নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ফুনফুনা ফুন

২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত। মানুষ বাস করতো পাহাড়ের চিয়ায় চাপায়। মানুষ একা না আলাদা থাকতে ভয় পেতো। এজন্য মানুষ একসাথে মিলেমিশে থাকতো। সে সময় আধুনিক জীবন ব্যবস্থা কিছুই ছিলো না। কিন্তু মানুষজন আনন্দ নিয়ে জীবন যাপন করতো। খুন, চুরি, ছিনতাই, ধর্ষণ, চাদাবাজি, দূর্নীতি কিছুই হতো না। মানুষ গুলো সহজ সরল মানবিক ছিলো। হিংসা বিদ্বেষ ছিলো না। সবাই একসাথে মিলে আনন্দ নিয়ে বেচে থাকতো। গানবাজনা করতো, নাচতো। ধর্ম ছিলো না। ধর্ম নিয়ে কামড়াকামড়ি ছিলো না।

বিশ্বের অনেক অঞ্চলের মধ্যে মেসোপোটেমিয়া ও মিশরের নীল নদ এলাকা গুলো বেশ জমজমাট ছিলো।
অন্যদিকে উন্নত ছিলো বর্তমান জাপানের 'বিওয়া' অঞ্চলটি। বিওয়া অঞ্চলের মানুষের কোনো অসুখ বিসুখ হতো না। তারা কোনো পশু হত্যা করে মাংস খেতো না। তারা খেতো সবজি। কাচা সবজি। যাইহোক, যীশুর জন্মের আগের ইতিহাস অত্যন্ত চমৎকার। যীশুর জন্মের আগে অনেক মহামতির জন্ম হয়। গৌতম বুদ্ধ থেকে শুরু করে এরিস্টটল। অন্যদিকে আরবের লোকেরা করতো ডাকাতি। জমজমাট অঞ্চল মেসোপোটেমিয়ার রাজা ছিলেন তখন হাম্মুবারি। হাম্মুবারি খুবই রসিক মানুষ ছিলেন। উনি নতুন নতুন নিয়ম চালু করতেন। এলাকার মানুষ তার উপর খুব বিরক্ত। উনি একবার নিয়ম করলেন, সুন্দরী মেয়েরা কোনো জামা কাপড় পরতে পারবে না। তারা কেন সৌন্দর্য ঢেরে রাখিবে!

৬ হাজার বছরের পুরোনো অনেক গল্প আমি জানি।
একটা গল্প আমি বলছি: জবু নামে একলোক আছে। বেশ ধনী। সে আবার ধার্মিক। ধার্মিকদের সমস্যার শেষ নেই। দিনের পর দিন জবু মন খারাপ করে থাকে। তার কিছু ভালো লাগে না। একজন সুন্দর মেয়ের সাথে তার প্রেম হয়। তারা মিলামিশা করে। মেয়েটা গর্ভবতী হয়। নতুন শিশু আসবে জবু খুব খুশি। কিন্তু সন্তান প্রসব করতে গিয়ে মা এবং সন্তান দুজনেই মারা যায়। এরপর থেকে জবু'র মনে শান্তি নেই। সে আকাশের দিকে তাকিয়ে অদৃশ্য প্রভুকে গালমন্দ করে। তার দেবতা ছিলো হুবু। হুবু ঘোড়ায় করে মহাশুন্যে ঘুরে বেড়ায়। তার ঘোড়া ধবধবে সাদা। জবুর স্বপ্নে দেবতা হুবু এসেছিল। এবং বলেছিল তোর পুত্র সন্তান হইবে। হ্যা তার পুত্র সন্তান হয়েছিল। কিন্তু জন্মের পর মাত্র তিন মিনিট বেচে ছিল।

জবুর দরবারে একদিন একলোক আসে।
সাথে তার ১৬ বছরের কন্যা। কন্যা অনেক রূপবতী। স্বর্গের দেবীদের মতো। লোকটা দাবী করে সে অনেক জ্ঞানী। জবু বলে, জনাব আপনি কি আমার চেয়ে বেশি জ্ঞানী? বিজ্ঞ লোকটা বলে, পৃথিবীতে আমার চেয়ে জ্ঞানী ব্যাক্তি আর কেউ নেই। আমার আগে জ্ঞানী ব্যাক্তি ছিলেন, বোদ্ধ, এরিস্টটল এবং তার দুই শিষ্য। জবু বলল, আসেন একটা প্রতিযোগিতা করি। দেখি কার জ্ঞান কতটুকু? বিজ্ঞা লোক বলল, ওকে। তার আগে আপনি এবং আপনার কন্যা আমার প্রাসাদে আশ্রয় গ্রহণ করুন। অতিথিদের সেবাযত্ন করা আমার ধর্ম। জবু বলল, জনাব আপনার কন্যা ভীষণ মায়াবতী। মিথ্যা বলব না, আমার স্ত্রীর থেকেও আপনার কন্যা অনেক বেশি রূপবতী। আমি কবি হলে, আপনার কন্যাকে নিয়ে অনায়াসে এক হাজার কবিতা লিখে ফেলতাম।

প্রতিযোগিতায় আয়োজন কর হলো।
আসেপাশে সব এলাকা থেকে লোকজন এলো। চারিদিকে মেলা বসে গেছে। এযেন এক উৎসব! মানুষজন ভেবেছিলো, কুস্তি হবে। জ্ঞানী ব্যাক্তিরা কাজ করে মাথা দিয়ে। শক্তি দিয়ে নয়। জবু বলল, আপনি আমায় প্রশ্ন করেন। বিজ্ঞ লোক প্রশ্ন করলেন, ফুনফুনা ফুন অর্থ কি? জবু তো অবাক! এমন শব্দ সে তার জীবনে শুনেনি। বিজ্ঞ লোক দর্শকদের উদ্দেশ্য করে বলল, আপনারা কেউ পারবেন? সবাই বলল, না আমরা পারিব না। জবু সহ সকলে পরাজয় মেনে নিলো। এবং বলল, আজ থেকে আপনি আমার ওস্তাদ। ওস্তাদ বলেন, আমি আপনার জন্য কি করতে পারি? ওস্তাদ বললেন, তুমি আমার কন্যা ফুনফুনা ফুনকে বিবাহ করো। জবু বলল, কবুল। আচ্ছা, ফুনফুনা ফুন অর্থ কি? অর্থ হলো- প্রচুর আনন্দ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ৬ হাজার বছরের পুরোনো অনেক গল্প আমি জানি।
..............................................................................
এই প্রথম জানলাম আপনি প্রাগঐতিহাসিক যুগের মানব সন্তান ।
আপনাকে লাল সালাম !

২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ফুনফুনা ফুনের কেরামতি ভাই, ছড়িয়ে গেছে দেশে,
আসল মানুষ বোকা বনে, রোবট হাসে শেষে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.