রাকশন কোম্পানি ।

মন্তব্য ৪৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৮

নতুন বলেছেন: দুনিয়াতে মানুষ চাকুরি ইন্টারভিউ দিয়া পাইতেছেনা... আর এরা ডাইকা দিতেছে...

এইটা ভাবলে এই ফাদে পড়তে হতো না...

১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫২

সামুরাই হান বলেছেন: ঠিক । টাইম কম ছিল খোঁজ খবর ও নিতে পারি নাই ভালোভাবে ভাবিও নাই ।

২| ১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এ যুগেও এমন হয় , ভাল করে খোজ খবর নিয়ে তবেই কাজ করা উচিত ।

১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৪

সামুরাই হান বলেছেন: কি আর করা ধরা তো খায়েই গেলাম । ভালো একটা শিক্ষা হলো আমার ।

৩| ১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:০১

নতুন বলেছেন: সেয়ার করার জন্য ধন্যবাদ... অনেকেই শিখতে পারবে... সাবধান হবে...

৪| ১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৬

দ্যা টাকলু বস বলেছেন: এই প্রতারণা নিয়ে আজ প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে।

১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৯

সামুরাই হান বলেছেন: বস একটু লিন্কটা দিন । ওদের ধরা উচিত । টাকা অল্প হলেও অনেকের সাথে একি কাজ করে বলে ওদের ধান্ধাটা খারাপ না ।

৫| ১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১১

আহ্‌সান হাবীব আকন্দ বলেছেন: ধন্যবাদ আপনাকে.........

৬| ১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪১

দ্যা টাকলু বস বলেছেন: প্রতারণার নতুন ফাঁদ.......... ই-মেইলে চাকরির ভুয়া ‘অফার লেটার’

৭| ১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০০

ঢাকাবাসী বলেছেন: এদের সাথে সংষ্লিস্ট মন্ত্রীরা জড়িত থাকে। টাকার ভাগ তো সেখানে যায়ই!

১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০০

সামুরাই হান বলেছেন: এদের হাত যে অনেক লম্বা সেটা বুঝা যা্য় ।

৮| ১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৫

রূম্মান বলেছেন: একটু সচেতন থাকলেই হল, বাজারে তো অনেক ধরনেরই জিনিস পাওয়া যায়, আপনি তো আর সব কিনবেন না, কেনার আগে নিশ্চয়ই যাচাই করে কিনবেন তাই না !! ভাল করে খোজ খবর নিয়ে তবেই এই অভারসিজ জব গুলোতে এপ্লাই করা উচিত। টাকা ধরা খাবার আগে জব পাবলিশকারি প্রতিষ্ঠান থেকে একটু জেনে নিন, আসলেই ওই কোম্পানি ফেইক নাকি অরিজিনাল।

আর একটা জিনিস আমার মাথাতেই আসে না, আপনি কোথাও এপ্লাই ই করলেন না, কারও সাথে কথাও বললেন না, তাদের অফিসেও গেলেন না, কিংবা রেজিঃ আছে নাকি তাও জানলেন না, অপরিচিতি একজন আপনাকে জব অফার করল আর এটা আপনি কিভাবে বিলিভ করলেন !!! আর আপনি কিছুই জানলেন না যে ওইদিকে আপনের জব রেডি !!! আর কোন ধরনের এম্বাসি ফেস করা বাদেই কিভাবে একজনের মেডিকেল করে !! এর পর এমন কিছু মেইল পেলে পুলিশ সাথে করে নিয়ে জাবেন মেডিকেল করতে, একেবারে হাতে নাতে ধরায়ে দেন।

আসলেই আমরা "শিক্ষিত অচেতন জনসমাজ হয়ে যাচ্ছি" অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি কিন্তু এইতুকু জ্ঞান সম্ভবত আমাদের মধ্যে আসে নি।

১১ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৪

সামুরাই হান বলেছেন: রুম্মান ভাই এটা আমার ভুল ছিল আমি মানছি , এবং আমি প্রত্যক্ষ ভাবে ঐ প্রতারক চক্র ছাড়া আর কাউকে দোষারোপ করছি না।দোষারোপ করছি না দেশ সেরা কোন জব সাইট কেও।আমি আরেকটু খোজ খবর নিয়ে এগুলেই পারতাম।এটা একান্তই আমার অজ্ঞতা।

