নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"বিকেলের ছাদে/কেউ একা কাঁদে"

রংরুট

একদিন ঠিক হারাব আমি

রংরুট › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুচিন্তা

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০

মৃত্যু - সবচে অবভিয়াস, অবশ্যম্ভাবী। একটু ভুল বলে ফেল্লাম, আসলে হবে "একমাত্র অবশ্যম্ভাবী"। ইদানিং মাথায় শুধু এটাই ঘুরে, একটু সুযোগ পেলেই চিন্তাটা জাঁকিয়ে বসে মাথাজুড়ে - কি সহজ ভাবেই আমরা ভুলে থাকি কথাটা, অথবা ভুলে থাকার চেষ্টা করি।



আমি থাকব না, কোথাও না। কী আশ্চর্য একটা ব্যাপার! যে জিনিসটা কখনো দেখব না বেঁচে থাকতে, সেটাই হবে কী অনায়াসে - "আমিবিহীন এই পৃথিবী"। আমার হাসি, আমার কান্না, আমার রাগ, আমার অভিমান , আমার ভালোবাসা, আমার ভাবনা - সব মিলিয়ে যাবে এক মুহুর্তে.. নাকি বাতাসে ভেসে থাকবে সবার অগোচরে, কে জানে!



একজোড়া জুতো কিনেছিলাম মাসকয়েক আগে, বাটা তে সেল চলছিল তখন.. সেটার দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হল, আরে! এই জুতোজোড়াও রয়ে যাবে হয়ত আমি চলে যাবার পর। হয়ত অনাদরে পড়ে থাকবে এক কোণায়, কেউ ফিরেও তাকাবে না। আমার পা একটু বড়, জুতোটাও তাই.. কারো পায়ের মাপমত হবার সম্ভাবনা তাই কম, বাসার অব্যবহৃত কোণাটাই ঠিকানা হবার সম্ভাবনা বেশি। তারপর কোন একদিন পরিচ্ছন্নতা অভিযানের বলি হয়ে বাসা থেকে উচ্ছেদ, ক্ষয়ে ক্ষয়ে মিশে যাওয়া মাটিতে, আমার মতই।



অদ্ভুত!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

সিবাক বলেছেন: মৃত্যুচিন্তা - ব্যপারটা যেহেতু আপনার কছে এসেইগেছে, তাহলে বোঝার চেষ্টা করুন আসল জিনিসটা।

অনুবাদ পড়ুন 'কোরআন'এর
নেটে সার্চ দিলেই পেয়ে যাবেন বাংলা অথবা ইংরেজী-তে অনুবাদ করা 'কোরআন'।

অবস্যই কোরআন সর্বউচ্চ ও সর্বশ্রেষ্ঠ কিতাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.