নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু মানুষ সব সময় ই চেষ্টা করে তার চার পাশের অন্য মানুষদের ঠিক সেই রংতুলি দিয়ে আঁকতে, যে রংতুলিতে তাদেরকে আঁকা হয়েছে।

রাকিব আহসান

ফেসবুকে আমি :http://www.facebook.com/rakib.ahsan.7

রাকিব আহসান › বিস্তারিত পোস্টঃ

আসুন আইনের সাথে নতুন করে পরিচিত হই।

২৮ শে জুন, ২০১৩ রাত ৩:৫৫

''হায়েনা ওই হায়েনা তুই দেশকে খেয়েছিস, এখন বুয়েটকে খাবি..... পারবি না। প্রথমে তোর মাথায় গুলি করব, পরে পেটে। তারপর মাথা কেটে বুয়েটের সামনে টাঙ্গিয়ে রাখব। যাতে আর কোনো হায়েনার আক্রমণে বুয়েট আক্রান্ত না হয়’।”



খবরঃ বুয়েটের মেকানিক্যাল এর প্রভাষক হাফিজুর রহমানকে সাত বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত এই স্ট্যাটাসটি দেয়ার জন্য। হাফিজুর রহমান বলেছিলেন, ‘ওই বক্তব্য কোনো ব্যক্তিকে উদ্দেশ করে লেখা হয়নি। হয়েনা বলতে অনিয়ম আর দুর্নীতিকে বোঝানো হয়েছে।’



মন্তব্যঃ আসুন নতুন পরিচয়ে পরিচিত হই...আমার দেশে ফেবুতে কাউকে হুমকি দেয়ার শাস্তি ৭ বছর। আর সেটা যদি হয় এই ধরনের একটা স্ট্যাটাস। তাহলে কতিপয় আসিফ মহিউদ্দিনরা ইসলাম বিদ্বেষী মতবাদ আর উস্কানিমূলক কমেন্ট এর জন্য সাজা পান না ক্যান? যে দেশে হাজার হাজার চাঞ্চল্যকর খুনের মামলা বছরের পর বছর ধরে আলোর মুখ দেখে নাহ। অসংখ্য গুম আর হত্যার হুমকির মামলা গুলো চলে গেছে বাদের ফাইলে। সেগুলো নিষ্পত্তির কোন নাম গন্ধ নাই। আর আমার দেশে তো রাজনীতিবিদরা কোন অপরাধই করে নাহ! অপরাধ করে উনারা ঘুরে বেড়ান খোলা আকাশের নিচে আর মরার পর এমনিতেই বন্ধ হয়ে যায় সেই ফাইল গুলো। এই যখন অবস্থা তখন বলতেই হয় এই দেশে আবার আইনের শাসন!! আমার দেশে খুনের শাস্তি নাই কিন্তু ফেবু তে হুমকি টাইপ স্ট্যাটাস দিলেই ৭ বছর! একজন নাগরিক হিসেবে এই ঘটনার তীব্র নিন্দা জানাই।



আজকের পর থেকে এই দেশের বিচার বিভাগ এর স্বাধীনতা নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.