৯| ১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

মামুন রশিদ বলেছেন: পুরো ঘটনায় বেনিফিটেড মেডিনেট মেডিকেল সার্ভিসেস । প্রতারণার ফাঁদটা তো মনে হয় ঐ ডায়াগনস্টি সেন্টার সাজিয়েছে । পুরো ঘটনা জানিয়ে থানায় একটা ডায়েরি করুন ।

১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

সামুরাই হান বলেছেন: আমি নিশ্চিত । বাসা থেকে নিষেধ করাতে এটা নিয়ে আর এগুইনি।

১০| ১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

সুমন কর বলেছেন: মেডিনেট মেডিক্যাল সার্ভিসেস লি: ২৯১, ফকিরাপুল(৩য় তলা) জমিদার বাড়ি, ইনার সার্কুলার রোড , মতিঝিল

বাবুল কন্সট্রাকশন কোম্পানি

অাপনার কাছে নাম এবং ঠিকানা অাছে-অাইনের সাহায্য নিতে পারেন। যাতে অন্যরা প্রতারিত না হয়।

১১| ১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

সামুরাই হান বলেছেন: আজকের প্রথম আলোর প্রতিবেদনে সব কিছুই উঠে আসছে ...পুলিশ চাইলে ওখান থেকেও তো কোন ব্যবস্হা নিতে পারে ।

১২| ১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২২

অপূর্ণ রায়হান বলেছেন: আকাম কুকামে আমাদের জাতির এতো মেধা । ভালো কাজে কেন তা খাটায় না !!!!!!


সাবধানে থাকুন , ভালো থাকুন ।

১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

সামুরাই হান বলেছেন: আমাদেরকে আরো সতর্কতার সাথে পথ চলতে হবে এখানে পদে পদে ধোঁকাবাজি আর প্রতারনার ফাঁদ পাতা।

১৩| ১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

মিজভী বাপ্পা বলেছেন: ১মে বড় ভাই নেটে আবেদন করে যদি বিদেশে চাকরি নিয়ে যাওয়া যেত তাহলে সরকার বাংলাদেশে প্রায় ১২০০ ম্যানপাওয়ার লাইসেন্স দিতো না। আর বিডি জবস নিঃসন্দেহে একটি ভালো চাকরী খোঁজার সাইট। কিন্তু সেটা আমাদের জন্য ঠিকাছে। কেননা বাহিরের দেশ থেকে আমাদের দেশ থেকে লোক নেয়ার তেমন কোন সিস্টেম নেই। আর যদি নিতেই হয় তাহলে কোম্পানী আপনার সিভি চাইবে। অতপর কোম্পানী মেডিক্যাল রিপোর্ট, পাসপোর্টের স্ক্যান করা কপি এবং আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সমূহের স্ক্যান করা কপি চাইবে।

ক্রস চেকিং এরজন্য আপনার এসব কাগজ পত্র নিয়ে উনাদের দূতাবাসে যোগাযোগ করতে বলবে[যে দেশে এপ্ল্যাই করবেন]। এরপর মেইলে আপনাকে একটা কন্টাক্ট পেপার পাঠাবে যেটা আপনি সাইন করে পাঠানোর পরই আপনার জন্য কোম্পানী স্পনসর ইস্যু করবে। এছাড়া কোম্পানী থেকে আপনাকে ফোন করে ও এনসিউর হবে। স্পনসর আসার পর মূলত তিনটা কপি ইস্যু হয়[দেশ ভেদে ভিন্ন হতে পারে]। একটা আপনাকে সেন্ড করবে মেইলে অথবা DHL এ। আরেকটি বাংলাদেশে অবস্থিত ঐ রাষ্ট্রের দূতাবাসে এবং আরেকটি কোম্পানীর কাছে।

