নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ থেকে

রাজন ভাই

বাংলাদেশ থেকে বলছি

পরে বলবো...... :)

বাংলাদেশ থেকে বলছি › বিস্তারিত পোস্টঃ

রোমান্টিক চোখ........

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

গেল কিছুদিন আগে একটা বিয়ের অনুষ্ঠানে যাবো বলে রেডি হবো, টিক সে সময় আমার অতি কাছের একটা বন্ধু ফোন দিল.....

আমি: হ্যালো ......,

তানি: কিরে তুই কই?

আমি: দোস্তরে আমিতো একটু বের হবো, একটা বিয়ের প্রোগ্রাম আছে, কেন?

তানি: ওঁরেরে...... তোর-তো সেই রকম অবস্থা। মাঞ্জা মারতাসস?

গুড গুড ...যা যা, কিন্তু চোখ দুইটা রোমান্টিক রোমান্টিক কোইরা রাখবি, দেখবি হইয়া যাইব।

আমি বললাম যাহ্‌ কি বলছ ? যাবার সময় ভেজাল করিস না তো... এখন ফোন রাখ.........বাই।

ঘণ্টা খানিক পর যথা টাইমে অনুষ্ঠানে পৌঁছলাম। অনুষ্ঠানে কয়েক জন পরিচিত শুভাকাঙ্কির সাথে কুশল বিনিময় করে একটা চেয়ারে বসলাম। দেখি অনেক সুন্দরী সুন্দরী অতিথিরাও আসছেন। এ সময় হঠাৎ তানির কথা মনে পড়লো "চোখ দুইটা রোমান্টিক রোমান্টিক কোইরা রাখবি" আমি ও ভাবলাম আমার ৫ ফিট১০ ইঞ্চির এই শরীরে সুট-টা ভালই লাগছে, চোখ দুইটা একটু রোমান্টিক করলে কি হয় দেখি। যে চিন্তা সেই কাজ। কিছুক্ষণ চোখ দুইটা রোমান্টিক করার চেষ্টা করলাম। ১০ কি ১৫ মিনিট পর আমার এক পরিচিত মোল্লা ভাই এসে আমার কাঁধে হাত রেখে জিজ্ঞাস করল, রাজন ভাই any problem?? আমি বললাম কেনরে ভাই?

উনি একটু ইতস্তত করে বললেন, না মানে অনেক্ষন ধরে দেখছি আপনার চোখগুলা কেমন যেন নেশাগ্রস্ত মনে হচ্ছে আবার মাঝে মাঝে ট্যাঁরা ট্যাঁরা লাগছে, কি ব্যাপার বলেন-তো। নিজের সম্পর্কে এই রকম বে-রসিক কথা শুনে বিরক্ত হয়ে একটু সরে দাঁড়ালাম। মিনিট ৫ পরে আবার উনার কাছে গিয়ে আস্তে আস্তে জিজ্ঞাস করলাম আচ্ছা ভাই রোমান্টিক চোখ কিভাবে করে ? মোল্লা ভাই আমার দিকে খানিক তাকিয়ে থাকলেন, এরপর একটু পণ্ডিত পণ্ডিত ভাব নিয়ে বললেন এইটা কোন ব্যাপার না। ভ্রু দুইটা উপর করে চোখ দুইটা ছোট কইরা ঠোঁট দুইটা সামনের দিকে রাইখেন, দেখবেন রোমান্টিক কারে কয় । যাক এবার আমি তার কথা মত মিশনে নেমে পরলাম । কিছুক্ষণ পর আমার CID মার্কা চোখে এক সুন্দরী অতিথি ধরা পরল। আমিও তার দিকে মোল্লা ভাইয়ের কথামত তাকিয়ে থাকলাম। খানিক পর বুঝলাম মেয়েটি তার পাশে বসে থাকা বেশ নাতুশ নুতুশ এক ভদ্র মহিলার কানে কানে কি যেন বলছেন আর আমার দিকে ৪ চোখ বড় করে তাকাচ্ছেন,আমি কিছু না বুঝার ভান করে অন্য দিকে তাকালাম। একটু পর আবার তাকালাম ওমা একি!!......এখন দেখি ভদ্র মহিলা তার শরীরের ডাবল নাতুশ নুতুশ এক ভদ্রলোককে সাথে নিয়ে ৬ চোখ-জড়ো করে আমাকে দেখছেন। মনে হলো তারা যেন সপরিবারে চিড়িয়াখানায় এসেছেন। আমার আর বুঝতে বাকি রইল না, এখন আর ভোজন রসিক না হইয়া অনুষ্ঠান থেকে কেটে পরাটাই শ্রেয় । গুল্লি মারি তোর রোমান্টিক চোখ এখন শীতের মধ্যেও ঘামাচ্ছি। ভাল ছেলের উপাধিটা রক্ষা করাই এখন বুদ্ধিমানের কাজ। ......



বি: দ্রঃ গাড়িতে যেতে যেতে তানি আর মোল্লারে কি করা যায় চিন্তা করলাম। মোল্লার কথা মত করতে গিয়ে বুঝলাম আমারে শিপাঞ্জজীর মতই লাগছিল...... হাইরে রোমান্টিক চোখ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.