| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে শরতের একটি আকাশ দিলাম
তুমি ইচ্ছেমত কবিতার খাতা করে
লিখতে পার কবিতা
অথবা ক্যানভাস করে
মনের তুলিতে আঁকতে পারো
কোন ছবি।
তোমাকে শরতের কাশফুল দিলাম
তুমি কাশফুলের নরম কোমলতা দিয়ে
রাঙ্গাতে পারো তোমার অশান্ত মন।
তোমাকে শরতের বৃষ্টি দিলাম
তুমি মনের কষ্টকে ধুয়ে নিতে পারো তাতে
আর হতে পারো বর্ষার স্পর্শে পবিত্র।
তোমাকে শরতের শিশির দিলাম
তুমি শিশির সিক্ত হয়ে
নিজেকে করতে পারো সজীব।
হতে পারো সদ্যস্নাত দুর্বাঘাস।
তোমাকে শরতের শিউলি দিলাম
তুমি মালা গেঁথে তোমার প্রিয়তমার গলে
পরাতে পারো নিবিড় ভালোবাসায়..........।।
২|
২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৫৯
ফেরারি ভালোবাসা (রাজ) বলেছেন: ধন্যবাদ বর্ষন ভাই
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সুন্দর