অতঃপর আপনাকে কাছে আগত কাগজটি যাচাই করে বাংলাদেশে অবস্থিত ঐ রাষ্ট্রের দূতাবাস আপনাকে ভিসা দিয়ে দিবে। এরপর আপনি শুধু বিমান টিকেট করে চলে যাবেন। আপনার খরচ শুধু মেডিকেল+বিমান টিকেট এই তো। তবে সব দেশের জন্য এটি প্রযোজ্য নয়। মালেয়শিয়াতে এমন প্রসিডিউর। দেশ ভেদে ভিন্ন কিন্তু প্রসিডিউর প্রায় একই।

তবে এই যে প্রসিডিউর গুলো লিখলাম এসব এত সোজা না। আর কেউ আপনার জন্য এভাবে করবেও না। কারণ ভাই এখানে লেখা টা সহজ কিন্তু করাটা আরও কঠিন। আমি আরও অনেক কথা স্কিপ করে গিয়েছি।

আর ঐ মেডিকেলের ব্যাপারে কিছু বললেও মনে হয় না লাভ হবে। কারণ সিঙ্গাপুরের ভিসার কে ওরা আইপিও বলে বা সংক্ষেপে আইপি বলে। আর সিঙ্গাপুরে বেশীর ভাগ কোম্পানী কোরিয়ান। সিঙ্গাপুর স্কীল ছাড়া লোক বাংলাদেশ থেকে নেয় না। আর যদি আপনার আত্মীয় স্বজন কেউ থাকে তবে উনারা যদি চেষ্টা করে তাহলে বের করতে পারবে।

তবে একটা স্টেপ নিতে পারেন। এতে করে এসব প্রতারণা তো কিছুটা হলে মানে সাময়িক হলে থামবে। আর যদি কোনদিন সময় এরকম কোন অফার দেখেন তাহলে দেখবেন বাংলাদেশে উনাদের অফিস কোথায়। আপনার আয়ত্ত্বের বাহিরে হলে যাবেন না।

এই যে সরকারের অনুমোদিত রিক্রুটিং এজেন্সীর লিংকঃ এখানে সব আপডেট লাইসেন্স হোল্ডাদের অফিস এডড্রেস এবং যোগাযোগের ঠিকানা পাবেন।

১. http://www.baira.org.bd/

আর এটা BMET এর লিংক এখানেও লাইসেন্স হোল্ডারদের নাম ও ঠিকানা পাবেন।তবে এতে বেশী আপডেট নেই। আপডেট বায়রার ওয়েবসাইটে বেশী পাবেন।

http://www.bmet.gov.bd/BMET/agentlistpreview.action?type=valid

১৪| ১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

নাসরিন চৌধুরী বলেছেন: যাক অল্পের ওপর বেঁচে গেছেন। আর পোষ্টটি পড়ে অনেকেই হয়ত সচেতন হবেন। আসলে কি বলব !! মানুষের চিন্তা ও কর্মের স্তর এত নীচে নেমে গেছে যে ইতর প্রানীর সাথেও তুলনা করা যায় না। আল্লাহ তাদের হেদায়াত করুক।

১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

সামুরাই হান বলেছেন: ধন্যবাদ সহমর্মিতা দেখানোর জন্য ।

আমাদেরকে আরো সতর্কতার সাথে পথ চলতে হবে এখানে পদে পদে ধোঁকাবাজি আর প্রতারনার ফাঁদ পাতা।

১৫| ১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

সামুরাই হান বলেছেন: ধন্যবাদ মিজভি বাপ্পা গুরুত্বপূর্ন কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য ।

১৬| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৫

আমি তুমি আমরা বলেছেন: তবুও ভাগ্য ভাল অল্পের ওপর দিয়েই বেচে গেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ :)

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২৫

সামুরাই হান বলেছেন: ধন্যবাদ ।

১৭| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:০৩

এম এম করিম বলেছেন: সব জায়গায় প্রতারণা! দেশটার হলো কি!

