নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

অপরাহ্ন

১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২০

নৌকায় করে বন্ধুর জানাজায় যাচ্ছি,
আকাশ ভরা মেঘ জমেছে। ঝুম বৃষ্টি নামবে।
সঙ্গে ছাতা নেই! আসুক বৃষ্টি, তাতে কি!
জানাজায় যাবো, সাদা পাঞ্জাবি পায়জামা পরেছি
মেঘ ভরা আকাশ! অপরাহ্ন! আশ্বিনের শেষ।
ইচ্ছে করছে না, প্যাককাদা মাড়িয়ে, জানাজায় যাই।
মাছ ধরলে কেমন হয়? বৃষ্টি নামার আর দেরি নেই।

বন্ধুর মৃত্যুটা দু:খজনক নয়, শালা বিরাট হারামি
ঝুলে যাওয়া স্তন, নারীদের সহ্য করতে পারতো না,
নৌকা থামলো, কার্তিকপুর ঘাটে। মেঘ ডাকছে!
দেরি করে ফেলেছি, শব যাত্রীরা চলে গেছে,
আকাশে মেঘ, এজন্য দেরি করেনি, দেখা হলো না!
বন্ধুর স্ত্রী খুব কান্না করছে। আহারে...
একদিন আমারও মৃত্যু হবে, হোক।
জানাজা পেলাম না। আমি ছুটলাম কবরস্থানে।
ক্রাচে ভর দিয়ে নৌকায় উঠতে গিয়ে, পানিতে ডুবে বন্ধুর মৃত্যু হয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.