| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন এক লেখকের মৃত্যু হয়েছে। তাকে কবরস্থ করা হলো। ঠিক ঐ দিন এক গুন্ডার ও মৃত্যু হলো। লেখকের পাশের কবরে তার জায়গা হলো।
লেখকের মৃত্যু তে সারাদেশ শোকাহত. রাষ্ট্রীয় শোক , শোক সভা, সমাধিতে ফুল কিছু বাদ যাচ্ছে না.
অন্যদিকে মাস্তানটার মৃত্যু তে সারাদেশ খুশি
কবরে রাখার পর দুই জনের উপরই কৃত কর্মের জন্য আযাব শুরু হলো. দিন যায় বছর যায় আযাব চলতে থাকে।
এক সময় গুন্ডার আযাব বন্ধ হয়ে যায় . কিন্তু লেখকের চলতে থাকে।
তখন লেখক আযাবের ফেরেশতাকে জিজ্ঞেস করে" আমি কি ঐ ৮-১০ টা খুনের খুনি থেকেও বেশী গুনাহগার?এর আযাব বন্ধ হয়ে গেছে অথচ আমার চলছে অথচ আমি আমার লেখা দারা কত লোক কে আনন্দ দিয়েছি এখনও পাঠক তা পরে আনন্দ পাচ্ছে।
তখন ফেরেশতা জবাব দিলো" এর যা পাওয়ার তা সে পেয়ে গেছে. কিন্তু তুমি তোমার লেখা গুলোর জন্য কেয়ামত অবধি জ্বলবে. তোমাকে আল্লাহ মেধা দিয়েছিল . কিন্তু তুমি তা দিয়া ইসলামের কোন উপকার কর নি.
বরং শয়তান কে সাহায্য করেছ. তোমার লেখা পড়ে তরুণ তরুণীরা ব্যাভিচারী হয়েছে. তোমার আদর্শে উদ্ভুদ্ধ হয়ে নারীরা পর্দা ছাড়া হয়েছে তোমার গল্প পড়ে মানুষ বিবাহ পূর্বক প্রেম তথা যেনা তা লিপ্ত হয়েছিল তোমার আদর্শে প্রভাবিত হয়ে মানুষ নিত্য ভুল পথে যাচ্ছে. তোমার লেখা পড়ে নতুন নতুন লেখক তৈরি হচ্ছে তোমার ভাব ধারার। যতোদিন তোমার আদর্শ, লেখার প্রভাব দুনিয়াতে থাকবে ততদিন তোমার নিস্তার নাই ."
।
তখন লেখক বুঝতে পারল কেয়ামতের আগে তার রেহাই নাই
গল্পটা লেখক সমাজের জন্য. আপনার একটা লেখাই আপনাকে দোযখে নিয়া যাওয়ার জন্য এনাফ. আবার এর উল্টো টাও হতে পারে.
©somewhere in net ltd.