| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কে, আমি যেমন নিজে জানি না, বাকিরাও নিশ্চিতভাবে কিছু জানেন না। বেশিরভাগ ঐতিহাসিকের মতে আমি নিতান্তই এক কাল্পনিক চরিত্র, ইতিহাসে আমার অস্তিত্ব নাই! তাদের মতে ঔপন্যাসিক, গল্পকারেরা বিবেক চরিত্র চিত্রায়নে আমাকে সৃষ্টি করেছেন। এমনকি আমার নাম নিয়েও বিভ্রাট আছে। কেউ কেউ আমার নাম গোলাম হোসেন বলেও অভিহিত করেছেন!
ব্লগার নুরুজ্জামান মানিক কে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। অন্তর্জালে এবং মূলধারার গনমাধ্যমে মুক্তিযুদ্ধ নিয়ে যে ক'জন নিরন্তর গবেষনা এবং লেখালেখি চালিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে নুরুজ্জামান মানিক অন্যতম। কোন রাজনৈতিক দলের ধ্বজাধারী বা ব্যক্তিপূজার ইতিহাসচর্চা নয়, বরং নিরপেক্ষভাবে বাঙালির স্বাধীনতা সংগ্রামকে তুলে ধরার প্রয়াসই তাঁকে বিশিষ্ট করে তুলেছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর ইবুক - মুক্তিযুদ্ধ ১৯৭১, ডিসেম্বরের দিনগুলি।
১৯৭১ সালের ডিসেম্বর মা্সে ভারতের পশ্চিম ফ্রন্টে পাকিস্তানের সরকারী উস্কানিমূলক আক্রমন পাক-ভারত যুদ্ধের সূচনা করে। এ ঘটনার মাধ্যমেই ভারত প্রথমবারের মত সরাসরি বাংলাদেশের পক্ষে যুদ্ধ শুরু করার সুযোগ পায়। ডিসেম্বর মাসে একদিকে মিত্রবাহিনীর সাঁড়াশি আক্রমনের মুখে বাংলার মাটি একটু একটু করে শত্রুমুক্ত হতে শুরু করে। অন্যদিকে পাকিস্তানি সামরিক জান্তা বাংলারই কিছু কুলাঙ্গার সন্তানদের দিয়ে নানা প্রোপাগান্ডা প্রচার আর তথাকথিত পরাশক্তিগুলোর সহায়তা নিয়ে শেষ মরণকামড় দেবার প্রস্তুতি নিতে থাকে।
বাঙালি জাতির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ন এই ১৬টি দিনের প্রতিদিনকার ঘটনাবলীকে সংক্ষেপে বর্ননা দিয়ে এ মাসের শুরু থেকেই আমারবন্ধুডটকমে নুরুজ্জামানের একটি ধারাবাহিক লেখা প্রকাশিত হচ্ছিল। এই লেখাগুলোই সংকলন আকারে এসেছে ইবুকটিতে। এখানে ব্লগার মানিক সেই ইতিহাস তুলে ধরেছেন যা সরকার পরিবর্তনের সাথে সাথে মাধ্যমিক পাঠ্যপুস্তক বা সরকারী টেলিভিশন চ্যানেলের মত বদলে যায় না।
প্রসঙ্গত উল্লেখ্য, ইবুকটি এবারের ফেব্রুয়ারির মেলায় বই আকারেও প্রকাশিত হবে।
রাজনীতিবিদদের ভন্ডামি, পদে পদে দূর্নীতি আর একাত্তরের পরাজিত কুৎসিতদের শকুনদের দ্বারা আক্রান্ত বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর একমাত্র উপায় নতুন/পুরোনো সব প্রজন্মের মানুষের মধ্যে আরও একবার মুক্তিযুদ্ধের চেতনাকে ফিরিয়ে আনা। আর চেতনা ফিরিয়ে আনতে হলে সেই উত্তাল সময়টার সাথে ভালভাবে পরিচয় জরুরী। ব্লগার মানিককে আন্তরিক সাধুবাদ তাঁর এই পরিশ্রমী প্রচেষ্টার জন্য।
বইটি নিজে পড়ুন এবং অবশ্যই পরিবার ও আশেপাশের নতুন প্রজন্মকে পড়তে উৎসাহিত করুন।
ইবুকের লিঙ্ক
১৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:১৩
