| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই যে তুমি জলের দামে কিনলে আমায়
জানলে না হায়।
খুব গোপনে আমি তোমার দাস হয়েছি।
বিক্র হবার আজন্ম এক স্বপ্ন ছিলো
কেউ তো তবু নিলো কিনে।
এক ফোঁটা জল, দুই ফোঁটা জল, তিন ফোঁটা জল
এত্তোটুকুন জলের দামে কিনে নিলে--
আমার যত কষ্ট আছে বুকের কোনে
অভিমানের, মনের যত ভাবনা গুলি
জল দিয়ে কি ধুয়ে দেবার চেষ্টা ছিলো?
তোমারো কি অনেক বেশি কষ্ট হতো?
কষ্ট হতো আমায় দেখে অভিমানী?
বুকের কোনে উথলে ওঠা মমতা তাই
আমার লাগি ধীরে ধীরে জমা হতো
তোমারও কি অনেক বেশি কষ্ট হতো?
দুই জীবনের যাবতীয় অমিল যত
তোমারও কি ভেবে ভেবে কষ্ট হতো?
তোমার যেদিন স্বপ্ন গুলো বদলে গ্যালো
সেদিন আমার পথের ধুলো সঙ্গী হলো
এখন তুমি কেমনতরো স্বপ্ন দেখো--কেমন জীবন
আজকে আমার ইচ্ছে করে জানতে ভীষন----
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:২৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কবিতাটা কার লিখা