| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাইভী
একজন সাধারন হাম্বালীগ বিরোধী ব্লগার। (বিঃদ্রঃ ছাগুদের পাত্তা দেয়ার টাইম নাই। http://www.facebook.com/raiveee
যারা ব্লগে নিয়মিত লেখেন, অথবা যারা সেলিব্রেটি ব্লগার, তারা হয়তোবা ব্লগে আসেন পোস্ট দিতে, নিজের পোস্টে পড়া কমেন্টের রিপ্লাই দিতে। অথবা সিলেক্টেড কোনো ব্লগারের পোস্ট পড়তে, তাদের পোষ্টে কমেন্ট করতে। এসব কাজ পিসি দিয়েই ভালমতো করা যায়। তাই তারা হয়ত পিসিতেই বেশি থাকেন। তাদের জন্য সামুর মোবাইল ভার্সন তেমন একটা দরকার হয়না। তারা এনিয়ে কিছু বলেন না। কিন্তু আমার মতো অনেকেই সামুতে আছেন, যারা অন্যের ব্লগ পড়াতেই মগ্ন থাকেন। ভালো পোস্টে নিজের কথা জানান। আর এসবই করে থাকেন সাধারণ মোবাইল দিয়ে। যেমন আমি মাঝে মাঝে ব্লগে আসি মোবাইল থেকেই। গত কয়েকদিন আগে নোটিশ দেয়া হয়, সার্ভারের কিছু ঝামেলার জন্য সামু কয়েকদিন বন্ধ থাকবে। বেশ কিছুদিন বন্ধ থাকার পর সামু পূনরায় চালু হয়। কিন্তু আমরা যারা নিয়মিত মোবাইল থেকে ব্লগ পড়ি, তারা আর সামুর মোবাইল ভার্সন খুজে পাচ্ছিনা। তাই আমাদের ব্লগ পড়তে খুবই সমস্যা হচ্ছে। অতএব, সামু কর্তৃপক্ষের নিকট অনুরোধ করছি, সামুর মোবাইল ভার্সন পূনরায় চালু করে আমাদের আগের মতো ব্লগ পড়তে সুজোগ দিন।
২|
২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
মোঃ হাফিজুর রহমান বলেছেন: মোবাইল ভার্সন কবে চালু হবে ...
৩|
২৪ শে মে, ২০১৩ রাত ৮:২০
কস্কি বলেছেন: মোবাইল ভার্সন আসলে খুড়িয়ে খুড়িয়ে চালুই আছে! এই হচ্ছে লিংক
http://m.somewhereinblog.net/mobile/frontpage
খুড়িয়ে খুড়িয়ে চলছে, বলার কারণ হলো ...মোবাইল ভার্সনটি কিছু বাগে হাবুডুবু খাচ্ছে!! তারমধ্যে বড় দুইটা সমস্যা হলো মোবাইল ভার্সন থেকে লগইন করা যাচ্ছে না এবং কোন পোস্টের প্রথম কমেন্ট দেখাযায় না ![]()
যাইহোক, নাই মামা থেকে কানা মামা ভালো.... অচিরেই বাগগুলো দূর হবে সেই.. ..............![]()
৪|
২৪ শে মে, ২০১৩ রাত ৮:৫১
হাসান কালবৈশাখী বলেছেন:
সুধু মোবাইল ভার্শান না, আমার পুরনো পোষ্টের ছবি গুলো লাপাত্তা হয়ে গেছে। ভেবেছিলাম কদিন পর ঠিক হবে, কিন্তু হয়নি।
৫|
২৪ শে মে, ২০১৩ রাত ১১:১৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: http://www.somewhereinblog.net/mobile
কাজ করবে কিনা জানিনা, আমি এই লিঙ্ক দিয়ে ঢুকি।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
মোমের মানুষ বলেছেন: ব্যাপরাটা নিয়ে আমাদের সবারই আওয়াজ তোলা দরকার। আগে ব্লগের এক পাশে কতজন ব্লগার অনলাইনে আছেন, কতজন মোবাইলে আছেন তাদের সংখ্যা বলা হত। এবং বেশ সংখ্যক ব্লগার মোবাইলে ভার্সনে দেখা যেত কিন্ত আবডেটের পর হাতে গনা ১/২ জন দেখা যায় , আবার কখনও দেখাও যায় না। আবডেটের আগে এত সংখ্যা ছিল আর আবডেটের পর কেউ নেই। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি চাই