| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি সুন্দর দৃশ্য গ্রামে-শহরে!প্রতিদিন সকালে শিক্ষার্থীদের রাস্তায় ভীড়।মনে হয় আমাদের দেশ এবার সত্যিই ডিজিটাল হবে।শুধু এতেই নয়।দেশে প্রচুর ছাত্র-ছাত্র A+ পাচ্ছে।ফেল হওয়াটাই এখন দুষ্কর।সকালে এ দৃশ্য দেখে যাক এবার মনটা অনেক শান্তি পেল।
বিকেলে একটা সরকারি অফিসে আবেদন করতে যাই।সামান্য পিওন পোস্টে।ওই অফিসে কয়েকজন পিওন লাগত।আমি গিয়েই দেখলাম,একজন প্রতিবন্ধি ও একজন মুক্তিযোদ্ধার ছেলে গ্রহন হয়েছে।তাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ।আর একটি পোস্ট ফাকা ছিল।সেটিতে আমি অনার্স কম্প্লিট করা ছেলেটি সুযোগ না পেলেও অন্য একজন কি পাশ জানিনা টাকার জোরে উত্তীর্ণ হল।চাকরী পেলাম না দুঃখ নেই,কিন্তু সরকারি কাজে প্রতিবন্ধি,কম শিক্ষিত মুক্তিযোদ্ধার ছেলে,ও ঘুষ দাতারা কতটা কাজে আসবে।ঘুষ দাতা তো ঘুষ খেয়ে আগের টাকা উসুল করব।তাহলে ১০০%পাশ হয়ে কি লাভ।
শিক্ষক হলো দেশের জাতি গঠনের কারিগর।তারা নিজেরা নৈতিক চরিত্র গঠন করে এবং অপরকে শিক্ষা দেয়।আজ তারাই ঘুষ দিয়ে চাকরি ঢুকছে।তারা এখন শিক্ষার্থীদের কি শেখাবে?
জানি সমালোচকরা প্রমাণ চাবেন।কিন্তু খবর নিয়ে দেখেন এটাই বাস্তবতা।যারা প্রমাণ চায় তারাই ঐ দলের লোক।আশা করি সরকার এ বিষয় বিবেচনা করবে।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৩৩
টরপিড বলেছেন: ভাই, এটা আমাদের এখনকার সমাজের খুব নিয়মিত দৃশ্য। হতাশ হবেন না। আপনি যে তাদের চাইতে শিক্ষায়, যোগ্যতায় সেরা, এই চাকরীর চাইতে আরো ভালো চাকরী পেয়ে, কিংবা নিজে আরো ভালো কিছু করেই নিজেকে প্রমান করেন।
তবে সমস্যা রয়েই যায়, কারণ আপনি আমি চাকরীবঞ্ছিত/সুবিধাবঞ্ছি হলেই কেবল এগুলো চোখে পড়ে, প্রতিবাদ করি। যদি কোনমতে চাকরী/সুযোগ পেয়ে যাই, তাহলে নিজেরাই সে সিস্টেমের অংশ হয়ে যাই। যার ফলে সিস্টেম বদলানো আর হয়না। যদি আপনি আমি নিজেকে বদলাতে পারতাম, তাহলে একদিন সিস্টেমটাও বদলে যেত।
শুভকামনা আপনার জন্য।