রাইসুল জুহালা বলেছেন: ধন্যবাদ মামা। আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা। ![]()
অফটপিকঃ এরকম নতুন পোস্টে মন্তব্য করলে ভাল লাগে। ১০ সেকেন্ডের মধ্যেই আমি পড়ে উত্তর দিয়ে দেই।
২|
১৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:১৫
ছাইরাছ হেলাল বলেছেন:
আগে ভাগেই এলাম ,যদি উত্তর পাই ।
পড়ে দেখব ।
১৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:২২
রাইসুল জুহালা বলেছেন: হা হা হা। এই তো উত্তর পেলেন। তবে খুব বেশিক্ষন থাকব না বোধহয়। সূর্য বোধহয় উঠে গেছে বা খুব শিঘ্রি উঠবে। প্রচন্ড ক্লান্ত লাগছে, ঘুমাতে যাব।
পড়ে দেখবেন ইবুকটা অবশ্যই।
৩|
১৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:১৬
কাউন্সেলর বলেছেন:
৩য় ভালো লাগা।
১৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:২২
রাইসুল জুহালা বলেছেন: ভাল লাগা তো মানিক ভাইয়ের প্রাপ্য।
তার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
৪|
১৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:১৮
ছাইরাছ হেলাল বলেছেন:
এমন দিনের শুভেচ্ছা -প্রিয় যুবক ।
১৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:২৩
রাইসুল জুহালা বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা আমার প্রিয় যুবককেও।
৫|
১৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:১৯
কাউন্সেলর বলেছেন: শেয়ার করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। লিংক ধরে ধরে সব গুলোতেই যাবো ইনশাহআল্লাহ।
বিজয়ের শুভেচ্ছা নিন।
১৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:২৬
রাইসুল জুহালা বলেছেন: অবশ্যই যাবেন সব লিঙ্কগুলিতে।
আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা।
৬|
১৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:২০
ছাইরাছ হেলাল বলেছেন:
বিশ মিনিট...
১৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:২৮
রাইসুল জুহালা বলেছেন: ফেসবুকে গিয়েছিলাম।
আমি কোনদিন আমার পোস্টের মার্কেটিং করি নাই। মার্কেটিং করব কি! আমি তো নিজের পোস্টে নিজেই আসি না। কিন্তু এই পোস্টটা খুব করে চাচ্ছি যেন সবাই পড়ে, হাজার পোস্টের নিচে যেন চাপা না পড়ে যায়। এজন্য ফেসবুকে ঘোরাফিরা করছিলাম।
৭|
১৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:২৬
কাউন্সেলর বলেছেন: ছাইরাছ হেলাল বলেছেন:
বিশ মিনিট... ----মাথার উপর দিয়ে গেছে!!!!!!
১৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৩০
রাইসুল জুহালা বলেছেন: এটা আমার পোস্টে আরও দু'চারবার আসলে নিজেই বুঝতে পারবেন।
৮|
১৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:২৯
ফয়সাল তূর্য বলেছেন: নামালাম। সময় করে পড়ব।
ধন্যবাদ শেয়ার করার জন্য ..........
বিজয় দিবসের শুভেচ্ছা .......
১৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৩১
রাইসুল জুহালা বলেছেন: অনেক ধন্যবাদ তূর্য। আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা।
৯|
১৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:২৯
স্বাধীকার বলেছেন:
পড়বো নিশ্চয়। আপনাকে ও মানিক ভাইকে ধন্যবাদ।
১৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৩২
রাইসুল জুহালা বলেছেন: ধন্যবাদ।
১০|
১৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৩১
কাউন্সেলর বলেছেন:
আমিও ফেবুতে শেয়ার নিচ্ছি, সবাই যেন পড়ে।
১৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৩৩
রাইসুল জুহালা বলেছেন: নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে।
১১|
১৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৪৪
ত্রিশোনকু বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে।
চুয়াল্লিশ মিনিট।
১৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৫০
রাইসুল জুহালা বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকেও। ![]()
মন্তব্যের উত্তর পাঁচ মিনিটের মধ্যে।
১২|
১৬ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৩
আধুনিক বাল্মিকী ব্লগার বলেছেন: পড়বো ![]()
১৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:৫৮
রাইসুল জুহালা বলেছেন: ধন্যবাদ।
১৩|
১৬ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১১
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: পড়ব ইনশাল্লাহ +++++++
বিজয়ের শুভেচ্ছা রাইসুল ভাই ![]()
১৭ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০৯
রাইসুল জুহালা বলেছেন: পড়বে অবশ্যই। তোমাকেও বিজয়ের শুভেচ্ছা চয়ন। ![]()
১৪|
১৬ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১২
সায়েম মুন বলেছেন: সময় নিয়ে পড়ে ফেলবো। শেয়ারের জন্য ধন্যবাদ।
১৭ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:১৯
রাইসুল জুহালা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১৫|
১৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪৮
তন্ময় ফেরদৌস বলেছেন: শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ রাইসুল ভাই।
১৭ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:১৯
রাইসুল জুহালা বলেছেন: ধন্যবাদ তন্ময়।
১৬|
১৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪৮
নাফিজ মুনতাসির বলেছেন: অবশ্যই পড়বো। অনেক ধন্যবাদ লিংকটির জন্য।
১৭ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:০৯
রাইসুল জুহালা বলেছেন: ধন্যবাদ।
১৭|
১৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:০৩
কান্টি টুটুল বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা।
১৭ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:০৯
রাইসুল জুহালা বলেছেন: আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা টুটুল। ![]()
১৮|
১৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৪৫
মাহমুদা সোনিয়া বলেছেন: বিজয়য়ের শুভেচ্ছা ভাইয়া। শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৭ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৩৩
রাইসুল জুহালা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ সোনিয়া। ![]()
১৯|
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:২৩
রেজওয়ান তানিম বলেছেন: শেয়ারের জন্য ধন্যবাদ ।
আমি আর গুনলাম না । কারণ তাহা দিন ছাড়িয়ে যেতে পারে ।
আর এই নামে কেউ ছিল মনে রাখলে
খুশি লাগবে ।
১৯ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৮:৪৮
রাইসুল জুহালা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ তানিম।
২০|
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ২:০৯
মিরাজ is বলেছেন: নুরুজ্জামান মানিক কে সশ্রদ্ধ সালাম। পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সংগ্রহে থাকলো।
ধন্যবাদ আপনাকে বিশয়টা জানানোর জন্য। বিজয়ের শুভেচ্ছা।
১৯ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৮:৪৮
রাইসুল জুহালা বলেছেন: বিজয়ের শুভেচ্ছা। ধন্যবাদ।
২১|
১৭ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৩৫
ছাইরাছ হেলাল বলেছেন:
পড়েছি অনেক আরও পড়ব , দেখেছিও
বীরদের কাছে বা দূরে থেকেও
পাষান হৃদয়ে ফেলেনা কোন ছাপ
চেতনারাও হিজড়ে এখন
মুক্তিযুদ্ধই হয়নি যখন ।
আর একটি যুদ্ধ চাই
প্রত্যয় , হারিয়ে দেয়ার
বর্শার তীক্ষ্ণ ফলায় গেথে তুলব লাল সূর্য্য ।
আমার চেতনার স্বাধীনতা - তা যদি আসে
এ বৃদ্ধের লোনা লাল রং এর বিনিময়ে
এমন বিনিময়ও আমি রাজী ।
আমি স্বজন প্রীতিতে বিশ্বাস রাখি
এ প্রীতি লুটেরা লুম্পেনের নয়
উচ্ছিষ্ট ভাগ করে খাওয়া হাভাতে ললুপের নয়
যে স্বজন জীবনযুদ্ধ থেকে ট্যাংকের নলের সামনেও
কাঁধে কাঁধ মিলিয়ে বুক চিতিয়ে দাঁড়াবে
এমন স্বজনের জন্য হাজার বছরের
অপেক্ষাও মেনে নেব আমি ।
আস আস মামা
সকালের বাসি মুখের থুথু ফেলি
হায়েনাদের হ্যা করা মুখে
বার বার প্রতি বার রোজ সকালে ।
অটঃ এবার লেখা বুঝিনা বললে মাইর থেকে
কেউ রক্ষা করতে পারবেনা (পুলারে পাডামু কিন্তু) ।
বস্তুত ইহা একটি প্রত্যক্ষ শারীরিক হুমকি হিসেবে
গণ্য করার অনুমতি দেয়া গেল ।
হা হা হা -----যুবক ।
১৯ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৩৫
রাইসুল জুহালা বলেছেন: টুপি খোলা ধন্যবাদ চমৎকার এই কবিতা দিয়ে পোস্টকে সমৃদ্ধ করার জন্য।
আপনি মামা একজন খুব ভিন্ন ধরনের মানুষ। ব্লগে এরকম তো অবশ্যই নাই, বাস্তবজীবনেও এই যুগে এরকম একজন দেখার আশা ছিল না। মাঝে মাঝে আমার বড় ইচ্ছা করে আপনার সাথে বুক মিলাই।
২২|
১৭ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:১১
নুরুজ্জামান মানিক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা @রাইসুল জুহালা
ধন্যবাদ সবাইকে
১৯ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৩২
রাইসুল জুহালা বলেছেন: ধন্যবাদ আর কৃতজ্ঞতা তো আপনাকে আমরা দিব মানিক ভাই। ![]()
২৩|
১৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৩৪
আরজু পনি বলেছেন:
ফেবুতে লিংক দেখে এলাম....
