| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাকিব আহসান
ফেসবুকে আমি :http://www.facebook.com/rakib.ahsan.7
পোলাপাইন এর কাম কারবার দেখলে মেজাজ টা খারাপ হইয়া যায়! মেজাজ আরও খারাপ হয় এই কারনে যে হুদাই পটকা ফুডায়ে আর আতশবাজি জ্বালায়ে পবিত্র শব-এ-বরাত পালন করতে কেডা কইছে অগো?? আচ্ছা বুঝলাম খায়ে দায়ে কোন কাম কাইজ নাই, নামাজ কালাম পড়তে মন চায় নাহ। জানিই তো কি করস তোরা... বাড়িত থেইকা তো কইয়া বাড়াইসস, "আব্বা আমি নামাজ পড়তে গেলাম, আইতে মেলা রাইত হইবো। হারা রাইত নামাজ পরুম আইজকা। কয়ডা টেকা দাও ফকির মিসকিন গো দান করুম।''
বাপে তো খুশি মনে পোলারে টেকা পয়সা দিয়া দিবো। কিন্তু পোলায় করবো ডা কি?? সারা রাইত বন্ধু-বান্ধব লইয়া আড্ডা দিবো, কেউ কেউ এই সুযোগে নেশা পান করবো, রাতের বেলা দল বাইন্দা ঘুরবো, পাইলে ছোট ছোট পোলাপাইন এর সেট খাংগারি দিবো!
হায়রে সব থেকে কষ্ট লাগে এইটা ভাইবা যে, এইটা আমার দেশের প্রত্যেক ঘরের ঘরের কাহিনী...
©somewhere in net ltd.