| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রণজিত্ কুমার মহন্ত
আমি একজন ফ্রন্ট-এন্ড ইঞ্জিনিয়ার এবং টুকটাক লিখতে ভালোবাসি।
আমি রণজিৎ কুমার আজ থেকে আপনাদের আমি বাংলায় ধারাবাহিকভাবে এইচ.টি.এম.এল শেখাবো। যারা নতুন, যারা বাংলায় ওয়েব ডিজাইন শিখতে চান মূলত তাদের জন্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস। উল্লেখ্য যে আমি ডব্লিউথ্রি স্কুল থেকে HTML শিখেছি আর তাই আমার এই বাংলা টিউটোরিয়ালগুলোর সাথে ডব্লিউথ্রি স্কুল-এর ইংরেজি টিউটোরিয়ালগুলোর পুরোপুরি বা আংশিক মিল খুঁজে পাবেন। আসুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক।
উদাহরণ:
< ! DOCTYPE html >
< html >
< body >
< h1 > My First Heading < / h1 >
< p > My first paragraph. < / p >
< / body >
< / html >
উপরের উদাহরণটার ব্যাখ্যা::
• DOCTYPE বলতে বোঝানো হচ্ছে ডকুমেন্ট টাইপ।
• < html > আর < / html > ওয়েব পেইজকে বর্ণনা করে।
• < body > আর < / body > হলো প্রদর্শিত পেইজ উপাদান।
• < h1 > আর < / h1 > হেডিং এ ব্যবহৃত হয়।
• < p > আর < / p > অনুচ্ছেদ লিখতে ব্যবহৃত হয়।
< ! DOCTYPE html > হলো HTML5 এর ডকুমেন্ট টাইপ।
HTML কি?
HTML এমন একটি ভাষা যা ওয়েব পেইজকে বর্ণনা করে।
• HTML এর পূর্ণরূপ Hyper Text Markup Language
• HTML একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ।
• মার্কআপ ল্যাঙ্গুয়েজ মার্কআপ ট্যাগের সমষ্টি।
• ট্যাগ ডকুমেন্টের উপাদান বর্ণনা করে।
• HTML ডকুমেন্ট HTML ট্যাগ আর সাধারণ টেক্সট ধারণ করে।
• HTML ডকুমেন্টকে ওয়েব পেইজ ও বলা হয়।
পরবর্তী অধ্যায়
২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৫
রণজিত্ কুমার মহন্ত বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমি এর আগে সামুতে লেখালেখি করিনি। কিছুদিন হলো লিখছি। DOCTYPE ঠিকই লিখেছি। কিন্তু যখন পাবলিশ করছি তখন কিছু লেখা মিসিং দেখাচ্ছে। সমস্যাটা ঠিক করার চেষ্টা করছি। আপনি যদি নিজেই দেখেন এ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ডকটাইপ HTML লেখেন তো সমস্যাটা হবে।
২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫১
রণজিত্ কুমার মহন্ত বলেছেন: আমি আমার সমস্যার সমাধান খুঁজে পেয়েছি ট্যাগগুলোর মাঝে গ্যাপ করে দিলে তা শো করতেছে। আমার টিউটোরিয়ালের কোথাও কোন ভুল খুজে পান তো আশা করি আমার ভুলগুলো ধরিয়ে দিবেন তা সব পাঠকের জন্য মঙ্গল হবে। সাথে আমারও। আপনাকে অনেক ধন্যবাদ।
২|
২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৩
ভিটামিন সি বলেছেন: আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। দিয়ে ডকুমেন্টের টাইপ বোঝানো হয় নাই। এটা আপনার HTML দাদার ভার্সণ বোঝানো হয়েছে। দিয়ে শুরু হওয়া কোন পেজ HTML5.0 ভার্সনের। পূর্ববর্তী HTML4.0 ভার্সনে ছিল
এইটা। তাই W3 অর্গানাইজেশন পরবর্তী ভার্সনে এটাকে সংক্ষেপ করে আপনার উল্লেখিতটুকুর অনুমোদন দিয়েছে। বিশ্বাস না হলে এই http://www.w3schools.com/tags/tag_doctype.asp পেজ পড়ে আসুন।
ধন্যবাদ, চালিয়ে যান। তবে সঠিক তথ্য দিয়ে।
৩|
২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৫
ভিটামিন সি বলেছেন: আসলেই তো!!!! আমিও লিখলাম সব মিসিং হয়ে গেল!!!! কি আশ্চর্য!!!
২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৯
রণজিত্ কুমার মহন্ত বলেছেন: আমি আমার একটা সমস্যার সমাধান খুঁজে পেয়েছি ট্যাগগুলোর মাঝে গ্যাপ করে দিলে তা শো করতেছে। ভিটামিন সি যদি আমার টিউটোরিয়ালের কোথাও কোন ভুল খুজে পান তো আশা করি আমার ভুলগুলো ধরিয়ে দিবেন তা সব পাঠকের জন্য মঙ্গল হবে। সাথে আমারও। আপনাকে অনেক ধন্যবাদ।
৪|
২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৯
ভিটামিন সি বলেছেন: আশ্চর্য্য কিছুই না। ব্রাউজার এই লাইনগুলোকে ইগনোর করে থাকে। শুধুমাত্র পরবর্তী ব্যবহারকারী, ডিজাইনার, ডেভেলপার যাতে ধরতে পারেন কোন ভার্সনে সাইটটি করা হয়েছে, তার জন্যই ওই ডকটাইপ এর অবতারণা করা হয়। বেশী কথা বলে ফেলেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৩
রণজিত্ কুমার মহন্ত বলেছেন: না কোন সমস্যা নাই, আসলে আমি বুঝতে পারছিনা মিসিং লেখাগুলো ঠিক করবো কিভাবে যাতে সবাই পড়তে পারে। আপনার কাছে কোন আইডিয়া আছে????? আর একটা সমস্যা আমি ছবি ঠিকই আপলোড করতে পারছি সামুতে কিন্তু যখন পোস্টে ছবিটা দিবো সেটাই অজ্ঞাত কারণে দেওয়া সম্ভব হচ্ছেনা। কিযে করি।
৫|
২৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
সাগর রহমান বলেছেন: চালিয়ে যান...
৬|
১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ২:০২
স্বপ্নসমুদ্র বলেছেন: মিসিং লেখাগুলো ছবি আকারে দিন। কমেন্টে বা পোস্টে কোড লিখলে সাইট ওটা রীড করে বাদ দেয় মনে হয়।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:২৬
পাঠক১৯৭১ বলেছেন: You wrote:
"
উপরের উদাহরণটার ব্যাখ্যা::
• DOCTYPE বলতে বোঝানো হচ্ছে ডকুমেন্ট টাইপ।
"
Mr. You are explaining your own example; and in the example, I do not see "DOCTYPE " ; but you are explaining it, whats going on? Are you OK?