নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রণজিৎ কুমার! খাই-দাই, ঘুমাই কোডিং করি। সবসময় মাথায় উদ্ভট সব চিন্তা নিয়ে ঘুরি। মাঝে মধ্যে আবোল-তাবোল লিখতে মন চায়। লিখেও ফেলি সেসব! আমার ছাইপাশ লেখা ব্লগে আপনাকে স্বাগতম!

রণজিত্‍ কুমার মহন্ত

আমি একজন ফ্রন্ট-এন্ড ইঞ্জিনিয়ার এবং টুকটাক লিখতে ভালোবাসি।

রণজিত্‍ কুমার মহন্ত › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন ওড়ে

২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪১

এই ভর দুপুরে ঘুমিয়ে ঘুমিয়ে থাকার পর ঘুম ভেঙ্গে মাথায় এইরকম আজগুবি কিছু আসলো। কবিতা কি? ছড়া? যাই হোক। লিখে ফেললাম।


এই ভর দুপুরে-
ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি, দেখি আমার স্বপ্নগুলো উড়ছে,
ধরতে গেলাম যায়না ধরা, আমার মাথাই ঘুরছে।
কত কত স্বপ্ন উড়ে ওই যে নীলাকাশে।
আমিও উড়ি তাল মিলিয়ে ওদের পাশে পাশে।
স্বপ্ন উড়ে আমিও উড়ি, যায় না ধরা যায় না।
হাতের কাছে দিয়েও ধরা কেন সে ধরা দেয়না?
উড়ে উড়ে দূরে দূরে বহুদূরে যায় সে চলে যায়।
ধরতে গিয়ে উড়তে গিয়ে ডিগবাজিতে আমি অসহায়।
আশেপাশে তাকিয়ে দেখি শুধু আমি না; নইতো আমি একলা,
ছোট্ট-বড়, তরুন-প্রবীণ, আছে বুড়ো ফোকলা।
আমার মতো উড়ছে সবাই, খাচ্ছে সবাই ডিগবাজি,
ভাবছি সবাই স্বপ্নগুলো যে করেই হোক ধরতে হবে আজি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.