| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাকিব আহসান
ফেসবুকে আমি :http://www.facebook.com/rakib.ahsan.7
আমি তোমায় ভালোবাসি না?
কারণ, তোমার চোখের কাজল দেখেও আমি প্রশংসা করিনি।
কারণ, তোমার হাতের সঙ্গ পেয়েও আমি স্পর্শ করিনি।
কারণ, প্রতিবার তোমায় প্রাণভরে শুঁকেও কোন মন্তব্য করেনি।
আসলে, সেদিন তোমার ঠোঁটের মিষ্টি হাসির মাঝেই ছেলেটি হারিয়ে গেছে।
আসলে, ভদ্রতার খাতিরে লোকচক্ষু আড়াল করতেই হাতে হাত সরিয়ে নিয়েছে।
আসলে, সে তোমার মধ্যে মিলিয়ে যাবার স্বপ্ন দেখেছে।
আমি তোমায় ভালোবাসি না?
কারণ, আমি তোমাকে বন্দী করে মুক্ত বাতাস ছুতে দেই নি।
কারণ, সাহস করে তোমায় নিয়ে দূরে কোথায় ঘুরতে যাইনি।
কারণ, কষ্ট করে সারারাত জেগেও তোমার সাথে কথা বলিনি।
আসলে, বাতাসের প্রতিও আমার ঘৃণা জন্মেছে তোমায় ছুঁয়েছে বলে।
আসলে, তোমার যদি কোন বিপদ হয় এই ভেবে।
আসলে, রাতগুলো বিসর্জন দিয়েছি, সামনের দিনগুলো তোমায় দেবো বলে।
আমি তোমায় ভালোবাসি না?
কারণ, তুমি আমার অস্রু ভেজা চোখে ঝলমলে আলো দেখতে পাওনি।
কারণ, তোমায় ছেড়ে যাবার পথে একবারও ফিরে তাকাই নি।
কারণ, আমার বুকে হাত দিয়ে তোমার জন্য হৃদ স্পন্দন খুঁজে পাওনি।
আসলে, আমার চোখের অস্রুগুলো মুক্তির সন্ধানে শুকিয়ে গেছে।
আসলে, আমার হৃদয়ে রক্তক্ষরণ হতে হতে, সেটা পাথরে রূপ নিয়েছে।
আসলে, তোমার হাতের স্পর্শে হৃদ স্পন্দন খানিক বাদেই থেমে গেছে.......!
©somewhere in net ltd.