নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য পথে সবসময়, রণে নির্ভিক নির্ভয় .....

প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ..

সামুরাই হান

অপছন্দ করি মিথ্যা , ধোঁকাবাজি ..... স্বপ্ন দেখি সত্য প্রতিষ্ঠার । জানি একদিন স্বপ্ন সত্যি হবেই হবে ।

সামুরাই হান › বিস্তারিত পোস্টঃ

বাড়ছে গ্যাস এর দাম বাড়ছে সরকারী চাকুরেদের বেতন ...অবধারিত মুদ্রাস্ফীতির আঘাত সাধারনের বুকে !

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৭

আমরা সকলেই জানি এ সরকার নিতিগত ভাবে বেশ কিছু সিদ্ধান্ত নি্যে ফেলেছে যার মধ্যে দুটো হলো সকল ধরনের গ্যাসের দাম বৃদ্ধি ( ডাবল বার্নার বাড়বে ১২২% !!!) ও সরকারী চাকুরীজিবিদের পে স্কেল প্রদান ।এ সকল বৃদ্ধি সরকার ও প্রজাতন্ত্রের জন্য সুখকর হলেওে এর ফলে বেকাদায় পরে যাবে দেশের খেটে খাওয়া লাখ মানুষ ।মূল্যস্ফিতির প্রভাব পরবে শ্রমীক শ্রেনী থেকে শুরু করে স্বল্প বেতনের সকল বেসরকারী চাকুরিজীবিদের উপর ।নিজেদের মৈলিক অধিকারগুলো পূরন করা প্রা্য় অসম্ভব হয়ে পরবে অনেকর জন্য । সমাজে অবধারিতভাবে তৈরি হবে নানান ধরনের অস্হিরতা ।

বর্তমানে আমাদের দেশের সরকারী চাকুরিজীবিরা যে সুজোগ সুবিধা পেয়ে থাকেন তা নিশ্চিতভাবে প্রয়োজনের তুলনায় অপ্রতুল যদিও তারা তাদের চাকুরি জীবনের শেষে সরকার থেকে বেশ বড় আকারের আর্থিক সুবিধা পেয়ে থাকেন ।

আমাদের এই দূর্বল ভারসাম্যের সমাজ ব্যবস্হা্য় যতুটুকু ভারসাম্য বিরাজ করছিল গ্যাস এর অস্বভাবিক মূল্যবৃদ্ধিতে তা সন্দেহাতিতভাবে আঘাতপ্রাপ্ত হবে ।

সুতরাং নিতিনির্ধারকরা যেন যে কোন জিনিসের মূল্য বৃদ্ধি বা অন্য কোন সিদ্ধান্ত নেবার আগে তার প্রভাব কোথায় পরতে পারে সেটা চুলোচেরা বিশ্লেষন করে দেখেন এবং সকলের জন্য মঙ্গলজনক একটা ভারসাম্য পূর্ণ ব্যাবস্হা গ্রহন করেন ।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৮

ঢাকাবাসী বলেছেন: সরকারের টাকার দরকার ফুর্তি করবার জন্য বিদেশ ভ্রমনের জন্য আর তাদের ১২ লাখ কর্মচারীদের বেতন বাড়িয়ে খুশী রাখার জন্য।

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৫

সামুরাই হান বলেছেন: একদম ঠিক বলেছেন । সাধারণ মানুষের কথা ভাবার কেউ নেই ...সবাই নিজের আখের গুছিয়ে নিতে ব্যাস্ত ।

২| ১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৬

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: সরকারী বেতন বৃদ্ধির সাথে সাথে মূল্যস্ফীতি দূরীকরনে পদক্ষেপ নিতে হবে।

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:০১

সামুরাই হান বলেছেন: অবশ্যই । আর তা না হলে সকলকে এর চরম মূল্য দিতে হবে ।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৩

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: গ্যাস এর দাম বৃদ্ধি হলে এর প্রভাব পড়বে বিদ্যুতের উপর। এমনিতে বিদ্যুতের যে দাম তাতে জনগণের অবস্থা আরো খারাপ হবে।
Price hike of Electricity

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৬

সামুরাই হান বলেছেন: শুধু বিদ্যুত নয় ভাই সকল জিনিস এর ই দাম বেড়ে যাবে , গ্যাস বিদ্যুতের সাথে সব কিছুর মূল্য রিলেটেড ।

৪| ১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৩

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: বিদ্যুতের দামটা সরাসরি ইফেক্ট করবে।

১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৮

সামুরাই হান বলেছেন: নি:সন্দেহে ।

৫| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫০

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: বাংলাদেশ জামায়েতে ইসলামী এজন্য বিক্ষোভ সমাবেশ করবে। বিএনপি, আওয়ামী লীগ , বাম দল , সুশীল সমাজ এবং ছাত্র সমাজ চুপ কেন? সবাই মিলে এর প্রতিবাদ করতে হবে, না হলে সামনের জানুয়ারীতে বাসা ভাড়া বাড়বে, বাড়বে বিদ্যুতের দাম, গ্যাসের দাম আর পে-স্কেল ঘোষনা হলে মূল্যস্ফীতির ক্ষপ্পরে পড়ে দিশেহারা হয়ে যাবেন।
Protest against price hike of electricity and gas

৬| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আম জনতার আল্লাহ ছাড়া কেউ নাই ভাই............

এইরকম অভাবনীয় মূল্যবৃদ্ধি অন্য কোন স্বৈরাচারও করতে সাহস করে নাই।

মানুষকে এভাবে চরমপন্থায় ঠেলে দিচ্ছে কারা???

দেশটাকে অস্থিতিশীল করতে সরকার কেন এমন বেপরোয়া সিদ্ধান্ত নিচ্ছে???

এর প্রতিবাদে নামলেই চলবে দমন-পীড়ন.. তর পরের স্টেপে আরো কঠোর হলে ঝড়বে আরো রক্ত.. যাবে জীবন..

বিরোধীদল ঝিম মেরে আছৈ কি এই বাস্তবতা ভেবেই!!!!!

সংঘাতে মূখে নামতে সরকারের মন্ত্রী থেকে শুরু করে সকলের যে রকম টিটকারি, হিংসাত্বক, আক্রমনাত্বক, আতে ঘা লাড়া কথা.. তাতে মনে হয় তারা চাইছে যে কোন মূল্যে জনতাকে সংঘাতের মূখোমূখি করতে!!!!

হে প্রভূ আমাদের রক্ষা করো, জালিম এবং জুলুম থেকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.