নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্ষুদ্র গ্রহের ক্ষুদ্র এক মানব...কিন্তু বুকে নিয়ে বেঁচে আছি এক বিশাল স্বপ্ন..

রনজিত দেব রাজ

নিজেকে নিয়ে বিশেষ কিছু বলার নেই আমার। Good for nothing টাইপের একটা ছেলে আমি। Future নষ্ট করার জন্য যা যা করতে হয় তার প্রায় সব-ই আমি করেছি;বাকি গুলো করছি। এখন আমার Aim in life হল একজন ভালো মানুষ হওয়া।কিন্তু সেটাও বোধ হয় হওয়া হবেনা। রাগ,ক্ষোভ,প্রতিশোধ পরায়ণতা খুব বেশি;আর নিজের অভিধানে ক্ষমা নামের শব্দটি না থাকায় ভালো মানুষ-ও হতে পারছিনা।

রনজিত দেব রাজ › বিস্তারিত পোস্টঃ

ঝরা পাতা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৩

ও ঝরা পাতা- ও ঝরা পাতাগো

তোমার সাথে আমার রাত পোহানো কথা গো

তোমার সাথে আমার দিন কাটানো কথা…



হলুদ পাতার বুকে দিলো

সবুজ পাতা চুম্। আর…

শুকনো পাতা নূপুর পায়ে

রুমঝুম… রুমঝুম… রুমঝুম।



একটা পাতার ইচ্ছে হলো

আকাশটাকে ছোঁবে,

পাখির সাথে মেললো ডানা-

সূর্য উঠলো পূবে।

আগুনরাঙা সূর্যটার কুসুমরঙা আলোয়,

পাখিটারে পাতার আজকে-

লাগলো ভীষণ ভালো।

ও ঝরা পাতা…



পাতায় পাতায় কাব্য গাঁথা-

পাতায় লেখা গান।

শিরায় শিরায় স্বপ্ন আমার,

ভীষণ অভিমান।

কোন ছোবলে স্বপ্ন আমার হলো সাদাকালো ?

আমার বসত অন্ধকারে-

তোরা থাকিস ভালো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.