নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রণজিৎ কুমার! খাই-দাই, ঘুমাই কোডিং করি। সবসময় মাথায় উদ্ভট সব চিন্তা নিয়ে ঘুরি। মাঝে মধ্যে আবোল-তাবোল লিখতে মন চায়। লিখেও ফেলি সেসব! আমার ছাইপাশ লেখা ব্লগে আপনাকে স্বাগতম!

রণজিত্‍ কুমার মহন্ত

আমি একজন ফ্রন্ট-এন্ড ইঞ্জিনিয়ার এবং টুকটাক লিখতে ভালোবাসি।

রণজিত্‍ কুমার মহন্ত › বিস্তারিত পোস্টঃ

আসুন বাংলায় HTML শিখি-HTML এডিটর

৩১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০২

«পূর্ববর্তী অধ্যায়



HTML এডিটর

________________________________________

HTML লিখতে আপনি নিচের সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারেন।

• এ্যাডোবি ড্রীমওয়েভার

• মাইক্রোসফট এক্সপ্রেসন ওয়েব

• কফিকাপ এইচটিএমএল এডিটর



যেহেতু আপনি এখন এইচটিএমএল শিখছেন সেহেতু আমি বলবো আপনি নোটপ্যাড (উইনডোজ) অথবা টেক্সটএডিট (ম্যাক) ব্যবহার করুন। আমি মনে করি নরমাল টেক্সট এডিটর সবচেয়ে ভালো হবে এইচটিএমএল শেখার জন্যে।

আসুন আপনি কিভাবে উইনডোজে নোটপ্যাড ব্যবহার করে আপনার প্রথম ওয়েব পেইজ তৈরি করবেন তা দেখি।

________________________________________

ধাপ ১: নোটপ্যাড ওপেন করুন



নোট প্যাড ওপেন করতে>>

Start →All Programs →Accessories →Notepad

________________________________________

ধাপ ২: নোটপ্যাডে HTML লিখুন



নিচের ছবির HTML কোডগুলো নোটপ্যাডে লিখুন:





________________________________________

ধাপ ৩: আপনার HTML সেইভ করুন



নোটপ্যাডের ফাইল মেনু থেকে সিলেক্ট করুন Save

যখন আপনি আপনার এইচটিএমএল ফাইলটা সেইভ করবেন তখন এক্সটেনশন হিসেবে .htm অথবা .html ব্যবহার করবেন। যদিও এই দুইটা এক্সটেনশনের মধ্যে কোন পার্থক্য নাই এটা পুরোটাই আপনার উপর নির্ভর করছে। আপনি সেইভ করুন সেই ফোল্ডারে যেটা আপনি সহজেই খুঁজে পাবেন।

________________________________________

ধাপ ৪:আপনার ব্রাউজারে রান করুন HTML



আপনার এইচটিএমএল ফাইল ওপেন করুন ফাইল মেনু থেকে অথবা সরাসরি আপনার তৈরি করা এইচটিএমএল ফাইলে ডাবল ক্লিক করুন।

ওপেন করলে এমন দেখাবে। দেখুন আপনার এইচটিএমএল ট্যাগগুলো গায়েব হয়ে গেছে। হাঃ হাঃ মজার তাইতো??? মজা পাচ্ছেন তো??? মজা পেলে পরবর্তী অধ্যায়গুলোতে আমার সাথেই থাকুন। এইচটিএমএল শেখায় মজা আর মজা।





পরবর্তী অধ্যায়»



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.