নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেরারি ভালোবাসা (রাজ)

অনেক কিছু বলার আছে, অনেক কিছু জানার আছে। আছি থাকব।

ফেরারি ভালোবাসা (রাজ) › বিস্তারিত পোস্টঃ

অবিবাহিত যুবকের হাহাকার..............

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩২



কেউ বিয়ে দেয়নি

৩৬ বছর পেরিয়ে গেলো

কেউ বিয়ে দেয়নি।



গতকাল কলিম ঘটক বলেছিলো

কিছু এ্যালবাম ভর্তি মিষ্টি মেয়ের

ছবি পাঠিয়ে দবে

এরপর সকাল পেরিয়ে বিকাল

বিকাল পেরিয়ে সন্ধ্যা

সন্ধ্যা পেরিয়ে রাত

তারপর হালকা কাত............

কিন্তু সেই ছবি আর এলোনা

শকুনের মত প্রতিক্ষায় আছি



মামদোবাজ কলিম ঘটক

পিঠে মৃদু টোকা দিয়ে বলেছিলো

ধৈর্য ধর আক্কাস

আমি তোমাকে বিয়ের পিড়িতে

বসিয়েই ছাড়ব।

যেখানে শেরোয়ানী পাগড়ী পরে

মুখে রুমাল দিয়ে চোরের মত

চুপ্টি করে বসে থাকে বর



কলিম ঘটক

আমি আর কত ধৈর্য ধরব?

আমার সমাধী এই বিয়েহীন

জীবনের অন্তরালে রচিত হলে

তবেই তুমি আমাকে বিয়ের পিড়িতে বসাবে?

হারামী একটাও মাইয়া দেখায়নাই কখনো.........



বুড়ো আঙ্গুল দেখিয়ে বিয়ে করেছে

পাশের বাড়ির ক্যাতারি

টয়লেটে যাওয়ার নাম করে

পিছন দরজায় দাঁড়িয়ে

উঁকি দিয়ে দেখেছি ভেতরে বিয়ের উৎসব

অবিরল মিঠাই মন্ডা পটকাবাজীর ফোয়ারায়

দক্ষিন পাড়ার বজ্জাত পোলাপান কতনা হো হো হি হি হেসেছে

এই অধমের দিকে তারা ফিরেও তাকায়নি।



দোস্ত কেরামত কাঁধ ছুঁয়ে বলেছিলো

দেখিস একদিন আমরাও...............

হু হু কেরামত এখন পটল তুলেছে

ওর কেরামতি এখন সব শেষ।



আমাদের দেখা হয়নি কিছুই

সেই মিঠাই, মন্ডা, পটকাবাজী

বিবাহের পিড়ি

আজ আমায় কেও দেবেনা



ফুটো পকেটের মধ্যে হাত রেখে দুখু মিয়ে বলেছিলো

যেদিন আপনি টাকার মালিক হবেন

সেদিন আপনি ওই রকম বউ

৪ হালি পাবেন



আমি টাকার জন্য হন্য হয়ে ঘুরেছি

পথে পথে।

সারা গুলিস্তান, মালিবাগ

মগবাজার, ফার্মগেট

ঘুরে ঘুরে ক্ষয় করেছি

১০১ টা স্যান্ডেল

তবুও বিবাহ দেয়নি

দিয়েছে স্ক্যান্ডেল

এখন আমি নিজেই ধরেছি

নিজের হ্যান্ডেল

কতবার ভেঙ্গে গিয়েছে

বিয়ের প্যান্ডেল



এখন আমার বুকে শুধু

এক ডিব্বা আগুন

সেই আগুনে এখন আমি

পুড়িয়ে খাই বাগুন



কেউ বিয়ে দেয়নি

৩৬ বছর কেটে গেলো

কেউ বিয়ে দিলোনা



(সুনিল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কবিতা কেও কথা রাখেনি কবিতা অবলম্বনে) ;) ;)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২২

টেস্টিং সল্ট বলেছেন: খিক খিক B-)) B-)) B-))

১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪০

ফেরারি ভালোবাসা (রাজ) বলেছেন: ্বিলাই তুই হাসত ক্যারে ;)

২| ১০ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

লেখোয়াড় বলেছেন:
খক খক খিকজ। :-P :-P

৩| ১০ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

সেলিম আনোয়ার বলেছেন: #:-S

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.