নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু মানুষ সব সময় ই চেষ্টা করে তার চার পাশের অন্য মানুষদের ঠিক সেই রংতুলি দিয়ে আঁকতে, যে রংতুলিতে তাদেরকে আঁকা হয়েছে।

রাকিব আহসান

ফেসবুকে আমি :http://www.facebook.com/rakib.ahsan.7

রাকিব আহসান › বিস্তারিত পোস্টঃ

সাধারণ পাবলিকের আরেক নাম "দুধভাত''!!

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:১১

নির্বাচনের আগে দুয়ার ঘুরতে সাধুরা আসে বস্তা ভরা স্বপ্ন বাস্তবায়নের নাম নিয়ে। ঠোঁটে থাকে মিষ্টি মিষ্টি কথার বাহার আর চোখে মুখে কৌতূহল। দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা চেয়ে বেড়ায়। পারলে গরিবের হাতে পায়ে ধরে ''এই দেবো সেই দেবো" এসব বলে। ক্ষমতায় গেলেই চোখের সামনে থেকে হারিয়ে যায় মুখগুলো। ওদের দেখা যায় টি.ভি.র পর্দায় অথবা সংবাদপত্রের শিরোনামে দাদাগিরি করতে, গরিবের হক ছিনিয়ে নিতে। ক্ষমতার লোভ সামলাতে না পেরে রক্ত চোষা নেকড়ে হয়ে যায়। ধীরে ধীরে বেড়ে ওঠে ওরা, রক্ত মাংসের আড়ালে রাক্ষসের রূপ নিয়ে। ওরা হয় প্রতাপশালী, ক্ষমতাবান, নিষ্ঠুর, অত্যাচারী। সংঘবদ্ধ হয়ে দল ভারী করে কেড়ে নেয় ক্ষুধার্তের মুখের অন্ন টুকুও। ওরা থাকে সকল সুযোগ সুবিধা নিয়ে আমরা থাকি অন্ধকার লোকালয়ে। সাধারণের চোখে ওরা ঘেন্নার অযোগ্য। তবু....



সময় যায় দেয়াল ঘড়ির কাঁটার মত ওরা আবার ফিরে আসে আমাদের দু্যারে। আমরা সব ভুলে যাই। ক্ষমা করে দেই। ওরা আসে নতুন স্বপ্ন নিয়ে ঠোঁটে থাকে মিষ্টি মিষ্টি কথার বাহার আর চোখে মুখে কৌতূহল! আমারা আবার ভুল করি। বার বার ভুল করি।



এই দেশে আইন কানুনের বালাই নাই। বি.এন.পি বলেন আর আওয়ামীলীগ সবাই একই মায়ের পেটের খালাতো ভাই। ক্ষমতায় আইলে ওরা সাধারণ মানুষের রক্ত জুস বানায়ে দেশ এর বাইরে বেইচ্চা ফালায়। কারে ধরবেন?? সিস্টেম এর শুরু থেকে শেষ সব জায়গাতেই দুর্নীতির বর্জ্য গিজ গিজ করতেছে। সরকারি একটা অফিসের পিওন থেকে বস পর্যন্ত সবাই দুই নাব্বারি কইরা আজ কোটি টাকার মালিক। জনগণ এর দিকে তখন কেউ একবার তাকায়েও দেখে নাহ? হায়রে, সকল ক্ষমতার উৎস নাকি জনগণ??



লুল। যেখানে জনগণই "দুধভাত" সেখানে সিস্টেমকে দোষ দিয়ে কি লাভ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.