নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজীবসাদ্দাম

ভালবেসে মানুষের সাথে মিশতে চাই । মানুষকে কাছে থেকে দেখে তার কাছ থেকে ভাল কিছু শিখতে চাই আর খারপ কিছুকে পরিত্যাগ করতে বলি ।

রাজীবসাদ্দাম › বিস্তারিত পোস্টঃ

সোনালী স্বাধীনতার সোনালী বিজয় দিবসের অপেক্ষায়

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৭

গতকাল রাত সাড়ে ৮টার দিকে গোপীবাগ বাজারের কাছে হাটছিলাম । কাছাকাছিই একটি টহল পুলিশের গাড়ি থেমে আছে । তিন জনের মতন পুলিশ একটি দোকানের সামনে দাড়িয়ে কি যেন বলছে । সেইখানে দুই তিনজন মুরুব্বি দাড়িয়ে ছিল । নিজের কৌতহোলকে সামলে রাখতে না পেরে ভাবলাম দেখি কি হয়েছে । কাছা কাছি যেতেই এক পুলিশ বলে উঠল ''অই তোরা কি দেহছ ? কেউ দাড়াবি না এইখানে , দাড়াইলে গুলি কইরা দিমু "



কথাগুলো শুনে খুব খারাপ লাগলো । বলা যায় একপ্রকার ভয় পেয়েই চলে আসলাম । ভাবলাম দেশের পুলিশ নাকি মানুষের বন্ধু সেই পুলিশের শব্দ উচ্চারন আর কথার ভঙ্গি দেখে আমি পুরাই বেকুব হয়ে গেলাম ।



বিজয় দিবসের আগের দিন দেশের আইনসংস্থার এই আচরণ দেখে মনে হচ্ছে আসলেই কি আমরা স্বাধীন ? নাকি স্বাধীন নামক সাইনবোর্ড লাগিয়ে দেশের শাসক গোষ্টির কাছে আমরা জিম্মি ?



যাই হোক আশায় থাকলাম সোনালী স্বাধীনতার , সোনালী বিজয় দিবসের ।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:০৭

েফরারী এই মনটা আমার বলেছেন: সহমত ।@রাজীবসাদ্দাম বলেছেন ঃবিজয় দিবসের আগের দিন দেশের আইনসংস্থার এই আচরণ দেখে মনে হচ্ছে আসলেই কি আমরা স্বাধীন ? নাকি স্বাধীন নামক সাইনবোর্ড লাগিয়ে দেশের শাসক গোষ্টির কাছে আমরা জিম্মি ? Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.