| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন খুব ভোরেবেলায় ইয়ে পেল তোমার
কিন্তু সেদিন পানি ছিল না সারা এলাকায়,
তোমার মনে আছে কী করেছিলে তুমি? ![]()
তুমি ছটফট করছিলে আর দৌড়ে বেড়াচ্ছিলে,
কেউ খেয়াল করেনি কিন্তু আমি করেছি,
তুমি বারবার বাথরুমে যাচ্ছিলে
আর মলিন বদনে আশাহত হয়ে ফিরে আসছিলে। ![]()
তুমি বদনা নিয়ে প্রতিটি ট্যাপে ঘুরেছো
তবু মেলেনি এক ফোটা পানি।
তুমি ডাইনিং রুমের জগ, মগ
সব সার্চ করেও খুঁজে পাওনি পরিমিত পানি। ![]()
একসময় আমি খেয়াল করলাম
তুমি চেয়ে আছো আমার রুমের
এ্যাকুরিয়ামের দিকে___
কী ভাবছিলে তুমি এ্যাকুরিয়ামের দিকে তাকিয়ে?
ভাবছিলে কি
কেমন হত এখান থেকে
এক বদনা পানি পাওয়া গেলে? ![]()
জানো আমার খুব মায়া লাগছিলো
তোমার এ উন্মাদনা দেখে,
ইচ্ছে করছিলো......
ইচ্ছে করছিলো ছাদে যেয়ে
বদনার গলায় দড়ি পেঁচিয়ে
টাংকি তুলে আনি তোমার জন্য
এক বদনা বিশুদ্ধ পানি। ![]()
কিন্তু হায়!! সে সুযোগ
তুমি আমাকে দিলেনা...
তুমি পানি ছাড়াই যদি কাজ সারবে
তবে বক্স ভর্তি টিস্যু ছিল-
তুমি আমায় একবার বলতে..... ![]()
জানো এই রুমালটা তোমার
ছোট বোন আমাকে কতটা ভালবেসে
গিফট করেছিল?? ![]()
©somewhere in net ltd.