| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাকিব আহসান
ফেসবুকে আমি :http://www.facebook.com/rakib.ahsan.7
রাত তিনটা সতের। আরেকটি নির্ঘুম রাত্রি যাপন।
ভাবতে অবাক লাগে এই চঞ্চল রঙ্গিন দুনিয়াটা একদিন শান্ত হয়ে যাবে চির কালের জন্য। চারা গাছ থেকে একদিন পরিনত বটবৃক্ষ। শিশুকাল থেকে যৌবন ভেদ করে বয়স যখন বন্দী হয়ে যাবে বিদ্ধাস্রাম এর কারাগারে। বার্ধক্য যেন সাদা চুলের ডগা থেকে পায়ের বৃদ্ধাঙ্গুলির নখ অবধি বহমান। মায়া মমতা ভালবাসাহীন জীবনের প্রতিটি মুহূর্ত। যন্ত্রণা তখন নিত্যদিনের বন্ধু। শুধুই মৃত্যুর কোলাহলের অপেক্ষায় দেহমন। শেষ নিঃশ্বাস টুকু নিথর দেহ ত্যাগের প্রতিক্ষায়। মুহূর্তের বালি কনায় হারিয়ে গেছে অমূল্য শৈশব।
জীবনের এই তিক্ততার স্বাদ পাবো একদিন সবাই। তাহলে এত অশ্রু কার জন্য? আমি তুমি সবাই তো রক্ত মাংসের পুতুল। ফুটপাতে যারা বাস করে ওদের নগ্নতা আমাদের চোখে বাধে নাহ। কিন্তু সমাজের প্রভাবশালীদের নগ্নতা নিয়ে মাতামাতি করি। এত পাপের ভার কে বহন করবে? প্রতিদ্বন্দ্বিতা মানুষ কে আজ হিংস্র প্রাণীর রূপ দিয়েছে। লাশের মিছিলে আজ ক্ষমতার দাপট। দিন মজুরের শ্রমে বেড়ে উঠসে অট্টালিকা। উদ্দেশ্য মোদের আকাশচুম্বী স্বপ্ন পূরণ। শুরু থেকে শেষ মানুষের সব ই লোক দেখানো। হিংসা আর লোভে কুলশিত মন।
কলপনায় ধারন করলাম জীবনের শেষ অধ্যায় আর কিছু ক্ষোভ। দুঃখের বিষয়টি হল লেখাটি যারা পড়ছে তাদের অনেকই এভাবে হারিয়ে যাবে কালের নৃশংসতায় !
©somewhere in net ltd.