নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোকিলের বাসা

সাদামাটা

রাইভী

একজন সাধারন হাম্বালীগ বিরোধী ব্লগার। (বিঃদ্রঃ ছাগুদের পাত্তা দেয়ার টাইম নাই। http://www.facebook.com/raiveee

রাইভী › বিস্তারিত পোস্টঃ

গরম খবর! রাজধানীতে হেরোইন ও জাল ডলার সহ চারজন আটক!

২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৭



রাজধানীর উত্তরা থেকে দুই কেজি হেরোইন, অবৈধ মুদ্রা ও গাড়িসহ চারজনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব-১। আটককৃতদের মধ্যে একজন নাইজেরিয়ান নাগরিক, দুইজন নারী ও গাড়ি চালক রয়েছেন। স্থানীয় নারীদের ব্যবহার করে তারা বহুদিন ধরে এই ব্যবসা চালিয়ে আসছিল বলে র‌্যাব জানায়। র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল কিসমত জানান, অভিযান কালে ডিএইচএল’র মাধ্যমে চক্রটির দেশের বাইরে পাঠানো হেরোইন উদ্ধার করা হয়। আটককৃতরা হলো নাইজেরিয়ান নাগরিক অনিকা গডসন বামালো (৩৫) তার গাড়িচালক আবুল কাশেম(৫২), পায়েল বেগম(২৮) ও নীলিমা লাবণ্য (২৮)। এদের রাজধানীর উত্তরা এবং রামপুরা বনশ্রী এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতরা র‌্যাবকে জানায়, তারা তৈরি কাপড়ের নমুনা বিদেশ পাঠানোর নামে ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভারত ও আফগানিস্তান থেকে হেরোইন এনে তা বিভিন্ন দেশে পাচার করতো।

হেরোইন ছাড়াও র‌্যাব এসময় তাদের কাছে ১৪৪টি বিয়ারের ক্যান, দুই বোতল বিদেশি মদ, তিন হাজার একশ জাল ইউএস ডলার, চারটি ল্যাপটপ উদ্ধার করে। এসময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে উত্তরা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাবের পক্ষে জানানো হয়েছে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪২

রিফাত হোসেন বলেছেন: বাংলাদেশের সব আফ্রিকানদের ওয়াচে রাখা উচিত /:) , এই গুলা কোন কাজ করবে না, শয়তানীই বেশী করে ।

২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৫

রাইভী বলেছেন: ওয়াচে রাখা দরকার।

২| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫০

মোমের মানুষ বলেছেন: আমাদের বাড়ীর রোডে রাত্রে কালদের উৎপাত খুব দেখা যায়। এলাকার স্থানীয় মেয়েরা যা করে না বা করতে পারে না, রাত্রে কাল মেয়েদের তাই করতে দেখা যায়। একদিন খুব সকালে জিন্স-গ্যান্জী পরা এক কাল ললনা কে রাস্তায় প্রকাশ্রে মাতলামী করতে করতে যেতে দেখলাম। এর কিছুক্ষন পরই বেরসিক টহল পুলিশকে দেখলাম আটক করে থানায় নিয়ে যাচ্ছে।
রাস্তাঘাটে মুরুব্বী বা ভাই-বোনদের সাথে চলতে গেলে তাদের মেয়েদের দেখে চরম বিব্রত হতে হয়

৩| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৫

মেকগাইভার বলেছেন: বাংলাদেশের এই নাইজেরিয়ান ড্রাগস নেটওয়ার্ক টা বহুত কড়া। এদের মূল হেডকোয়ার্টার হলো পাকিস্তানে। তালবানের সাথে পুরাই ধরম মহরম । আফগানিস্তানের ড্রাগসের সাব ইন্ডিয়ান কন্টিনেন্ট প্লাস থাইল্যানড এ সাপ্লাই এর কাজ করে মূলত এই লাইন টা। নাইজেরিয়ার একদম জাত ছারা পাবলিক যাদের হারানোর কিছুই নাই, সেরকম লোক দের দিয়ে বাংলাদেশে পাঠায়। আসল হোতারা বাংলাদেশে আসেও না খুব একটা । নাইজেরিয়ানদের কাছ থেকে সাপ্লাই যায় লোকাল ড্রাগস ডিস্ট্রিবিউটারদের কাছে। এট কখনই বন্ধ করা যাবে না। তবে লিমিট করা যাবে লোকাল ডিস্ট্রিবিউটারদের কে ধরলেই। আর এখানেই কবি নিরব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.