সত্যিই খুব ভালো একটা কাজ করেছেন....
এভাবেই আমাদের আগামী প্রজন্ম সঠিক ইতিহাস জানুক...
কৃতজ্ঞতা রইল...
১৯ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৩২
রাইসুল জুহালা বলেছেন: অনেক ধন্যবাদ আরজু। ![]()
২৪|
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:১২
শায়মা বলেছেন: ওকে পড়বো।
১৯ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৩২
রাইসুল জুহালা বলেছেন: গুড গার্ল।
এই ইবুকের এত জটিল বিষয় আপনার পিচ্চিবাহিনী বোধহয় নিতে পারবে না, তবে একটু সহজ ভাষায় তাদের এসব গল্প শোনাবেন নিশ্চয়ই।
২৫|
১৮ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৫১
রেজোওয়ানা বলেছেন: শেয়ার করার জন্য অনেক ধণ্যবাদ, অবশ্যই পড়বো এবং বই মেলা থেকে বইটা কিনবোও (প্রকাশনীর নাম কি?)
নুরুজ্জামান ভাইয়াকে অভিনন্দন....
১৯ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৩০
রাইসুল জুহালা বলেছেন: অনেক ধন্যবাদ রেজোওয়ানা।
আমি প্রকাশনীর ব্যাপারে খোঁজ নিচ্ছি। এই পোস্টে জানিয়ে দেব।
২৬|
১৯ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:১৯
জাহিদুল হাসান বলেছেন: হেলাল স্যারের কবিতায় মুগ্ধ হয়ে গেলাম। বিজয়ের শুভেচ্ছা এবং একজন সত্যিকারের দেশপ্রেমিককে খুজে পাওয়ার শুভেচ্ছা এবং সাথে সাথে মানিক ভাইকেও শুভেচ্ছা।
১৯ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:২৯
রাইসুল জুহালা বলেছেন: ধন্যবাদ ভাই জাহিদুল। ![]()
২৭|
২৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২৪
নুরুজ্জামান মানিক বলেছেন: আমরা বন্ধু ব্লগ সংকলন "ম্যুরাল"এ এটি সংযোজিত হয়েছে ।আশা করা যায়, একুশে বইমেলার প্রথম সপ্তাহেই "ম্যুরাল" মেলার লিটিল ম্যাগ চত্ত্বরে সবার হাতে পৌছুবে
ফেসবুক পাতা: ম্যুরাল
৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২৪
রাইসুল জুহালা বলেছেন: দারুন ব্যাপার। শুভকামনা রইল। ![]()
২৮|
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:১৬
নুরুজ্জামান মানিক বলেছেন: ম্যুরাল পাওয়া যাচ্ছে বইমেলার কবিতা সংক্রান্তি এবং গল্প পত্র স্টলে। সাড়ে আট ফর্মার ম্যুরালের দাম ধরা হয়েছে ২০০ টাকা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:২৩
রাইসুল জুহালা বলেছেন: শুভকামনা। ![]()
২৯|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২১
কানাই স্যার বলেছেন: পড়বো এবং সবাইকে পড়াবো
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:১১
জিসান শা ইকরাম বলেছেন:
ঠিক আছে পড়বো এবং সবাইকে পড়াবো ।
ধন্যবাদ শেয়ার করার জন্য ..........
বিজয় দিবসের শুভেচ্ছা .......