নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাশেদ মহাচিন্তিত

রাশেদ মহাচিন্তিত › বিস্তারিত পোস্টঃ

গাড়ি গ্যাঞ্জাম

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৭

এই ঢাকার রাস্তা প্রাইভেট গাড়িতে ব্লক। গাড়িতে লোক থাকুক আর না থাকুক , রাস্তায় গাড়ি থাকবেই। আর ঢাকার জ্যাম যে ঠিক কি কারণে তা এই ফকিন্নি মার্কা গারিওয়ালাগণ না বুঝলেও, আমাদের যাদের গাড়ি নেই তাঁরা হাড়ে হাড়ে টের পাই। (ও হ্যা, ফকিন্নি :D গাড়িওয়ালা কেন বললাম ? রিকন্ডিশন্ড গাড়ি বা এক্সপায়ারড গাড়িগুলো যখন বিদেশে আর চলেনা, তখন ডাস্টবিন হিসেবে এই বাংলাদেশে তারা ফেলতে পারে আর উপরন্তু কিছু আয়ও হয়।আর আমাদের দেশের এক শ্রেণীর পয়সাওয়ালা আবার এই গাড়িগুলো কিনে । অতএব আমার মতে এরা ফকিন্নি গাড়িওয়ালা।)
ভিআইপি রাস্তা বলে বলে অনেক রাস্তায় আজ রিক্সা চলতে পারেনা। ফলে বিপদে পরি আমরা, যাদের গাড়ি নেই। একটু রিক্সায় উঠবো তাও বন্ধ। জানতে ইচ্ছা হয়, এই ঢাকা কি শুধু এই কথিত ভি আইপি দের জন্য কিনা ?
ঢাকার রাস্তায় সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হল পাবলিক বাস। ঢাকার রাস্তায় পাবলিক বাসগুলোর যে করুন দশা , তা আমরা জানি। সীমিত বাস, তাও ভাঙ্গাচোরা । আর তাতে এই অজুহাতে প্রাইভেট গাড়ির দিকে ঝুঁকছেন। ব্যাংকগুলো আবার এই গাড়িকিনতে দিচ্ছেন লোণ। তাতে তাদের পকেট ভারি হচ্ছে, আবার ঢাকার রাস্তা গাড়ির ভাগার হয়ে উঠছে। তবুও দেখার কেউ নেই। এর মধ্যে উটকো ঝামেলা হচ্ছে মোটরসাইকেল ওয়ালাগণ। সাধারণ লোকজন যে একটু ফুটপাথ ধরে হাঁটবেন তারও উপায় নেই, মোটরসাইকেলওয়ালাগণ সেই ফুটপাথে চলে আসবেন, মাঝে মাঝে কারও গায়ে উঠিয়ে দেবেন। (মাঝে মাঝে ইচ্ছা করে, ফুটপাথে যে মোটরসাইকেল গুলা চলে তার আরোহীদের যদি চড়াইয়া X( দাঁত ফালাইতে পারতাম, পরানডা একটু জুড়াইত। :D )
দেশে এই পরিবহণ সমস্যা মোকাবেলা করতে এনেছে ফ্লাইওভার থিওরি। লাভ টা কি শুনি ? সেখানেও তো দেখি জ্যাম ? আর তাও তো গাড়ির জ্যাম।
তাহলে কি করা যেতে পারে ?
দরকার হলে পাবলিক বাস কে ভাড়া আর অন্যন্য সুবিধার ভিত্তিতে ভাগ করে ভাড়া নিরধারন করা যেতে পারে। তাতে পয়সাওয়ালাগণ বেশি ভাড়া দিয়ে ভালো সুবিধা নেবেন, তাতে সাধারণের আপত্তি থাকার কথা না । গাড়ির জন্য ব্যাংক লোণ বন্ধ করা যেতে পারে। রিকন্ডিশন্ড গাড়ির ওপর ২০০০% কর বসানো যেতে পারে। একাধিক গাড়ির মালিক কে দুইগুণ/তিনগুন হারে কর ধার্য করা যেতে পারে। আমার বিশ্বাস , তাতে ঢাকার রাস্তায় প্রাইভেট কার নামক এক একটা ঝামেলা কমতে পারে। সাথে সাথে আগামী কয়েক বছরে আমাদের শহরের পরিবেশ হয়ে উঠবে নির্মল ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৭

আমি মিন্টু বলেছেন: ফকিন্নি মার্কা গারিওয়ালাগণ :)

২| ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৮

Tas DE Sun বলেছেন: ভাই দাতের সমস্যা হলে দাত উপ্রে ফেলবেন নাকি?

