নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজ

বিপদের সময় বন্ধ চেনা যায়

আঃ রাজ্জাক রাজু

আঃ রাজ্জাক রাজু › বিস্তারিত পোস্টঃ

ক্ষমতা পাকা চাই

১১ ই মে, ২০১৩ দুপুর ২:১৮

ক্ষমতা পাকা চাই



রাজাঃ দেখিয়াছ বেটা কত লাঠিসোঁটা, লাশ পড়বে তো হাজারে,

উজিরঃ রাজা, নয় ওটা লাঠি, হতে পারে শিকড়, ভয় এত কিসেরে!

রাজাঃ চুপ রও, চিননা তো কিছু, থাক পিছু পিছু,মাথা করে নিচু,

উজিরঃ দিয়েছেন ছায়্‌ মনে বড় মায়া, আপনাকে রাখিবো উঁচু।

রাজাঃ কথা নয় কাজ চাই ক্ষমতা পাকা চাই, দূর কর সব ঝামেলা,

উজিরঃ যাবেনা ক্ষমতা, কিসের এত সমতা, না হয় হবে এক কারবালা।

রাজাঃ আমার পক্ষের যারা, কর নাকো তাড়া, ওরা করবে সহায়তা,

উজিরঃ আর নয় দেরি, শুরু করি তাড়াতাড়ি, পেয়ে যাবেন শুভ বারতা।

রাজাঃ তাই যদি হয়, দেরি নাহি সয়, কর এক্ষনি কথার সম্মেলন,

উজিরঃ আগুন জ্বলবে, মসনদ না টলবে, উনারা করবে জাগরন।

রাজাঃ এত কথা কেন বল, সরিয়ে নেও আলো, কাজে আসবে সরাতে,

উজিরঃ বলিয়াছেন যাহা, হবেই তাহা, ওদের রাখবনা ধরাতে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৩ দুপুর ২:২০

সাইবার অভিযত্রী বলেছেন: রাজাঃ কথা নয় কাজ চাই ক্ষমতা পাকা চাই, দূর কর সব ঝামেলা,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.