নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু মানুষ সব সময় ই চেষ্টা করে তার চার পাশের অন্য মানুষদের ঠিক সেই রংতুলি দিয়ে আঁকতে, যে রংতুলিতে তাদেরকে আঁকা হয়েছে।

রাকিব আহসান

ফেসবুকে আমি :http://www.facebook.com/rakib.ahsan.7

রাকিব আহসান › বিস্তারিত পোস্টঃ

স্কুল পালানোর একটা মজার গল্প!

০৯ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৪০

বেশ কয়েক বছর আগে আমার একটা মজার অভিজ্ঞতা হয়েছিল। ক্লাস এইটে পড়ি। স্কুল পালানোর একটা দিনের ঘটনা। তখন জিলা স্কুল এর তিন তলায় ক্লাস চলতো। সেই সময়ে আবার স্কুল পালানোটা খুব কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল। আমি অবশ্য পালাইলে কখনও একা পালাইতাম নাহ সব সময় ৫/৬ জনকে নিয়ে পালাইতাম।

নামাজের পিরিয়ডে ভাবলাম আজ পালাবো। পালাবো যেহেতু তাই আমি সবার ব্যাগ নিয়ে এক জায়গায় জমা করলাম।



হঠাৎ এক পোলা আইসা বলে,

''মামা আমিও আজকে তোগো লগে পলামু। আমি আগে কোন দিনও পলাই নাই।''



আমি কইলাম

''আচ্ছা! তুই এক কাম কর। তুই নিচে যায়ে খাড়া। আমি একটা একটা কইরা ব্যাগ ফালাই!"



পোলা গেল। আমার কথা মত নিচে দাড়ায়ে আছে। আমি সবার আগে আমার ব্যাগটা ফেলে দিলাম, তারপর একটা একটা করে সবারটা। আল্লাহর কি কাম! হঠাৎ দেখি বদিরুজ্জামান স্যার আর শংকর স্যার দুই জনই বেত নিয়ে ওই পোলার ঘাড় ধইরা নিয়ে যাইতেছে। আমি তিন তলা থেইকা এই দৃশ্য দেখার পর আমার মাথা নষ্ট হয়ে গেছে! কিছু না ভেবে দৌর দিয়ে তিন তলা থেকে নিচে নাইমা স্যার দের রুম এ ঢুকলাম।

দেখি, নাজমুল স্যার বসে আছে। আমি স্যারকে কইলাম

"স্যার কেডা জানি আমার ব্যাগ টা লইয়া তিন তালা থেইকা ফালায়ে দিছে।''



আমার কথা শেষ হওয়ার সাথে সাথেই দেখি বদিরুজ্জামান স্যার কয়েকটা ব্যাগ আর ওই পোলারে কানে ধইরা স্যারদের রুম এ আনছে। আমি তখন কইলাম

''স্যার ওই যে, ওইটা আমার ব্যাগ!!"

স্যার আমারে কইলো

''তুমি তোমার ব্যাগ টা নিয়ে ক্লাস এ যাও।''



ব্যাগ টা নিয়ে আমি বারান্দা দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে ফেলতে হেঁটে আসতেই বেতের বাড়ির শব্দ শুনলাম। পরক্ষনেই পোলায় "উহ...আহ...'' চীৎকার করতেছে।



আজ অনেক দিন পর। পোলার সাথে আমার দেখা। পোলা আমারে জিগায়,

''মামা তুই এইডা কোন কাম করছিলি!!??"



আমি কইলাম ''মামা এই লাইনের ভার্জিনিটি হারাইতে একটু কষ্ট তো করা লাগেই!!" :P :P

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.