আপনার বড় কোন ক্ষতি হয়নি এটাই সান্তনা।

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২৭

সামুরাই হান বলেছেন: আসলেই ভাই , সহমর্মিতার জন্য ধন্যবাদ ।

১৮| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৫

কলমের কালি শেষ বলেছেন: দুঃখজনক ।

১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৭

সামুরাই হান বলেছেন: আসলেই দুঃখজনক ভাই ।

১৯| ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১৫

শুভ্র গাঙচিল বলেছেন: :(

১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩১

সামুরাই হান বলেছেন: :(

২০| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৯

রূম্মান বলেছেন: মিজভী বাপ্পা ভাই কে ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য।

২১| ১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:১১

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: আমাকে এই ধরনের অনেক অফার এবং ফোন করা হয়েছিল। আমি ওদের বলেছি আমার মেডিকেল করা আছে প্রতিউত্তরে ওরা বলল না নতুন করে করতে হবে। আমি এ ধরনের অনেক অফার লেটার পেয়েছিলাম এবং জানতাম এগুলো ভুয়া। সিলেটে এর রাকিব কর্পোরেশন এজেন্টের নাম দিয়েও একটা মেইল এসেছে গতকাল। জব হল বাহরাইন কোম্পানি এড্রেস দেয়া কানাডা।

১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩২

সামুরাই হান বলেছেন: দেখেন ধরিয়ে দিতে পারেন নাকি ।

২২| ১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২০

সোহানী বলেছেন: ওওও... এরকম অফারতো কয়েকটা পেয়েছি। তারপর ট্রাসে ফেলে দিয়েছি.... মানুষ মাথা খুড়ে চাকরী পায় না আর এপ্লাই না করেই ২০০০ ডলারের বেতন !!!

ধন্যবাদ নিজে প্রতারিত হয়ে ও সবাইকে সাবধান করার জন্য।

১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৬

সামুরাই হান বলেছেন: দুঃখজনক ব্যপার ।

২৩| ১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমারে দিছিল ভাই বাংলাদেশেই চাকুরীর অফার কিন্তু আমি যাই নাই। :)

১২ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৭

সামুরাই হান বলেছেন: কি ছিল ঘটনাটা ভাই ?

২৪| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমার মোবাইলে ও ইমেইলে মেসেজ পাঠিয়ে জানানো হয় আমাকে নাকি এরিয়া ম্যানেজার করা হয়েছে। আমাকে একটা ঠিকানা দেয়া হয় এবং সেখানে যোগাযোগ যেন যোগাযোগ করি এবং জামানত হিসেবে ৭ সাত হাজার টাকা দেই। বেতন দিবে ৩০ হাজার আরও অনেক সুবিধা। বেতন আর এত সুবিধা দেখেই আমার সন্দেহ হয়।

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৪১

সামুরাই হান বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ ।

২৫| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩২

কোবিদ বলেছেন:
ওদের দোষ দিয়ে লাভ নাই,
বোকামী করবেন আপনি
আর দোষ দেবেন তাদের!!
সচেতন হোন ডিজিটাল
বাংলা গড়ায় সহায়তা
করুন।

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৮

সামুরাই হান বলেছেন: ডিজিটাল চোরদের কারনেই আজ জাতীর এই অবস্হা ।আমরা বোকা বলেই এই ডিজিটাল নামধারি চোর বাটপাররা আমাদের রক্ত চুষে খাচ্ছে । আপনি বলছেন ওদের দোষ দিয়ে লাভ নেই ...কেন ভাই ?? পার্সেন্টেজ পান নাকি ???

২৬| ১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

আবু শাকিল বলেছেন: এত প্রতারণা দেশে।
টাস্কি খাইতে হয় :)

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৪

সামুরাই হান বলেছেন: ঠিক ভাই। আমরা যদি আমাদের আশেপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করি তবে সবাই সচেতন হতে পারবে ।

শাকিল ভাই ধন্যবাদ সহমর্মিতা দেখানোর জন্য ।

২৭| ১৩ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৬

যাত্রাপথ বলেছেন: আমার মোবাইলে এই রকম জব offer করে একটা মেসেজ এসেছিল কিছু দিন আগে। আমি reply দিছিলাম
"f**k you"

২৮| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:২৫

তৌফিক মাসুদ বলেছেন: আমি দুই বছর আগে এই ফাদে পড়েছিলাম। আমাকে ওরা বলেছিল জন্ডিস আছে। আমি র‍্যাবের কাছে এর জন্য ফোন করেছিলাম। কাজ হয়নি।

২৯| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৪

আদম_ বলেছেন: ধন্যবাদ মিজভি বাপ্পা গুরুত্বপূর্ন কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.