নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রামিল মাসুদের বাংলা ব্লগ

রামিল মাসুদ

নতুন করে কিছু বলার নেই

রামিল মাসুদ › বিস্তারিত পোস্টঃ

মায়ের কাছে চিঠি

২৬ শে মে, ২০১৩ সকাল ১০:৩৭





মায়ের কাছে লিখছি চিঠি

আমি থাকি শহরে

সারা সকাল ঘুমে কাটাই

উঠিনা রোজ প্রহরে ।।



সারাটাদিন ঘুরে বেড়াই

ক্লাস হয়না কলেজে

চিটিং পিটিং ওসব দেখে

ঢুকবে কি নলেজে ।।



সামনে আসছে পরীক্ষাটা

চিন্তায় আছি বেশ তো

ভেবে ভেবে হচ্ছি অবাক

হয়নি পড়া লেশ তো ।।



রাত্রিবেলা জবর খেলা

লোডশেডিং এর জ্বালায়

পড়ালেখা ডানায় করে

জানালা দিয়ে পালায় ।।



কেউ বলেনা পড়তে বসো

নেই তো কারো বারণ

তোমার থেকে দূরে থাকি

এটাই মা তার কারন ।।



কাপড়গুলো নিজের হাতে

কাচঁতে হয় মা জানো

মাথার মাঝে হাত বুলিয়ে

গায় না মা কেউ গানও ।।



অপহরণ চাঁদাবাজি

সবকিছু বাড়ছে মা

সবল যারা দুর্বলেরই

সবকিছু কাড়ছে মা ।



সময় এখন ভীষন খারাপ

যায়না সত্য বলা

সত্য কথা বলতে গেলে

ধরবে চেঁপে গলা ।।



গরীব লোকের মুখের হাসি

মিলিয়ে গেছে মা

জিনিস-পত্রের দাম কমেনা

শোনছ কি মা তা ?



ইভটিজিং হচ্ছে মা

বিকেল এবং সকালে

এই কারণে কত প্রাণ

যাচ্ছে ঝরে অকালে ।।



গ্যারান্টি নেই ভাল থাকার

আসছে বিপদ সামনে

গায়েবী স্বর যায় শোনা মা

আল্লাহ-নবীর নাম নে ।।



দোয়া করো এই জীবনে

বেশ থাকতে পারি মা

আমজনতা চলতে গিয়ে

শুধুই যে হারি মা ।।



ব্যাংক বীমাতেও দু-নম্বরী

নিচ্ছে ওরা যা সুদ

এইখানেতে ইতি দিলাম

তোমার রামিল মাসুদ ।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৩ সকাল ১০:৪২

এহসান সাবির বলেছেন: বাহ্.......!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.