নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রণজিৎ কুমার! খাই-দাই, ঘুমাই কোডিং করি। সবসময় মাথায় উদ্ভট সব চিন্তা নিয়ে ঘুরি। মাঝে মধ্যে আবোল-তাবোল লিখতে মন চায়। লিখেও ফেলি সেসব! আমার ছাইপাশ লেখা ব্লগে আপনাকে স্বাগতম!

রণজিত্‍ কুমার মহন্ত

আমি একজন ফ্রন্ট-এন্ড ইঞ্জিনিয়ার এবং টুকটাক লিখতে ভালোবাসি।

রণজিত্‍ কুমার মহন্ত › বিস্তারিত পোস্টঃ

পাগল

৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫০

গতকাল সন্ধ্যায় দোকানে বসে আছি। হঠাত্‍ এক লোক এসে হাজির। গায়ে নোংরা কোর্ট, মুখ ভর্তি দাড়ি, উস্কোখুস্কো কোকড়া মাথার চুল। মলিন মুখ। হাতে একটা বাটি কেক নিয়ে দাড়িয়ে আছে। লোকটা দোকানের সামনে দাড়াতেই ধক করে নাকে বিশ্রী গন্ধ লাগলো। বুঝতে পারলাম গন্ধটা কিসের। দোকানদার ভাই অনেকক্ষণ চেষ্টা করে লোকটাকে বিদেয় করালো। এক দাদার সাথে বাড়ি ফেরার পথে কথা হচ্ছিলো।



-দাদা তখনকার লোকটাকে দেখেছেন?



-হু!



-লোকটাকে পাগল মনে হলো, না পাগল-ই হবে গা থেকে কি বাজে দুর্গন্ধ আসচ্ছিলো।



-আরে পাগল না, মনে হয় কোন গোয়েন্দা সংস্থার লোক।



-ধুর দাদা, একটা গোয়েন্দা গায়ে মানুষের গু মেখে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে এটা ভাবা যায়না।



-হয়তোবা কোন বড় অপারেশন আছে।



-তাই বলে গু!



আমার লোকটাকে পাগল ছাড়া আর কিছুই মনে হয়নি। কেমন শুন্যদৃষ্টিতে তাকিয়ে ছিলো। চোখের দিকে চাইলে এক গভীর বিষন্নতায় মনের ভিতরটা খাঁ খাঁ করে ওঠে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.