| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফারিহা (সবচেয়ে ছোট বোন) বাড়ি থেকে ফোন করেছে। জিজ্ঞাসা করছে “ভাইয়া, বাড়ি আসবি কবে?”। মুখে ভাব ধইরা কইলাম “আসুম না”। জিজ্ঞাস করল “কেন?” বললাম , “তোরা কথা শোণছ না। বেশি চালাকি করস। তাই আসুম না। ।” শোনার সাথে সাথেই সাথে সাথে লাইন কেটে দিল।
এখন উল্টা ফাঁপরে পড়লাম। এখন ফোন ধরে না। বহু কষ্টে ফোন ধরালাম ঠিকই , কিন্তু কথা বলেনা। দশটা কথা জিজ্ঞাসা করলেও একটার জবাবও ঠিক মত দেয়না। দুই একটা যা দেয়, তাও গম্ভীর ভাবে। কি ভাব !
জিজ্ঞাসা করি “ভাত খাইছস?”
জবাব দেয় “তোর দরকার কি?”
আবার জিজ্ঞাস করি “আম্মা আছে আশে পাশে?”
জবাব পাই “জানিনা। খুইজা দেখ। ”
এরকম মাঝে মাঝেই যখন বাড়ি যাওয়ার কথা বলে, তখন দুই একবার বলছি “পকেটে যাওয়ার ভাড়া নাই”।
আমাকে সুন্দর বুদ্ধি দেয় “তুই কারও কাছ থেকে নিয়া আয়। আমি তোরে দিয়া দিমু।”
জিজ্ঞাসা করতাম “তোর কাছে টাকা আছে ? ”
বলে “আছে।”
“কত?”
জবাব দেয় “দুইশ/তিনশ টাকা”।
তখন হাসতে থাকি।
আগে আরও ছোট ছিল যখন, তখন ওর স্কুলে যাওয়ার সময় হলে, আম্মার কাছ থেকে টাকা নেয়ার পরে চুপি চুপি আমার কাছে এসে বলত “ভাইয়া, আমি স্কুলে যাই ”।
বলতাম “যা”
আবার বলে “আমি স্কুলে যাই”
আবার বলি “যা”
তখন তেজ দেখায়া বলত “ আমার ক্লাসের কিন্তু দেরী হইয়া যাইতাছে”
বুঝছি আগেই। বলি “পকেটে দেখ। ১৪ টাকা আছে। ৪ টাকা নিবি। ”
পরে দেখতাম ঘটছে উল্টা । মাঝে মাঝে পকেট জিরো কইরা দিত।
আর এখন দিলেও নিতে চায়না, উল্টা আমারে লোভ দেখায়।
কেমন লাগে ! ছোটগুলার সাথে দুই একটা ফাঁপর মারুম তারও উপায় নাই, আমারেই উল্টা ফাঁপরে রাখে।
তবে এরকম যদি দুই একটা কিউট বোন বাড়ি থাকে, তবে যতই আলগা ভাব ধরা, রাগ দেখাতে যাওয়ার চেষ্টা বা ফাঁপর মারার চেষ্টা করি না কেন, সম্ভব না। শুধু আমি না, কারও পক্ষেই সম্ভব, ব’লে মনে হয়না।
২|
১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০২
খায়রুল আহসান বলেছেন: সম্ভব না। শুধু আমি না, কারও পক্ষেই সম্ভব, ব’লে মনে হয়না। -- ঠিক কথাই বলেছেন আপনি। লেখাটা বেশ ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩২
গেম চেঞ্জার বলেছেন: আমার ছোট বোনটির কথা মনে পড়লো। অশ্রুর কয়েক বিন্দুও চলে আসলো। অসাধারণ লিখেছেন! ১+
হ্যাপি ব্লগিং!