নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার মত

আমি আমার মত

রঞ্জু

আমি আমার মত।

রঞ্জু › বিস্তারিত পোস্টঃ

গার্মেন্টস মালিকদের বাঁচাবার জন্য হীন প্রচেষ্টা।

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৭

কয়েকদিন ধরে দেখছি বিভিন্ন মিডিয়া ও গার্মেন্টস মালিকরা শ্রমিক মৃত্যুর জন্য কম মূল্যে পণ্য বিক্রয় কে দায়ী করছেন। এর মাধ্যমে গার্মেন্টস মালিকরা নিজেদেরকে জনগণের ক্ষোভ থেকে বাঁচাবার চেষ্টা করছে। যদিও বাংলাদেশের অন্যান্য শিল্পগুলোকেও কম মূল্যেই পণ্য বিক্রয় করতে হয় বহির্বিশ্বে। কম মূল্যে পণ্য বিক্রয় বাংলাদেশের শ্রমিকদের জন্য অবশ্যই একটা অভিশাপ স্বরূপ। কিন্তু তাজরিন গার্মেন্টসে শ্রমিক মৃত্যুর প্রধান কারণ ছিল। অপরিকল্পিত একটি কারখানা।



তাজরিন গার্মেন্টস এ আগুন লাগে প্রথমে নীচ তলার ‘গোডাউন’ এ রাখা বিপুল পরিমাণ সিনথেটিক সূতার স্তুপে। জেনারেটর রুমের পাশেই নীচতলার পুরো ফ্লোরকে ‘গোডাউন’ বা ‘স্টোর রুম’ বানিয়ে সেখানে সূতার মতো দাহ্য পদার্থ রাখা একটা অপরাধ। এর সাথে কম মূল্যেই পণ্য বিক্রয়ের কি সম্পর্ক তা আমার মাথায় আসছে না। তারচেয়ে ভয়াবহ অপরাধ হলো এমন একটা স্থানকে দাহ্য পদার্থ রাখার গোডাউন বানানো যে স্থানটিতে ভবনের সবগুলোর সিড়ির এসে মিশেছে! ফলে গোডাউন জুড়ে আগুণ ছড়িয়ে যাবার পর যারাই সিড়ি দিয়ে নেমে এসেছে, তারা একেবারে জ্বলন্ত নরকের মধ্যে এসে পড়েছে। এছাড়াও মালিকের নির্দেশ মোতাবেক যেহেতু বাইডিফল্ট প্রতিটা ফ্লোরের কলাপসিবল গেইট সব সময় বন্ধ থাকে এবং যেহেতু প্রডাকশন ঠিক রাখার চাপ ও মালামালের নিরাপত্তার অযুহাতে পিএম ও সিকিউরিটি গার্ডরা আগুন লাগার পরও বেশির ভাগ ফ্লোরেই সেই গেইট খোলেনি (দুই একটা ক্ষেত্রে খুললেও ততক্ষণে দেরী হয়ে গেছে) সেহেতু বহু শ্রমিক সময় মতো সিড়ি দিয়ে নামতে পারে নি, ফলে সিড়ি দিয়ে উঠে আসা ধোয়ায় দম বন্ধ হয়ে, আগুণে পুড়ে কয়লা হতে হয়েছে তাদেরকে। তাহলে প্রশ্ন হচ্ছে তাজরিন গার্মেন্টসের শ্রমিক মৃত্যুর পেছনে কম মূল্যে পণ্য বিক্রয়কে কি যুক্তি হিসেবে দেখানো যায় ??



রানা প্লাজায় শ্রমিক মৃত্যুর প্রধান কারণ মালিকদের অর্থ লোভ ও অবহেলা। কম মূল্যে পণ্য বিক্রয় কে এখানেও সেভাবে দায়ী করা যায়না। কারণ ভবনে ফাটল দেখা যাবার পর ব্র্যাক ব্যাংক তাদের কাজ বন্ধ করে দিয়েছিল। গার্মেন্টসে মালিকরা তা জানতেন। কিন্তু তারা তাদের আর্থিক কথা বিবেচনা করে জোর করে শ্রমিকদের কাজে লাগিয়েছে।



সত্যই আমি অবাক হচ্ছি, যখন দেখছি আমার কিছু বন্ধু কম মূল্যে পণ্য বিক্রয় কে শ্রমিক মৃত্যুর প্রধাণ কারণ হিসেবে দেখাচ্ছে দেখে। এবং চ্যানেল আই-এর বিবিসি সংলাপ এর মত অনুষ্টানে যখন গার্মেন্টস মালিক পক্ষ এটাকে প্রধান কারণ হিসেবে দেখাচ্ছেন। এবং অনেক পত্রিকা ও টক শোতেও এই কারণটাকে হাইলাট করা হচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.