| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু....................
গুম আর হত্যার আতঙ্কে আতঙ্কিত নিরীহ জনতা
সন্ত্রাসী হামলার আশঙ্কায় সন্ত্রস্ত্র রাজনীতিবিদরা।
সুখী দেশের তালিকায় নাম এলেও দেশের মানুষের মুখে হাসি নেই!
দ্যব্যমূল্যের আগুন আর সিন্ডিকেটের শিকলে মানবতা আর আমজনতা এখন বন্দী
প্রাসাদ্যোদম বাড়ি গড়ছে মন্ত্রী সাংসদেরা সবাই
ফেসবুক আর ব্লগ ভাইরাসে তরুণেরা যখন আক্রান্ত,
ফোনে ক্ষুদেবার্তার শুভেচ্ছা উঠে যাবার উপক্রম
সৌজন্যতার কোন বালাই আর অবশিষ্ট নেই।
জঙ্গী হামলার গালগল্প আর সরকারী গুন্ডার ভয়ে নিরীহ মানুষ যখন তটস্থ, রাজনৈতিক সন্ত্রাস, ভাংচুর মিছিল
দেশজুড়ে যতই বাড়–ক হত্যা, ধর্ষণ জালিয়াতি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যতই বাড়াক নৈরাজ্য, গণমাধ্যমের টুটি যতই চেপে ধরুক সরকার ততই তোমাকে রাস্তার মোড়ে সকাল বিকাল
অপেক্ষা করতেই হবে বন্ধু।
পর্ণোগ্রাফি আর অশালীনতার ক্রমবৃদ্ধি ঘটে চলেছে
প্রনিনিয়ত।
তবু আমার দুর্বল হাতটা তোমাকে শক্ত করে ধরতেই হবে|
আবার আমার হাতে হাত রেখে তোমাকে অনেক পথ হাটতেই হবে বন্ধু।
তোমার আমার বয়স যতই বৃদ্ধি পাক, পাক।
কেননা মোসাদ, র, সিআইএ আর পুজিবাদ যেখানে নির্ণয় করে দিচ্ছে বাংলাদেশের ভাগ্য! যেখানে সিডর আক্রান্তরা এখনও ত্রাণের বরাদ্দ না পেলেও থ্রিজি সুবিধা পেয়েছে!!
সেই অমানিশায় তুমি ছাড়া আমার আর কে আছে বল?
_____________________ :-|
©somewhere in net ltd.