| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
rangpur
বলবো না... শুনবো না.... করবো না... মানবো না...
আমার প্রতিপক্ষের বিবেচনায় আমি অপশক্তি হিসেবেই গণ্য। তাই, ‘অপশক্তি নিপাত যাক’ প্রার্থনাতে আমার ব্যক্তিক আপত্তি আছে। এবং আমি এভাবে বলতে চাই, --
*****
অন্য কারো আগে এখানে যেন আমার বিচার হয়।
আমার কু-কর্মের বিচার হ’লে, তবে,-
হ্যাঁ, হ্যাঁ তবেই, এদেশের ভালো কিছু হবে।
নিরপেক্ষ বিচারে, শুধু মৃত্যুদণ্ড ছাড়া
আমার প্রাপ্য যে-কোনো শাস্তি মেনে নেবো,
আমি স্বেচ্ছায় মেনে নেবো, তবুও হোক,-
তবু এদেশটার ভালো কিছু হোক।
সম-অপরাধে অন্যেরা গণক্ষমা পেলেও, পেয়ে যাক,
ভালোরা ভিখারিকে দয়া করার সুযোগ পাবে তো পাক,
-এখন আমার যন্ত্রণার কিছু নেই, -পেয়েছি মন্ত্রণা
আর, দীক্ষা নিয়েছি আমি মানুষ হবার,
দেশকে ভালোবাসার অর্থ জেনেছি আমি, -তাই,
অন্য কোনো দোষীর আগে এখানে আমার বিচার চাই।
©somewhere in net ltd.