নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম সাইদুর রহমান

http://www.saidur-rahman.com/about/

এস এম সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

শাহবা্গ চত্ত্বর থেকে শুরু হয়ে সমগ্র দেশব্যাপী যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে গড়ে ওঠা আন্দোলনে নেতৃত্ত্ব দানকারী তরুণদের প্রতি খোলা চিঠি - বঙ্গরাষ্ট্র

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৫

শাহবা্গ চত্ত্বর থেকে শুরু হয়ে সমগ্র দেশব্যাপী যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে গড়ে ওঠা আন্দোলনে নেতৃত্ত্ব দানকারী তরুণদের প্রতি খোলা চিঠি



সংগ্রামী বন্ধুগণ, সরকার গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রায়ে একাত্তরের যুদ্ধাপরাধী কসাই কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে ও তার ফাঁসির দাবীতে যে আন্দোলন গড়ে উঠেছে তা আজ বাঙ্গালী জাতির চেতনায় এক জাগরণের সূচনা ঘটিয়েছে।



এই আন্দোলন জাতির মনে এক বিরাট প্রত্যাশার জন্ম দিয়েছে। এমতাবস্থায় এই আন্দোলনকে নূতন ধারার রাজনৈতিক আন্দোলনে রুপান্তরিত করতে না পারলে এর ফল দেশী-বিদেশী বিভিন্ন চক্র বিপথে পরিচালিত করে তাকে ধ্বংস করবে। যুদ্ধাপরাধীদের বিচারের বিষয় কোন অরাজনৈতিক বিষয় নয়। দেশের বিদ্যমান নষ্ট ও দেউলিয়া রাজনীতি ও রাজনৈতিক নেতৃত্বকে প্রত্যাখ্যান করার প্রয়োজন ও আকাঙ্খা থেকেই এই আন্দোলনের সূত্রপাত, যার মর্মে আছে নূতন ধারার সুস্থ্ রাজনীতি ও রাজনৈতিক নেতৃত্ব গঠনের সূপ্ত তাড়না।



বাঙ্গালী জাতির গণজাগরণ ও গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ১৯৬৮-৬৯-তে যেমন আছে তেমনি ১৯৯০-তেও আছে। আমরা দেখছি ৬৮-৬৯-এর গণ-অভ্যুত্থান মূলত তৈরী করেছিল ছাত্র-তরুণরা। এই গণ-অভ্যুত্থানের ফল হিসাবে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ পরিপক্ক ও সৎ নেতৃত্বের অভাবে বিদেশী হস্তক্ষেপে এমনই এক নেতৃত্বের হাতে চলে গিয়েছিল যারা স্বাধীনতা যুদ্ধ যেমন চায় নাই তেমনি এই যুদ্ধের রাজনীতিও গড়ে নাই। এর ফলাফল আমরা দেখতে পেয়েছি, স্বাধীনতার পরবর্তী সরকার যুদ্ধাপরাধীদের বিচার না করে আজকে আমাদের উপর এক বিশাল দায় চাপিয়ে দিয়েছে।



একইভাবে ১৯৯০-এ প্রধানত ছাত্র-তরুণদের নেতৃত্বে গণ-অভ্যুত্থান গড়ে উঠলে তিন জোটের যে রূপরেখা তৈরী হয়, পরবর্তী নির্বাচিত সরকার এর সাথে বেইমানী করে।



সুতরাং আমাদের অভিজ্ঞতা বলে, আপনাদের এই আন্দোলনকে রাজনৈতিক রূপ দিতে না পারলে এই আন্দোলন দেশী-বিদেশী নানা স্বার্থ গোষ্ঠীর চক্রান্তে ব্যর্থতায় পর্যবসিত হবে। তাই্ আন্দোলনকে এই মুহূর্তে রাজনৈতিক রূপ দেওয়া একান্ত জরুরী। এই রাজনীতি হবে প্রচলিত দলীয় রাজনীতির বাইরে এক নূতন ধারার রাজনীতি।



তাই এই আন্দোলনকে একটি বৃহত্তর রাজনৈতিক আন্দোলনে রূপ দেবার লক্ষ্যে নিম্নলিখিত দাবী সমূহ উত্থাপন করা উচিত বলে আমরা মনে করিঃ

১. বর্তমানে চিণ্হিত যুদ্ধাপরাধীসহ দেশব্যাপী অনুসন্ধানের ভিত্তিতে সকল যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডসহ উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।

২. জামাতে ইসলাম সহ ধর্মভিত্তিক সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করতে হবে।

৩. জামাত সহ অন্যান্য ইসলামী জঙ্গীবাদী দলসমূহের সাথে সংশ্লিষ্ট সকল আর্থিক, সেবামূলক ও সামাজিক প্রতিষ্ঠানকে বাতিল অথবা রাষ্ট্রায়াত্ব করতে হবে।



বঙ্গরাষ্ট্র

লোকবাদী বাংলা ও বাঙ্গালী জাতির একটি অন-লাইন আ্ন্দোলন

http://www.bangarashtra.net, http://www.bangarashtra.org

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.