নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ থেকে

রাজন ভাই

বাংলাদেশ থেকে বলছি

পরে বলবো...... :)

বাংলাদেশ থেকে বলছি › বিস্তারিত পোস্টঃ

কিন্ডারগার্ডেন

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২২

আজ সকালে ঘুম ভাঙল আমার পিচ্চি কালের এক বন্ধুর মোবাইলের কলে,

বন্ধুর অনুমিত না নিয়েই আপনাদের সাথে শেয়ার করলাম......



তাঞ্জিঃ হ্যালো... কিরে তোর খবর কি ?

আমি: আঃ আঃ উঃ উ...... এইতো দোস্ত (একটু আলসি ভেঙ্গে উত্তর দিলাম) ।



তাঞ্জিঃ এখনও ঘুমাছ ? বেলা ১১/১১’৩০ বাজে।

আমি: ক্যান... তোর ফ্লাইট নাকি (বন্ধু আবার শীঘ্রই Australia যাবার পাঁয়তারা করছে )



তাঞ্জিঃ দুত্তরি কি বলছ ? আরে শুন-না, ওঁ-বুক ওঁ-বুক...... আজ সকালে......

তার কথা শেষ না হতেই আমি বললাম তোদের ফ্ল্যাটের কেউ মারা গেছেন?

তাঞ্জিঃ আরে না ...



আমি: তো তুই আজও ঘুম থেকে উঠে নিজেকে ফ্লোরের উপর আবিষ্কার করছস?

তাঞ্জিঃ দুত্তরি ফোন রাখব না শুনবি?

আমি বললাম ওকে ওকে বল (ও আবার টিচার তো তাই ফোনে ও টিচারের ফ্লেভারটা পাই)



তাঞ্জিঃ আজ সকালে বলা নাই কওয়া নাই হঠাৎ করে বিকট আওয়াজে কে যেন বাংলা দামাকা একটা গান ছেড়ে দিসে। আর যে বিট দিসে, কি কমু তোরে, মুখ থেকে কম্বল সরিয়ে চোখ দুইটা বড় করে ২ মিনিট চিন্তা করলাম কে হতে পারে ?



আমি: গানতো ভাল, মন ভাল করে...... তো-তোর সমস্যা কি ?

তাঞ্জিঃ সমস্যা কি মানে ? বেটাদের কমন্সেন্স নাই। ইতাদের কি শীত-টিত নাই ? এই শীতে কোন হারামজাদার না ঘুমাই গান শুনতে ইচ্ছা করে ? আর কি গান দিসে শুনবি ? “ আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নও-জোয়ান হিন্দু মুসলমান......” এই ভোর ৫ টায় হিন্দু মুসলমান আবার আসলো কই??

আমি হাসবো, না কি বলবো বুঝতেছি না......

তাঞ্জিঃ কিরে তুই হাসতেচছ ? ...

আমি নিজেকে সামলে নিয়ে বললাম না না হাস-মু ক্যান ? আসলেই বেটাদের কমন্সেন্স নাই। (একটু সান্ত্বনা দিলাম)



তাঞ্জিঃ দেখ-সস ????? পরে বুয়ার কাছে জানলাম আমাদের নীচে পিচ্চি বাচ্চাদের যে কিন্ডারগার্ডেন আছে ওইটাতে নাকি আজ পিঠা উৎসব। মেজাজ খারাপ লাগে না বল ? বুয়া আবার কি বলে জানস ? জানেন আপা কিন্ডারগার্ডেনে অনেক সুন্দর সুন্দর পিঠা বানাইতেছে...তোঁই নারিকেলের পিঠাটায় একটু চিনি বয়ারাই দিলে ভালা হইত...... (আমি তাঞ্জির কথা শেষ না হতেই হাঁসি চেপে রাখতে না পেরে হঁা হাঁ করে হেঁসে উঠলাম। আর বুঝতে পারলাম ওপাশ থেকে রাগে অভিমানে, দুত্তরি তুই একটা ফাউল বলে লাইন-টা কেটে গেল) ..................



তাইতো ... রাগই হবার কথা। আরে বাবা বুজলাম কিন্ডারগার্ডেন পিঠা উৎসব, তাই বলে তোরা এই গান দিবি ? গান বাজাবি ভাল কথা ৭টা থেকে বাজা ৮টা থেকে বাজা...... ভোর ৫ টায় কেন ? আর বাজারে পিঠা উৎসব টাইপ এর কোন গান নাই ? না পাইলে Google-a সার্চ দে। তারপর বাজা ......



বি: দ্রঃ ভাবছি তাঞ্জিকে একটা রিপ্লাই কল করে আমার হাসির জন্য sorry হই

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.