নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জগৎ মুগ্ধ বাস্তবের বস্তুপুঞ্জে ঠাসা,

রংপুর

rangpur

বলবো না... শুনবো না.... করবো না... মানবো না...

rangpur › বিস্তারিত পোস্টঃ

২১ শতকের মধ্য যুগীয় ভাবনা.........।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৬

আমরা শারীরিক ভাবে ২১ শতকে থাকলেও মানসিক ভাবে আমরা এখনো কয়েকশ বছর পিছনে পড়ে আছি । কাজী নজরুল ইসলাম লিখেছিলেন

"বিশ্ব যখন এগিয়ে চলেছে , আমরা তখন ও পিছে ,বিবি তালাকের ফতোয়া খুঁজছি্‌,কোরান হাদিস চষে"

ঠিক তাই বহির্বিশ্ব যেখানে পৃথিবী ছেড়ে অন্য গ্রহে বসবাসের পরিকল্পনা করছে । তখন ও আমরা পড়ে আছি, আমাদের রাষ্ট্র ধর্ম কি হবে ?, বিসমিল্লাহ্‌ থাকবে কি থাকবে না?আমাদের নারী নীতি কি হবে ? শিক্ষা নীতি কি হবে ? কে আস্তিক কে নাস্তিক এই সব বিতর্ক নিয়ে ।এর সাথে যুক্ত হয়েছে ইসলাম অবমাননা প্রতিরোধে গঠিত সাইবার ক্রাইম ট্রাইবুনাল ।ধর্মের অবমাননা বা পবিত্রতা আইন করে যদি রক্ষা করতে হয়, তাহলে তা ঐ ধর্মকেই প্রশ্নবিদ্ধ করে । কেননা সত্যকে কখনও আইন করে রক্ষা করতে হয় না ।আবার ইদানীং কালে হেফাজতে ইসলামের চিন্তা চেতনার সাথে সরকারের কর্মকাণ্ডের মিল খুজে পাওয়া যাচ্ছে । কিছুদিন আগে হেফাজতে ইসলামের এক নেতা বলেছিলেন ধর্ম অবমাননা যুদ্ধাপরাধের চেয়েও বড় অপরাধ ।যারা মন্দির ভাঙ্গা , মানুষ হত্যা ,গাড়ি ভাংচুর , বোমাবাজি ,ও অগ্নি সংযোগের মতো অপরাধ করছে তাদের বিরুদ্ধে সরকার ট্রাইবুনাল গঠন না করে যারা ব্লগের মতো খুদ্র পরিসরে ধর্ম অবমাননা করছে তাদের বিরুদ্ধে সরকার ট্রাইবুনাল গঠন করছে । তাই মনে হচ্ছে হেফাজতে ইসলামের মতো সরকার ও,ঐ সব অপরাধের চেয়ে ধর্ম অবমানকে বড় অপরাধ মনে করছে ।। একদল মৌল বাদীদের কোলে তুলে নাচতেছে ...। আর এক দল মৌল বাদীদের মাথায় তুলে নেবার সব আয়োজন সম্পন্ন করতেছে ।

এখনো যারা আস্তিক কি নাস্তিক এই সংশয় রোগে ভুগতেছেন বা নাস্তিকতার লেবেল লেগে গেছে তারা অতি সত্বর বাংলাদেশ জামায়েত ইসলামীর মহিলা আমীর ,আস্তিক ও নাস্তিকতার সনদ প্রদানকারী ইসলামী নেত্রী বেগম খালেদা জিয়ার সিল সহ আস্তিকতার সনদ পত্র সংগ্রহ করুন আর সরকার কে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলতে থাকুন...।।

জয় জয় পাকিস্থান জয় জয় মুসলমান

সবাই মিলে ঐক্যজোটে দেশ বানাবো গোরস্থান

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:০২

হিংস্র ঈগল বলেছেন: ২১ শতক কথাটা পশ্চিমাদের জন্য মানায়; আমাদের জন্য নয়। এখন ১৪২০ বঙ্গাব্দ। যখন বাঙলা ২০১৩ সাল আসবে তখন আমরা বাঙ্গালীরাও চাঁদে যাওয়ার পরিকল্পনা করবো।

২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৩

ফ্রিঞ্জ বলেছেন: আরো বেশি গন্ডোগোল হইসে মধ্যযুগীয় চেতনার সাথে ইন্টারনেট এর মত মুক্ত যোগাযোগ ব্যাবস্থা।
এখন বদহজম হইতেসে।

৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হতাশ! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.