ঢাকা শহরে যে পরিমান রাস্তা প্রয়োজন সে পরিমান রাস্তা নেই,যে পরিমান গাড়ি প্রয়োজন সে পরিমান ও নেই,,,।এখন সরকারের উচিত রাস্তা কি করে বাড়ানো যায় কি করে রাস্তা ২ ল্যান করা যায় এবং ২ ল্যানের রাস্তা ৪ ল্যান করা যায় এবং বেশি করে ফ্লাই ওভার এবং ওভার ব্রিজ বানানো যায় সে পরিকল্পনা করা,,।তা ছাড়া প্রাইভেট কার গুলি সিঙ্গেল যাত্রী নিয়ে চলা চল করতে পারববে না এবং কোন ধরনের মালবাহী ট্রাক দিনের বেলায় শহরে প্রবেশ করতে পারবে না ও বাস গুলি দোতলা বানানোর জন্য পরিকল্পনা গ্রহণ করা উচিত।সরকার চাইলে রাস্তা যে কোন সময় প্রসারিত করা সম্ভব।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১২

দস্যুরাজা বলেছেন: .....রিকন্ডিশন্ড গাড়ি বা এক্সপায়ারড গাড়িগুলো যখন বিদেশে আর চলেনা, তখন ডাস্টবিন হিসেবে এই বাংলাদেশে তারা ফেলতে পারে ..... কোথায় পেলেন এই তথ্য?

২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

রাশেদ মহাচিন্তিত বলেছেন: বাংলাদেশে যে রিকন্ডিশন্ড গাড়িগুলো চলে তা কেন ? যেহেতু ব্র্যান্ডনিউ গাড়িগুলোতে শুল্ক অনেক বেশি, সেহেতু এর খরচ সর্বসাকুল্যে যে দাম পড়বে তাতে আমাদের দেশে অনেকেরই কেনার সামর্থ্য থাকবে না। যে রিকন্ডিশন্ড গাড়িগুলো ১৫/২০ লাখ টাকায় পাওয়া যায়, সেগুলই আবার ব্র্যান্ড নিউ কিনতে গেলে অন্তত দ্বিগুণ হবে, যা অনেকের কেনার সামর্থ্যের বাহিরে। সেক্ষেত্রে আমাদের দেশে এই গাড়িগুলো আমদানি হলে অনেকে কিনতে পারে, আবার বিদেশীগণ তারা পুরাতন গাড়িগুলো বিক্রি করতে পারে। এই সেন্সে আমি বলেছি তারা যেহেতু এগুলো ব্যবহার করবে না, সেগুলো বেচে দেয়। আর না বেচতে পারলে তা অবশ্যই ফেলে দেবে। এক্ষেত্রে ওদের লাভ দুইটা ১। পুরাতন গাড়ি সরিয়ে ফেলা ২। কিছু উপরি আয় হয়ে যাওয়া।

২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

রাশেদ মহাচিন্তিত বলেছেন: এই ঢাকাতে মনে হয়না, রাস্তা খুব বাড়ানো সম্ভব। হ্যা, রাস্তার দুপাশে যে জায়গা দখলে চলে গেছে তাতে সমস্যা হয়েছে, কিন্তু ঢাকার গাড়ির সংখ্যা কত একবার ভেবে দেখুন তো, বিশেষ করে প্রাইভেটকারের সংখ্যা । হ্যা, আপনার যুক্তিগুলোও ভেবে দেখা যেতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.